ঢাকা ১১:১৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ইসরায়েল–সৌদিতে ১৭ সুরক্ষিত বাংকার নির্মাণ করছে যুক্তরাষ্ট্র, কাজ শেষ হবে ৪৫ দিনে

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ১০:৫৩:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
  • ১৫ বার পঠিত হয়েছে

ইসরায়েলি সংবাদমাধ্যম জেরুসালেম পোস্টের খবরে বলা হয়েছে, সরকারি ক্রয়সংক্রান্ত বিজ্ঞপ্তি অনুযায়ী, ক্ষেপণাস্ত্র ও ড্রোনের মতো অস্ত্র থেকে আসা পরোক্ষ হামলার মধ্যেও অক্ষত থাকতে পারে, এমনভাবে বাংকারগুলো নির্মাণ করা হবে। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) আওতাধীন বিভিন্ন দেশের সম্ভাব্য শত্রুভাবাপন্ন পরিবেশে দায়িত্ব পালনরত মার্কিন ও মিত্রবাহিনীর সেনাসদস্যদের নিরাপত্তা নিশ্চিত করাই এ উদ্যোগের উদ্দেশ্য।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতির অবনতির কারণে কর্মীদের সুরক্ষায় জরুরি ও সর্বোচ্চ অগ্রাধিকারের ভিত্তিতে প্রচলিত মানের বাইরে থাকা আশ্রয়কেন্দ্রগুলো (যেমন, আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহার করা রূপান্তরিত পণ্যবাহী কনটেইনার) সরিয়ে মানসম্মত, আগে থেকে তৈরি এবং শক্তিশালী কংক্রিটের পরোক্ষ হামলা প্রতিরোধী বাংকার নির্মাণ করা প্রয়োজন।’

ইসরায়েলে ১০টি সম্পূর্ণ কার্যকর পরোক্ষ হামলা প্রতিরোধী বাংকার নির্মাণের নির্দেশনা দিয়েছে মার্কিন সেনাবাহিনী। প্রতিটি বাংকারে শক্তিশালী কংক্রিটের তিনটি অংশ থাকবে। পাশাপাশি প্রবেশ ও বের হওয়ার পথ থেকে এক মিটার দূরে স্থাপন করা হবে বিস্ফোরণ ও বোমার টুকরার আঘাত প্রতিরোধী বিশেষ দেয়াল। এগুলো ‘আলাস্কা ব্যারিয়ার’ নামে পরিচিত।

প্রতিটি ব্যারিয়ারের উচ্চতা হবে তিন মিটার এবং ওজন আনুমানিক ৬ দশমিক ১ টন। বাংকারগুলোতে স্নাইপারের গুলির আঘাত থেকে সুরক্ষার ব্যবস্থাও থাকবে। ছাদে ১৮ ইঞ্চি পুরু বালুর বস্তার স্তর এবং দুই পাশে চার ফুট পুরু বালুর বস্তার সুরক্ষা রাখা হবে।

বাংকার নির্মাণের জরুরি প্রয়োজনের কথা উল্লেখ করে ঠিকাদারদের দরপ্রস্তাব জমা দেওয়ার জন্য মাত্র তিন দিন সময় দিয়েছে মার্কিন সেনাবাহিনী। উপযুক্ত ঠিকাদার নির্বাচনের পর কাজ শেষ করতে ৪৫ দিন সময় দেওয়া হবে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘অত্যন্ত জরুরি পরিচালনাগত পরিস্থিতির কারণে দ্রুত এই ব্যবস্থা নেওয়া প্রয়োজন। বর্তমানে সেনারা মানসম্মত নয়, এমন কনটেইনারভিত্তিক আশ্রয়কেন্দ্রে অবস্থান করছেন, যেখানে তারা ঝুঁকির মধ্যে রয়েছেন। এ কারণে পরবর্তী দরপত্র আহ্বানের ক্ষেত্রে দরপ্রস্তাব জমা দেওয়ার জন্য মাত্র তিন দিনের দ্রুত সময়সীমা নির্ধারণের পরিকল্পনা করা হয়েছে।’

তবে বাংকারগুলো ঠিক কোন কোন স্থানে নির্মাণ করা হবে, তা বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়নি। এতে বলা হয়েছে, দরপত্র আহ্বানের পর যাচাই করা এবং যোগ্য দরদাতাদের নির্দিষ্ট সামরিক ঘাঁটির নাম ও অবস্থানসংক্রান্ত স্থানাঙ্ক জানানো হবে। বিজ্ঞপ্তিতে ইঙ্গিত দেওয়া হয়েছে, ইসরায়েলের বাংকারগুলো দেশটির বিমানবাহিনীর ঘাঁটিতে নির্মাণ করা হতে পারে। কারণ, সেখানে বলা হয়েছে, পূর্বানুমতি ছাড়া ঠিকাদার কোনো নির্মাণসামগ্রী বিমানঘাঁটির ময়লা ফেলার পাত্রে কিংবা ঘাঁটির অন্য কোনো স্থানে রাখতে পারবেন না।

বাংকার নির্মাণে ব্যবহৃত উপকরণ নিয়েও কঠোর নির্দেশনা দিয়েছে মার্কিন সেনাবাহিনী। কয়েক ধরনের ক্ষতিকর রাসায়নিক ও উপাদান ব্যবহারে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। নিষিদ্ধ উপাদানের মধ্যে রয়েছে পারদ, সিসা, হেক্সাভ্যালেন্ট ক্রোমিয়াম, টলুইন, অ্যাসবেস্টস, ক্লোরিনযুক্ত দ্রাবক, পলিক্লোরিনেটেড বাইফিনাইলস (পিসিবি), হাইড্রোলাইজযোগ্য ক্লোরিন যৌগ এবং ইথিলিনভিত্তিক গ্লাইকল ইথার ও সেগুলোর অ্যাসিটেট। এসব উপাদানের অনেকগুলোই সরাসরি বা পরোক্ষভাবে বিমানের কাঠামো, বিভিন্ন যন্ত্রাংশ, কার্যক্ষমতা, স্থায়িত্ব, রক্ষণাবেক্ষণ ও নিরাপত্তার ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

উপসাগরীয় দেশগুলোর দিকে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা অব্যাহত থাকার মধ্যেই যুক্তরাষ্ট্রের এই উদ্যোগ সামনে এসেছে। ‘অপারেশন এপিক ফিউরি’ চলাকালে কুয়েতে একটি মার্কিন সামরিক ঘাঁটিতে সরাসরি ইরানি ড্রোন আঘাত হানলে বেশ কয়েকজন মার্কিন সেনা নিহত হন। এসব হামলায় পুরো অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক অবকাঠামোরও কয়েক বিলিয়ন ডলারের ক্ষয়ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত স্থাপনাগুলোর মধ্যে জর্ডানের সামরিক অবকাঠামোও রয়েছে।

এর আগে মার্চে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ বলেছিলেন, মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাদের আরও ভালোভাবে সুরক্ষিত রাখতে শক্তিশালী ও হামলা প্রতিরোধী আশ্রয়কেন্দ্র নির্মাণ করা প্রয়োজন। অঞ্চলটি সফরের সময় তিনি বলেন, ‘আমি আপনাদের বলতে পারি, বিভিন্ন সামরিক ঘাঁটির কমান্ডার, ইসরায়েলে আমাদের মিত্র এবং অন্যদের সঙ্গে কথা বলে বুঝেছি, দ্রুত এসব বাংকার নির্মাণ এবং পরে সেগুলোর নিরাপত্তাব্যবস্থা আরও উন্নত করা পুরো অঞ্চলের জন্য একটি অগ্রাধিকার। নিঃসন্দেহে আকাশ প্রতিরক্ষাব্যবস্থা এবং স্তরভিত্তিক আকাশ প্রতিরক্ষাও একইভাবে গুরুত্বপূর্ণ।’

এর আগে, মার্চের শেষ দিকে যুক্তরাষ্ট্রের স্পেস ফোর্সও এ ধরনের আশ্রয়কেন্দ্র সরবরাহ করতে সক্ষম প্রতিষ্ঠানগুলোর তালিকা চেয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে। বিজ্ঞপ্তিতে এমন ‘আগে থেকে তৈরি, সহজে পরিবহনযোগ্য এবং শক্তিশালী আশ্রয়কেন্দ্র ব্যবস্থার’ কথা বলা হয়, যা বিস্ফোরণ ও বোমার টুকরার আঘাত থেকে সেনাদের রক্ষা করতে পারবে। চুক্তি চূড়ান্ত হওয়ার কয়েক সপ্তাহের মধ্যে, এমনকি কয়েক দিনের মধ্যেও এসব আশ্রয়কেন্দ্র জর্ডানে সরবরাহের সক্ষমতা রয়েছে, এমন প্রতিষ্ঠান খুঁজছিল স্পেস ফোর্স।

ইরানের সঙ্গে প্রথম যুদ্ধের পর থেকে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে, এমনকি ইসরায়েলেও, যুক্তরাষ্ট্রের কয়েক ডজন সামরিক বিমান এবং হাজার হাজার সেনাসদস্য মোতায়েন রয়েছে।

ইসরায়েলের ইনস্টিটিউট ফর ন্যাশনাল সিকিউরিটি স্টাডিজের (আইএনএসএস) সাম্প্রতিক এক প্রতিবেদনে বলা হয়েছে, ‘আকাশ প্রতিরক্ষাব্যবস্থা জোরদারের কার্যক্রম অব্যাহত রয়েছে। একটি প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থা ইসরায়েলে স্থানান্তর করা হয়েছে। অক্টোবরের মাঝামাঝি সময় থেকে দেশটির ওভদা বিমানঘাঁটিতে কয়েক ডজন পরিবহন বিমান অবতরণ করেছে।’

প্রতিবেদনে আরও বলা হয়েছে, ২৭ অক্টোবর থেকে ২ নভেম্বরের মধ্যে অন্তত ১৬টি মার্কিন সি-১৭ পরিবহন বিমান ওভদা বিমানঘাঁটিতে অবতরণ করে। এর মধ্যে ১১টি বিমান এসেছিল যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের ফোর্ট ব্লিস থেকে। সেখানে মার্কিন সেনাবাহিনীর আকাশ প্রতিরক্ষাব্যবস্থার বিভিন্ন ইউনিটের অবস্থান রয়েছে। এ ছাড়া ৩ নভেম্বর একই পথে আরও ১৬টি বিমান চলাচল করে।

ইসরায়েলে অন্তত একটি থাড (টার্মিনাল হাই অল্টিটিউড এরিয়া ডিফেন্স) ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থাও মোতায়েন রয়েছে।

নেতানিয়াহুর প্ররোচনায় ইরানে ফের যুদ্ধ শুরুর কথা ভাবছেন ট্রাম্প

ইরান রাসায়নিক অস্ত্র তৈরি করছে—এমন অভিযোগ তুলে দেশটির বিরুদ্ধে নতুন করে সামরিক অভিযান শুরুর জন্য যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওপর চাপ সৃষ্টি করছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তাঁর এই তৎপরতার মধ্যেই ইসরায়েলের সঙ্গে যৌথভাবে ইরানে আবারও বড় ধরনের হামলা চালানোর

রণক্ষেত্রে বিপর্যয়ের পরও ইয়েমেনে যুদ্ধ দীর্ঘায়িত করার পরিকল্পনা সৌদির

ইয়েমেনের হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে চলমান যুদ্ধ আগামী বছর পর্যন্ত দীর্ঘায়িত করার প্রস্তুতি নিচ্ছে সৌদি আরব। যুদ্ধক্ষেত্রে একের পর এক সামরিক বিপর্যয় এবং সৌদি ভূখণ্ডে হুতিদের হামলায় জনজীবন ব্যাহত হওয়া সত্ত্বেও সামরিক অভিযান চালিয়ে যাওয়ার পরিকল্পনা করছে রিয়াদ।

মিত্রদের অন্ধকারে রেখে নেতানিয়াহুর সঙ্গে ম্যারাথন বৈঠক বেনেতের, ফের সরকার গঠনের পথে বিবি!

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে স্থানীয় সময় গতকাল বুধবার নেসেটে দুই ঘণ্টার বেশি সময় বৈঠক করেছেন সাবেক প্রধানমন্ত্রী নাফতালি বেনেত। নিজের রাজনৈতিক মিত্রদের না জানিয়ে এ বৈঠক করায় বিরোধী শিবিরে সন্দেহ তৈরি হয়েছে।

জনপ্রিয় টার্গেট

সোনার দামে বড় ধাক্বায় কমেছে ১১ হাজার টাকা, ভরি কত

ইসরায়েল–সৌদিতে ১৭ সুরক্ষিত বাংকার নির্মাণ করছে যুক্তরাষ্ট্র, কাজ শেষ হবে ৪৫ দিনে

প্রকাশ: ১০:৫৩:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬