জানা গেছে, সকালে মিছিলসহ সংসদ সদস্য মো. সেলিমুজ্জামানের বাড়ির সামনে অবস্থান নেয় বিক্ষুব্ধ জনতা। এ সময় তার বাড়ি লক্ষ্য করে কয়েকটি পেট্রলবোমা নিক্ষেপ করা হয়। একপর্যায়ে বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুরের পর আগুন ধরিয়ে দেওয়া হয়। তবে এতে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা এখনো জানা যায়নি।
এদিকে, গোপালগঞ্জ সদর উপজেলার বিজয়পাশা এলাকায় টহলরত বিজিবি ও এসআরবির গাড়ি লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে অবরোধকারীরা। তবে এতে কেউ আহত হয়েছেন কি না, সে বিষয়ে কোনো খবর পাওয়া যায়নি।
অন্যদিকে, গোপালগঞ্জ শহরের পোস্ট অফিস মোড় এলাকায় অবরোধকারীদের মিছিল থেকে এফএনএফ নামের একটি সুপারশপে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করা হয়।

দৈনিক টার্গেট 





















