ঢাকা ১১:২৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

নিষিদ্ধ ছাত্রলীগের বিরুদ্ধে মিছিল ঘিরে বাকৃবিতে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষে আহত ৯

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ১১:০৮:৩৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
  • ১০ বার পঠিত হয়েছে

ছাত্রদলের দুই পক্ষের নেতা-কর্মীদের মধ্যে মিছিলের অনুমতি ও সাংগঠনিক বিরোধ নিয়ে প্রথমে কথা-কাটাকাটি হয়। পরে মিছিল শেষে হলে ফেরার সময় দুই পক্ষের মধ্যে হাতাহাতি ও সংঘর্ষের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা যায়, বৃহস্পতিবার রাত ১২টার দিকে বাকৃবি শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মেজবাউল হক মিজু হলের কয়েকজন জুনিয়র শিক্ষার্থীকে সঙ্গে নিয়ে ছাত্রলীগবিরোধী মিছিলের উদ্দেশ্যে বের হন। এ সময় সিনিয়র যুগ্ম আহ্বায়ক এ এম শোয়াইবের অনুসারী তায়েফ মাহমুদ ও সিফাতের সঙ্গে তাঁদের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ও হুমকি-ধমকির ঘটনা ঘটে। পরে মিছিল শেষে হলে ফেরার পর আবারও সংঘর্ষে জড়ান তাঁরা।

ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মেজবাউল হক মিজুর অভিযোগ, তায়েফ মাহমুদ ও আসাদুজ্জামান নূর সিফাতের নেতৃত্বে শাখা ছাত্রদলের সদস্যসচিব শফিকুল ইসলাম এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক এ এম শোয়াইবের অনুসারীরা তাঁদের ওপর হামলা করেন।

মিজু বলেন, ‘আমরা ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রতিবাদ মিছিল করে সোহরাওয়ার্দী হলের দিকে ফিরছিলাম। তখন ছাত্রদলের নেতা-কর্মীরা আমাদের ওপর অতর্কিত হামলা করেন। তায়েফ মাহমুদ ও সিফাতের নেতৃত্বে সোহরাওয়ার্দী হলের ২০ থেকে ৩০ জন এবং মওলানা ভাসানী হলের ৪০ থেকে ৫০ জন এসে আমাদের ওপর হামলা চালান।’ তিনি আরও বলেন, ‘পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে গিয়ে আমিও আহত হয়েছি। আমার পোশাক ছিঁড়ে ফেলা হয়েছে এবং মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে ভেঙে ফেলা হয়েছে। এ ঘটনায় ছাত্রদলের জ্যেষ্ঠ নেতাদের দায় এড়ানোর সুযোগ নেই।’

তবে অভিযোগ অস্বীকার করে ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক তায়েফ মাহমুদ বলেন, ব্যক্তিগত বিরোধকে কেন্দ্র করে একটি পক্ষ সোহরাওয়ার্দী হলের শিক্ষার্থীদের মধ্যে বিভাজন সৃষ্টির চেষ্টা করছে। গত ৩ নভেম্বর ঈশা খাঁ হলের এক শিক্ষার্থীকে মারধরের ঘটনাকে কেন্দ্র করে এ বিরোধের সূত্রপাত। বিষয়টি ব্যক্তিগত পর্যায়ে সমাধানের সুযোগ থাকলেও মিজু সেটিকে হল পর্যায়ের সংঘাতে রূপ দেওয়ার চেষ্টা করছেন।

এদিকে বাকৃবি শাখা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক এ এম শোয়াইব জানান, হামলার ঘটনার সঙ্গে তাঁর কোনো সম্পৃক্ততা নেই। ছাত্রলীগের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা সংগঠনকে বিতর্কিত করতে এবং নিজেদের এজেন্ডা বাস্তবায়নের উদ্দেশ্যে তাঁর বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ তুলছেন। তাঁর দাবি, মিজু ছাত্রলীগের সাবেক সভাপতি তায়েফুর রহমান রিয়াদের অনুসারী। ছাত্রলীগকে সামনে আনা এবং ছাত্রদলের ভাবমূর্তি ক্ষুণ্ন করতেই এসব অভিযোগ করা হচ্ছে।

এ বিষয়ে হোসেন শহীদ সোহরাওয়ার্দী হলের প্রভোস্ট অধ্যাপক মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, উভয় পক্ষই পরস্পরের বিরুদ্ধে অভিযোগ করেছে। তাই সিসিটিভি ফুটেজ যাচাই না করে এ বিষয়ে মন্তব্য করা সম্ভব নয়। ফুটেজ দেখে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

ময়মনসিংহে পিকআপ-অটোরিকশা সংঘর্ষে চালক নিহত, শিশুসহ আহত ৭

ময়মনসিংহের নান্দাইলে পিকআপ ভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে রফিকুল ইসলাম (৩৮) নামের এক অটোরিকশাচালক নিহত হয়েছেন। এ ঘটনায় দুই শিশুসহ অটোরিকশার সাত যাত্রী গুরুতর আহত হয়েছে। দুর্ঘটনার পর পিকআপ ভ্যানের চালক পালিয়ে গেছেন।

ভালুকায় সড়কের পাশে পার্কিং করে রাখা বাসে আগুন

ভালুকা ফায়ার সার্ভিস সূত্র জানায়, বৃহস্পতিবার ভোর পৌনে চারটার দিকে বাসটিতে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। পরে ভোর ৪টা ৩৭ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। স্টেশন অফিসার মো. সিরাজুল ইসলামের নেতৃত্বে ১৩ সদস্যের একটি দল আগুন নেভানোর কাজে অংশ নেয

‘ফ্যামিলি কার্ডের’ মাইকিং করে গ্রামীণফোনের সিম বিক্রি, যুবককে পুলিশে দিলেন স্থানীয়রা

ময়মনসিংহের নান্দাইলে মসজিদের মাইকে ফ্যামিলি কার্ডের কথা বলে মাইকিং করে মোবাইল ফোন কোম্পানির সিম বিক্রির অভিযোগ উঠেছে। পরে স্থানীয় বাসিন্দারা আমিনুর রহমান নামের একজন সিম বিক্রেতাকে ধরে পুলিশের হাতে তুলে দিয়েছেন। পরে মুচলেকা নিয়ে তাঁকে ছেড়ে দিয়েছে পুলিশ।

জনপ্রিয় টার্গেট

গজারিয়ায় মহাসড়কে গাছ ফেলে অবরোধের চেষ্টা, ফায়ার সার্ভিসের তৎপরতায় যান চলাচল স্বাভাবিক

নিষিদ্ধ ছাত্রলীগের বিরুদ্ধে মিছিল ঘিরে বাকৃবিতে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষে আহত ৯

প্রকাশ: ১১:০৮:৩৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬