ঢাকা ০৯:৩০ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

শিশুর অ্যাজমা থাকলে শীতে ঘরের পরিচ্ছন্নতা বজায় রাখবেন যেভাবে

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৯:০৮:১৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
  • ৭ বার পঠিত হয়েছে

ঘরের মধ্যে বেশি অণুজীব বা ডাস্ট মাইট জমে থাকে বিছানা, বালিশ ও গদিতে। এগুলো খালি চোখে দেখা না গেলেও শিশুর শ্বাসকষ্টের অন্যতম প্রধান ট্রিগার হিসেবে কাজ করে। সপ্তাহে অন্তত একবার বিছানার চাদর, বালিশের কভার এবং কাঁথা বা কম্বল গরম পানিতে ধুয়ে কড়া রোদে শুকাতে হবে। পাশাপাশি তোশক, ম্যাট্রেস ও বালিশে বিশেষ ধরনের জিপারযুক্ত ডাস্টমাইট প্রুফ বা হাইপোঅ্যালার্জেনিক কভার ব্যবহার করা যেতে পারে। শিশুর বিছানায় বা ঘরে তুলা বা লোমযুক্ত পুতুল না রাখাই ভালো। একান্তই রাখতে হলে সেগুলোও প্রতি সপ্তাহে গরম পানিতে ধুয়ে রোদে শুকিয়ে নিতে হবে। শোয়ার ঘরে কার্পেট বা পাপোশ রাখা উচিত নয়; কারণ, এতে প্রচুর ধুলাবালি ও জীবাণু আটকে থাকে। ভারী কাপড়ের পর্দার বদলে সহজে পরিষ্কার করা যায়, এমন সুতির পর্দা ব্যবহার করা ভালো।

ঘর পরিষ্কার করতে গিয়ে যেন ধুলা বাতাসে উড়ে শিশুর নাকেমুখে না যায়, সেদিকে বিশেষ খেয়াল রাখতে হবে। পরিষ্কারের ক্ষেত্রে শুকনা ঝাড়ু বা পালকের ডাস্টার দিয়ে আসবাব ঝাড়লে ধুলা বাতাসে মিশে যায়। তাই সব সময় হালকা ভেজা সুতির কাপড় দিয়ে আসবাব, জানালা ও মেঝে মুছতে হবে। ঘর ঝাড়ু দেওয়া, মোছা বা ভ্যাকুয়াম ক্লিনিংয়ের সময় শিশুকে অন্য ঘরে রাখতে হবে। পরিষ্কার করার অন্তত আধা ঘণ্টা পর ধুলা থিতিয়ে গেলে শিশুকে ঘরে আনা উচিত। ফ্যানের পাখায় জমে থাকা ধুলা এবং এসির ফিল্টার নিয়মিত পরিষ্কার করতে হবে, যাতে বাতাসের সঙ্গে ধুলা পুরো ঘরে ছড়িয়ে না পড়ে।

শীতকালে বদ্ধ ঘরে দেয়াল স্যাঁতসেঁতে হয়ে যায় এবং ছত্রাক বাতাসে ভেসে বেড়ায়। এগুলো শিশুর ফুসফুসের জন্য অত্যন্ত ক্ষতিকর। রান্নাঘর ও বাথরুমে অবশ্যই এগজস্ট ফ্যান ব্যবহার করতে হবে। প্রতিদিন সকালের রোদ ও তাজা বাতাস ঘরে ঢোকার জন্য জানালা খুলে দেওয়া উচিত। তবে বাইরে প্রচুর ধুলা বা পরাগরেণু থাকলে জানালা বন্ধ রাখাই ভালো। বাথরুম, রান্নাঘর বা ছাদের কোনো পাইপ থেকে পানি চুইয়ে দেয়াল ভিজলে তা দ্রুত মেরামত করতে হবে। ভেজা তোয়ালে বা মোছার কাপড় ঘরের ভেতরে না শুকিয়ে বাইরে রোদে শুকাতে হবে।

অনেক সময় ঘর পরিষ্কার করতে গিয়ে আমরা এমন সব রাসায়নিক ব্যবহার করি, যার তীব্র গন্ধ শিশুর শ্বাসকষ্ট বাড়িয়ে দেয়। ব্লিচিং পাউডার, অ্যামোনিয়া বা তীব্র গন্ধযুক্ত ফ্লোর ক্লিনার ব্যবহার এড়িয়ে চলতে হবে। পরিষ্কারের কাজে গন্ধহীন সাবান-পানি অথবা পানির সঙ্গে সামান্য সাদা ভিনেগার বা বেকিং সোডা মিশিয়ে প্রাকৃতিক ক্লিনার হিসেবে ব্যবহার করা নিরাপদ। ঘরে রুম স্প্রে, অ্যারোসল, মশার কয়েল, ধূপকাঠি বা সুগন্ধি মোমবাতি জ্বালানো সম্পূর্ণ বন্ধ রাখতে হবে। শিশুর কাপড় ধোয়ার ক্ষেত্রেও গন্ধহীন ডিটারজেন্ট ব্যবহার করতে হবে।

ঘরের তেলাপোকা বা ইঁদুরের মলমূত্র এবং পোষা প্রাণীর খুশকি ও লোম অ্যাজমার তীব্রতা বাড়িয়ে দেয়। ঘরের যেখানে-সেখানে খাবার না খেয়ে নির্দিষ্ট ডাইনিং টেবিলে খাওয়ার অভ্যাস করতে হবে। সব খাবার মুখবন্ধ পাত্রে রাখতে হবে। রান্নাঘরের ময়লার ঝুড়িও হতে হবে ঢাকনাযুক্ত এবং প্রতিদিন এটি পরিষ্কার করতে হবে। বাড়িতে বিড়াল বা কুকুর থাকলে সেগুলোকে কোনোভাবেই শিশুর শোয়ার ঘরে বা বিছানায় উঠতে দেওয়া যাবে না। পোষা প্রাণীকে নিয়মিত গোসল করাতে হবে।

ঘরের পরিচ্ছন্নতার গুরুত্বপূর্ণ অংশ হলো বাতাস বিশুদ্ধ রাখা। বাড়ির কোনো সদস্য বা অতিথিকে ঘরের ভেতরে এমনকি বারান্দায় দাঁড়িয়েও ধূমপান করতে দেওয়া যাবে না। ধূমপায়ীর পোশাক এবং চুলে লেগে থাকা তামাকের সূক্ষ্ম কণাও শিশুর শ্বাসকষ্টের কারণ হতে পারে। শিশুর অ্যাজমা নিয়ন্ত্রণে রাখা কোনো একদিনের কাজ নয়, বরং এটি প্রতিদিনের জীবনযাপনের অংশ। ঘরের পরিবেশ পরিচ্ছন্ন ও অ্যালার্জেনমুক্ত রাখতে পারলে শিশুর ওষুধের ওপর নির্ভরতা যেমন কমবে, তেমনি সে সুস্থও থাকবে।

বনলতা আর রানী ভবানীর নাটোরে 
এক দিন

বনলতা আর রানী ভবানীর নাটোরে
এক দিন

বনলতা সেনের সঙ্গে জুড়ে যাওয়া জায়গাটির নাম নাটোর। কিন্তু অদ্ভুতভাবে এখানে আরও একজন প্রভাবশালী নারীর বসত ছিল। তাঁর নাম ভবানী। রানী ভবানী নামে যিনি পরিচিত।

কাবিননামার যে বিষয়গুলো জানা প্রয়োজন, ভুল হলে সংশোধন করা যাবে কি না

বিয়ের নিবন্ধিত কাবিননামা একটি আইনগত দলিল। একবার যথাযথভাবে সম্পাদিত ও নিবন্ধিত হওয়ার পর দলিলে লিপিবদ্ধ তথ্য প্রশাসনিক আদেশের মাধ্যমে সংশোধনের কোনো আইনগত সুযোগ নেই। তবে ‘দ্য স্পেসিফিক রিলিফ অ্যাক্ট, ১৮৭৭’-এর ৩১ ধারায় প্রতারণা বা পক্ষগুলোর পারস্পরিক ভুলের কারণে কোনো লিখিত দলিল প্রকৃত অভিপ্রায়

দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত প্রিয়জনের ঘর পরিচ্ছন্ন রাখার উপায় জেনে নিন

পরিবারের কোনো সদস্য যখন ক্যানসার, কিডনি জটিলতা, প্যারালাইসিস বা অন্য কোনো দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে বাড়িতে চিকিৎসাধীন থাকেন, তখন তাঁর শারীরিক ও মানসিক যত্নের পাশাপাশি ঘরের পরিবেশের দিকেও বাড়তি নজর দিতে হয়। জানেনই তো, সাধারণ ঘর পরিষ্কার করা আর একজন গুরুতর অসুস্থ রোগীর ঘর পরিষ্কার করার মধ্যে…

জনপ্রিয় টার্গেট

পাথরঘাটায় রাত জেগে পাহারায় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা

শিশুর অ্যাজমা থাকলে শীতে ঘরের পরিচ্ছন্নতা বজায় রাখবেন যেভাবে

প্রকাশ: ০৯:০৮:১৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬