ঢাকা ০১:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

রোহিঙ্গাদের শেকড় পূর্ব ভারতে, বর্মিজদের সঙ্গে মিশ্রণ প্রায় ১০০০ বছর আগের: গবেষণা

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ১২:৪৯:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
  • ১৮ বার পঠিত হয়েছে

ভারতীয় সংবাদমাধ্যম টেলিগ্রাফ ইন্ডিয়ার খবরে বলা হয়েছে, বাংলাদেশ ও ভারতের গবেষকদের নেতৃত্বে পরিচালিত এই গবেষণায় বলা হয়েছে—রোহিঙ্গাদের পূর্বপুরুষ এবং মিয়ানমারের অন্যান্য জনগোষ্ঠীর মধ্যে ৭০১ থেকে ৯৭৪ বছর আগে কোনো এক সময়ে জিনগত মিশ্রণ ঘটেছিল। এই গবেষণা মিয়ানমারের আরাকান অঞ্চলে রোহিঙ্গাদের ঐতিহাসিক শিকড় সম্পর্কে নতুন জিনগত তথ্য সামনে এনেছে।

এমন এক সময়ে এই গবেষণার ফলাফল প্রকাশিত হলো, যখন বিশ্বজুড়ে রোহিঙ্গাদের ওপর মিয়ানমারের বিভিন্ন সরকারের পরিকল্পিত সহিংসতা ও নিপীড়ন নিয়ে উদ্বেগ রয়েছে। এসব নির্যাতনের কারণে রোহিঙ্গারা নিজেদের বাড়িঘর ছেড়ে পালাতে বাধ্য হয়েছে। চলতি বছরের মে মাসে বাংলাদেশ থেকে প্রকাশিত জাতিসংঘের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল, বর্তমানে বাংলাদেশে প্রায় ১২ লাখ রোহিঙ্গা শরণার্থী বসবাস করছে। চলমান সংঘাতের কারণে ২০২৪ সালের শুরু থেকে আরও ১ লাখ ৫০ হাজার রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিয়েছে। নিরাপদে নিজ দেশে ফিরে যাওয়ার সম্ভাবনা ক্রমেই কমে আসায় এই জনগোষ্ঠী এখনো মানবিক সহায়তার ওপর ব্যাপকভাবে নির্ভরশীল।

গবেষণার অন্যতম সহযোগী এবং ভারতের বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ের জনসংখ্যার জিনগত বৈশিষ্ট্য নিয়ে গবেষণাকারী বিজ্ঞানী জ্ঞানেশ্বর চৌবে দ্য টেলিগ্রাফকে বলেন, “আমাদের গবেষণার ফলাফল রোহিঙ্গাদের জিনগত শিকড় পূর্ব ভারতের অঞ্চলে নিয়ে গেছে। একই সঙ্গে আমরা প্রায় ১ হাজার বছর আগে আরাকান অঞ্চলে তাদের উপস্থিতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ প্রমাণও পেয়েছি। ”

ঢাকা বিশ্ববিদ্যালয়ের জিনোমবিষয়ক বিজ্ঞানী গাজী নুরুন নাহার সুলতানা কক্সবাজারের রোহিঙ্গা শিবির থেকে ২৫ জন রোহিঙ্গার রক্তের নমুনা সংগ্রহ করেন। গবেষকেরা এসব নমুনার জিনগত বৈশিষ্ট্য বিশ্লেষণ করেছেন আরও কয়েকটি জনগোষ্ঠীর নমুনার সঙ্গে তুলনা করে। এর মধ্যে ছিল ২৭ জন বাংলাদেশি মুসলিম, ৯ জন বাংলাদেশি হিন্দু এবং চট্টগ্রাম অঞ্চলের বম ক্ষুদ্র নৃগোষ্ঠীর ৯ জন সদস্যের নমুনা। পাশাপাশি আগে প্রকাশিত ২ হাজার ২১৭ জন ইন্দো-ইউরেশীয় ব্যক্তির জিনগত তথ্যও এই বিশ্লেষণে ব্যবহার করা হয়েছে।

গবেষণায় দেখা গেছে, রোহিঙ্গাদের মধ্যে জিনগত বৈশিষ্ট্যের দিক থেকে বেশ ঘনিষ্ঠ মিল রয়েছে। তাদের সঙ্গে বর্তমানে বসবাসরত বাংলাদেশিদের জিনগত মিল সবচেয়ে বেশি। মঙ্গলবার সায়েন্টিফিক রিপোর্টস সাময়িকীতে প্রকাশিত গবেষণাপত্রে গবেষকেরা এ তথ্য জানিয়েছেন।

ঢাকার সেন্টার ফর অ্যাডভান্সড রিসার্চ ইন সায়েন্সেসের প্রধান বিজ্ঞানী নাহার সুলতানা বলেন, ‘আমাদের গবেষণার ফলাফল তাদের ভাষাগত পরিচয়ের সঙ্গেও সামঞ্জস্যপূর্ণ।’ রোহিঙ্গারা ইন্দো-ইউরোপীয় ভাষাপরিবারের একটি পূর্বাঞ্চলীয় ভাষায় কথা বলেন। এই ভাষার সঙ্গে বাংলা ভাষার চট্টগ্রামের আঞ্চলিক কথ্যরীতির ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে।

তবে বাংলাদেশের জন্য এই গবেষণার ফলাফল ভূরাজনৈতিকভাবে বেশ সংবেদনশীল। কারণ বাংলাদেশ চায়, মিয়ানমার যেন রোহিঙ্গাদের ফিরিয়ে নেয়। এই বিষয়টি বিবেচনায় নিয়ে ঢাকার সরকার গবেষণা প্রকল্পটির অনুমোদন দেওয়ার সময় একটি শর্ত জুড়ে দিয়েছিল। শর্ত অনুযায়ী, গবেষণার ফলাফল প্রথমে সরকারের সঙ্গে ভাগাভাগি করতে হবে।

গবেষণায় রোহিঙ্গাদের পূর্বপুরুষদের সঙ্গে মিয়ানমারের তিব্বতি-বর্মী ভাষায় কথা বলা জনগোষ্ঠীর জিনগত মিশ্রণের প্রমাণ পাওয়া গেছে। জিনগত মডেল ব্যবহার করে গবেষকেরা ধারণা করেছেন, এই মিশ্রণ ঘটেছিল ৭০১ থেকে ৯৭৪ বছর আগে। গবেষকদের ব্যাখ্যা অনুযায়ী, এই ফলাফল থেকে ধারণা করা যায়, রোহিঙ্গাদের পূর্বপুরুষেরা ওই সময়ের আগে অথবা কাছাকাছি সময়ে আরাকান অঞ্চলে চলে এসেছিলেন। তবে গবেষণাটি সরাসরি প্রমাণ করে না যে, রোহিঙ্গারা ঠিক কখন প্রথম ওই অঞ্চলে বসতি স্থাপন করেছিলেন। বরং এটি শুধু বিভিন্ন জনগোষ্ঠীর মধ্যে জিনগত মিশ্রণ ঘটার সময়কাল নির্ধারণ করেছে।

গবেষণায় আরও অনুমান করা হয়েছে, রোহিঙ্গাদের পূর্বপুরুষদের জিনগত বৈশিষ্ট্যের ৫৯ শতাংশের সঙ্গে উত্তর ভারতীয় একটি জিনগত উৎসের মিল রয়েছে। গবেষকেরা তাঁদের ব্যবহৃত মডেলে এই উৎসের প্রতিনিধি হিসেবে ‘কোল’ জনগোষ্ঠীকে ব্যবহার করেছেন। বাকি ৪১ শতাংশের সঙ্গে বর্মি বা বার্মিজ জনগোষ্ঠীর জিনগত উৎসের মিল পাওয়া গেছে।

তবে গবেষকেরা স্পষ্ট করেছেন, এই হিসাব বর্তমান সময়ে বসবাসরত বিভিন্ন জনগোষ্ঠীর জিনগত বৈশিষ্ট্যকে তুলনার ভিত্তি হিসেবে ব্যবহার করে তৈরি করা হয়েছে। অর্থাৎ, এগুলো নির্দিষ্ট কোনো ঐতিহাসিক জাতিগোষ্ঠী থেকে সরাসরি পাওয়া পূর্বপুরুষের জিনগত অনুপাত নয়; বরং জিনগত তুলনার ভিত্তিতে করা অনুমান।

তুলনামূলক বিশ্লেষণে গবেষকেরা দেখেছেন, বাংলাদেশি মুসলিমদের পূর্বপুরুষদের জিনগত বৈশিষ্ট্যের ৬৯ শতাংশের সঙ্গে কোল জনগোষ্ঠীর জিনগত উৎসের মিল রয়েছে। বাকি ৩১ শতাংশের সঙ্গে বর্মি জনগোষ্ঠীর জিনগত উৎসের মিল পাওয়া গেছে। অর্থাৎ, রোহিঙ্গাদের তুলনায় বাংলাদেশি মুসলিমদের মধ্যে মিয়ানমার-সম্পর্কিত জিনগত উপাদানের পরিমাণ উল্লেখযোগ্যভাবে কম বলে গবেষণায় উঠে এসেছে।

চুল পড়া রোধে আসছে বিশেষ বৈদ্যুতিক চিরুনি, পরীক্ষায় চুল গজানোর সাফল্য ৯৮%

চুল পড়া রোধ ও নতুন চুল গজানোর চিকিৎসায় সম্ভাবনাময় এক প্রযুক্তি উদ্ভাবন করেছেন চীনের বিজ্ঞানীরা। ‘ডিট্যাঙ্গল’ (Detangle) নামের বিশেষ চিরুনি-আকৃতির একটি বায়োইলেকট্রনিক যন্ত্রের মাধ্যমে ইঁদুরের ওপর পরীক্ষায় প্রায় ৯৮ শতাংশ চুল পুনরায় গজানোর সাফল্য পেয়েছেন গবেষকেরা।

সৌরজগতের প্রান্তসীমায় আছে পানির বিশাল মজুত, প্রমাণ পেলেন বিজ্ঞানীরা

সৌরজগতের প্রান্তসীমায় নেপচুনের কক্ষপথের বাইরে অবস্থিত কুইপার বেল্টে বিপুল পরিমাণ পানির অস্তিত্বের প্রমাণ পেয়েছেন বিজ্ঞানীরা। পৃথিবীতে আসা মহাজাগতিক ধূলিকণার মধ্যে কয়েক শ কোটি বছর আগের পানির রাসায়নিক বৈশিষ্ট্য শনাক্ত করে তাঁরা এ প্রমাণ পেয়েছেন।

ভবিষ্যতে কেমন হবে সৌরজগতের পরিণতি

ভবিষ্যতে কেমন হবে সৌরজগতের পরিণতি

পৃথিবী থেকে প্রায় ১ হাজার ৬০০ আলোকবর্ষ দূরে আছে জে১৩২৮-১৪৫০ নামের একটি মৃত নক্ষত্র বা শ্বেত বামন। এর চারপাশে ধূলিকণা ও গ্যাসের এক অদ্ভুত বলয় বা রিং আবিষ্কার করেছেন বিজ্ঞানীরা। সূর্যের মতো কোনো নক্ষত্রের জীবন যখন ফুরিয়ে আসে, তখন ঠিক কী ঘটে, তা এই আবিষ্কারের মাধ্যমে পরিষ্কার হয়ে উঠেছে।

জনপ্রিয় টার্গেট

শ্রীপুরে শ্রমিকদের সড়ক অবরোধ, পুলিশের সঙ্গে বিএনপির নেতাকর্মীরাও মাঠে

রোহিঙ্গাদের শেকড় পূর্ব ভারতে, বর্মিজদের সঙ্গে মিশ্রণ প্রায় ১০০০ বছর আগের: গবেষণা

প্রকাশ: ১২:৪৯:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬