ঢাকা ০৯:০২ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

পঞ্চগড় ডিসি কার্যালয় চত্বরে উদ্ধার বোমাটি ১৬ ঘণ্টা পর নিষ্ক্রিয়, মিলল ৮ দফার স্মারকলিপি

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৮:৫৩:১৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
  • ৬ বার পঠিত হয়েছে

বৃহস্পতিবার রাত ১১টার দিকে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে নিরাপদ স্থানে নিয়ে বিস্ফোরণের মাধ্যমে বস্তুটি নিষ্ক্রিয় করেন এসআরবির বোমা ডিসপোজাল ইউনিটের সদস্যরা। পরে এর ধ্বংসাবশেষ থেকে আওয়ামী লীগের জেলা কমিটির পক্ষ থেকে দেওয়া আট দফা দাবির স্মারকলিপিটি পাওয়া যায়। তবে তদন্তের স্বার্থে স্মারকলিপির বিষয়ে বিস্তারিত জানাতে রাজি হয়নি প্রশাসন।

প্রশাসন সূত্রে জানা যায়, বৃহস্পতিবার ভোরে চাদর দিয়ে মুখ ঢেকে এক ব্যক্তি জেলা প্রশাসকের কার্যালয়ের হেল্প ডেস্কের পাশে লাল স্কচটেপ দিয়ে মোড়ানো বস্তুটি রেখে যান। বিষয়টি নজরে আসার পরপরই কার্যালয়ের নিরাপত্তা জোরদার করা হয় এবং খবর দেওয়া হয় এসআরবির বোমা ডিসপোজাল ইউনিটকে।

এসআরবি-১৩-এর সহকারী পুলিশ সুপার তৌহিদ বলেন, ‘প্রশাসনের পক্ষ থেকে জানতে পারি, পঞ্চগড় জেলা প্রশাসকের কার্যালয়ের নিচে একটি চেয়ারের ওপর লাল রঙের বোমাসদৃশ বস্তু রেখে গেছে কেউ। খবর পাওয়ার পরপরই আমরা এসআরবির একটি টহল দল সেখানে পাঠাই। পরে বোমা ডিসপোজাল ইউনিটকে ঘটনাস্থলে নিয়ে আসা হয়। প্রশিক্ষিত দলটি দক্ষতার সঙ্গে বস্তুটি উদ্ধার করে বিস্ফোরণের মাধ্যমে নিষ্ক্রিয় করে। এটি স্থানীয়ভাবে তৈরি এক ধরনের আইইডি (ইমপ্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস)।’

পঞ্চগড়ের অতিরিক্ত জেলা প্রশাসক সোহেল সুলতান জুলকারনাইন কবির স্টিভ বলেন, ‘প্রথমে বস্তুটি বোমা কি না, সে বিষয়ে আমরা নিশ্চিত ছিলাম না। বোমা স্কোয়াডের সদস্যরা আসার পর নিশ্চিত হই যে এটি বোমা। আর যে চিঠির কথা বলছেন, নিরাপত্তার স্বার্থে আপাতত সেটি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে। এতে গোপনীয় কিছু বিষয় রয়েছে, যা এই মুহূর্তে প্রকাশ করা যাচ্ছে না।’

পঞ্চগড় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বোমাসদৃশ বস্তু, ঘিরে রেখেছে পুলিশ

পঞ্চগড় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে একটি চেয়ারের ওপর লাল রঙের টিফিন বক্সে রাখা বোমাসদৃশ বস্তু পাওয়া গেছে। আজ বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে বস্তুটি দেখতে পাওয়ার পর পুলিশকে খবর দেওয়া হয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সন্দেহজনক বস্তুটির চারপাশ ঘিরে রাখে।

শীতে কাঁপছে পঞ্চগড়, তাপমাত্রা ১২.৫ ডিগ্রি

সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা ছিল ২১ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসে আর্দ্রতা ৮৪ শতাংশ। আজ রাজধানী ঢাকায় সূর্যাস্ত সন্ধ্যা ৫টা ১১ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ভোর ৬টা ১৭ মিনিটে।

পঞ্চগড়ের তাপমাত্রা নেমেছে ১৫ ডিগ্রিতে

পঞ্চগড়ের তাপমাত্রা নেমেছে ১৫ ডিগ্রিতে

উত্তরের জেলা পঞ্চগড়ে আবহাওয়ার পরিবর্তনে শীতের অনুভূতি বাড়তে শুরু করেছে। আকাশ মেঘাচ্ছন্ন থাকা, ঘন কুয়াশা ও বাতাসে জলীয় বাষ্পের আধিক্যের কারণে দিনের বেশিরভাগ সময়ই থাকছে কুয়াশাচ্ছন্ন পরিবেশ।

জনপ্রিয় টার্গেট

পঞ্চগড় ডিসি কার্যালয় চত্বরে উদ্ধার বোমাটি ১৬ ঘণ্টা পর নিষ্ক্রিয়, মিলল ৮ দফার স্মারকলিপি

প্রকাশ: ০৮:৫৩:১৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬