ঢাকা ০৯:৪৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ভারতে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘আকভান’, যশোরে ১২৩ মিমি বৃষ্টি

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৯:২৩:২৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
  • ৯ বার পঠিত হয়েছে

তবে এর প্রভাবে ভারী বৃষ্টি হচ্ছে ওডিশা, অন্ধ্র প্রদেশ, পশ্চিমবঙ্গের উপকূলীয় অঞ্চলে। এমনকি বাংলাদেশেও পড়েছে। গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি ১২৩ মিলিমিটার বৃষ্টি হয়েছে যশোর জেলায়।

ওডিশার ভুবনেশ্বর আবহাওয়া কেন্দ্র জানিয়েছে, ‘আকভানের’ উপকূলে আছড়ে পড়ার প্রক্রিয়াটি দীর্ঘ সময় ধরে চলবে, যা সাত থেকে আট ঘণ্টা পর্যন্ত গড়াতে পারে।

অন্যদিকে আইএমডি জানিয়েছে, এই ঝড়টি ঘণ্টায় সর্বোচ্চ ৭০-৮০ কিলোমিটার গতিবেগের বাতাস নিয়ে উপকূল অতিক্রম করতে পারে, যা দমকা হাওয়ার আকারে ঘণ্টায় ৯০ কিলোমিটার পর্যন্ত উঠতে পারে।

এদিকে ‘আকভানের’ প্রভাবে ঢাকা, রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টি শুরু হয়েছে। আজ শুক্রবার সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় রাজধানী ঢাকায় বৃষ্টি হয়েছে ১৪ মিলিমিটার।

আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্রে সকাল ৭টার পূর্বাভাসে বলা হয়েছে, ফরিদপুর, কুষ্টিয়া, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলসমূহের ওপর দিয়ে আজ দুপুরের মধ্যে পূর্ব অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ঘূর্ণিঝড় ‘আকভানের’ কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর বিক্ষুব্ধ রয়েছে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালা সৃষ্টি অব্যাহত রয়েছে। ফলে দেশের সমুদ্রবন্দর, উত্তর বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন উপকূলীয় এলাকার ওপর দিয়ে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ কারণে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

পাশাপাশি উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে।

নভেম্বরের বৃষ্টিতে রাজধানীতে ভোগান্তি, দেশজুড়ে টানা ৫ দিনের আভাস

ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে সকাল থেকে গুঁড়িগুঁড়ি বৃষ্টিতে ভিজছে রাজধানী। টানা বৃষ্টিতে ভোগান্তিতে পড়েন কর্মজীবী মানুষ, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। জরুরি কাজে ঘর থেকে বের হওয়া মানুষও পড়েন বিপাকে। আবহাওয়া অধিদপ্তর বলছে, দেশের বিভিন্ন অঞ্চলে আগামী পাঁচ দিন বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে।

প্রবল ঘূর্ণিঝড় ‘আকভান’: টানা দুই দিন ৫ বিভাগে ভারী বৃষ্টির আভাস

ভোর ৫টা থেকে বেলা ১টা পর্যন্ত ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে পূর্ব অথবা উত্তর-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে।

ঢাকার বাতাস খুব অস্বাস্থ্যকর, সবচেয়ে বেশি দূষণ প্রগতি সরণিতে

শীতের আমেজ শুরু হতেই ঢাকার বাতাসের অবস্থা শোচনীয়। দূষণ বেড়েছে অতিমাত্রায়। সাধারণত শীত এলে বাতাসে আর্দ্রতা কমে যায়, বেড়ে যায় দূষণের মাত্রা। আর অস্বাস্থ্যকর হয়ে ওঠে বাতাস।

জনপ্রিয় টার্গেট

দিনের ছবি (২০ নভেম্বর, ২০২৬)

ভারতে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘আকভান’, যশোরে ১২৩ মিমি বৃষ্টি

প্রকাশ: ০৯:২৩:২৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬