ঢাকা ০৪:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ট্রাম্প-সি-পুতিনের ঐতিহাসিক বৈঠক শুরু, কে কী বললেন

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৪:২০:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
  • ৬ বার পঠিত হয়েছে

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে, বৈঠকের সূচনাতেই ট্রাম্প বলেন, তিন নেতা ইতিহাস সৃষ্টি করছেন। রাশিয়া ও ইউক্রেনের মধ্যকার যুদ্ধ আলোচনার অন্যতম প্রধান বিষয় হবে বলেও জানান তিনি।

বৈঠকে স্বাগত বক্তব্যে চীনের প্রেসিডেন্ট সি চিনপিং বলেন, বিশ্বের দেশগুলো এখন পরস্পরের ওপর নির্ভরশীল। বিচ্ছিন্নভাবে কোনো দেশের পক্ষে এগিয়ে যাওয়া সম্ভব নয়। একই বৈশ্বিক গ্রামে বসবাসের কারণে সব দেশের উত্থান-পতন পরস্পরের সঙ্গে জড়িত। তাই অভিন্ন ভবিষ্যৎ গড়ে তুলতে দেশগুলোকে একসঙ্গে কাজ করতে হবে।

যুক্তরাষ্ট্র ও রাশিয়ার প্রেসিডেন্টের সঙ্গে এই বৈঠককে যুগান্তকারী উল্লেখ করে সি চিনপিং বলেন, ইতিহাসে প্রথমবারের মতো চীন, রাশিয়া ও যুক্তরাষ্ট্রের তিন নেতার একসঙ্গে বৈঠকে বসা অত্যন্ত তাৎপর্যপূর্ণ।

অন্যদিকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেন, ইউক্রেন যুদ্ধসহ বিভিন্ন আঞ্চলিক সংঘাতের সমাধানে তিন দেশের অভিন্ন স্বার্থ ও দায়িত্ব রয়েছে। বুধবার সি চিনপিংয়ের সঙ্গে এবং বৃহস্পতিবার ট্রাম্পের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকেও ইউক্রেন যুদ্ধ নিয়ে আলোচনা হয়েছে বলে জানান তিনি।

পুতিন বলেন, আন্তর্জাতিক সন্ত্রাসবাদ ও আন্তঃদেশীয় সংঘবদ্ধ অপরাধসহ বর্তমান সময়ের বিভিন্ন হুমকি ও চ্যালেঞ্জ মোকাবিলায় রাশিয়া, যুক্তরাষ্ট্র ও চীনের অভিন্ন স্বার্থ রয়েছে। তাঁর বিশ্বাস, তিন দেশের জনগণ বিশ্বজুড়ে শান্তি প্রতিষ্ঠা ও তা শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ অবদান রাখতে সক্ষম।

বৈঠকে ট্রাম্প বলেন, তিন নেতার আলোচনার জন্য অনেক গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। এর মধ্যে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ অন্যতম। বিশ্বের বিভিন্ন সংকট মোকাবিলায় তিন দেশের মধ্যে উন্মুক্ত, পারস্পরিক শ্রদ্ধাপূর্ণ ও কার্যকর সংলাপ বজায় রাখার দায়িত্ব রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

পারমাণবিক নিরস্ত্রীকরণের বিষয়টিও বৈঠকের আলোচ্যসূচিতে রয়েছে বলে জানান ট্রাম্প। তিনি বলেন, বিশ্বের তিন বৃহত্তম পারমাণবিক শক্তিধর দেশ হিসেবে যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীন পৃথিবীতে পারমাণবিক অস্ত্রের সংখ্যা কমানো এবং এসব অস্ত্র ব্যবহারের ঝুঁকি হ্রাসের বিষয়ে আলোচনা করার বিশেষ অবস্থানে রয়েছে।

ট্রাম্প স্বীকার করেন, পারমাণবিক অস্ত্র ত্যাগ করা সহজ কাজ নয়। তবে এ বিষয়ে বিশ্বনেতাদের মধ্যে সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তিন নেতার যৌথ বৈঠকের আগে ট্রাম্প রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন এবং চীনের প্রেসিডেন্ট সি চিনপিংয়ের সঙ্গে পৃথকভাবে বৈঠক করেন। ক্রেমলিনের পক্ষ থেকে জানানো হয়, পুতিনের সঙ্গে বৈঠকে ইউক্রেন যুদ্ধ নিয়ে আলোচনা হয়েছে। বৈঠক শেষে পুতিনকে ‘অত্যন্ত উৎফুল্ল’ দেখাচ্ছিল বলেও জানায় রুশ প্রেসিডেন্টের কার্যালয়।

পুতিনের সঙ্গে বৈঠকের পর সি চিনপিংয়ের সঙ্গে আলোচনায় বসেন ট্রাম্প। এ সময় তাঁকে জাঁকজমকপূর্ণ অভ্যর্থনা জানানোর জন্য চীনা প্রেসিডেন্টকে ধন্যবাদ জানান তিনি। পাশাপাশি পুতিনকে নিয়ে তাঁদের ত্রিপক্ষীয় বৈঠক সফল হবে বলে আশা প্রকাশ করেন।

ট্রাম্প বলেন, ‘রাশিয়া ও ইউক্রেনের মধ্যকার যুদ্ধের অবসানে আমরা সহায়তা করতে চাই। আমি এই যুদ্ধের অবসান দেখতে চাই। আমার মনে হয়, এ বিষয়ে আমি আমাদের দুজনের পক্ষ থেকেই কথা বলতে পারি।’ বৈঠকটিকে আন্তর্জাতিক কূটনীতির গুরুত্বপূর্ণ ঘটনা হিসেবে দেখা হচ্ছে। বিশেষ করে ইউক্রেন যুদ্ধের অবসান, পারমাণবিক অস্ত্রের ঝুঁকি কমানো এবং বৈশ্বিক নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে বিশ্বের তিন প্রধান শক্তির অবস্থান কী হয়, সেদিকে নজর রয়েছে আন্তর্জাতিক মহলের।

একসঙ্গে নয়, একজন-একজন করে সি-পুতিনের সঙ্গে বৈঠক করবেন ট্রাম্প

একটি ত্রিপক্ষীয় বৈঠকের সম্ভাবনা নিয়ে আলোচনা হলেও সি চিন পিং ও পুতিনের সঙ্গে একসঙ্গে বৈঠক করবেন না ট্রাম্প। এই দুই নেতার সঙ্গে আলাদা বৈঠকে বসবেন তিনি।

বহুমেরু বিশ্বব্যবস্থা এগিয়ে নিতে চীন-রাশিয়াকে নেতৃত্ব দেওয়ার আহ্বান সির

এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশন (এপেক) সম্মেলনের ফাঁকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকের পর চীনের প্রেসিডেন্ট সি চিনপিং বলেছেন, বহুমেরু বিশ্বব্যবস্থার দিকে এগিয়ে যাওয়ার প্রবণতাকে চীন ও রাশিয়ার নেতৃত্ব দেওয়া এবং আরও এগিয়ে নেওয়া উচিত।

জনপ্রিয় টার্গেট

ট্রাম্প-সি-পুতিনের ঐতিহাসিক বৈঠক শুরু, কে কী বললেন

ট্রাম্প-সি-পুতিনের ঐতিহাসিক বৈঠক শুরু, কে কী বললেন

প্রকাশ: ০৪:২০:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬