ঢাকা ১১:২৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

রাজশাহীতে বিআরটিসির দুই বাসে পেট্রলবোমা নিক্ষেপ, রেললাইনে অগ্নিসংযোগ

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ১১:১৯:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
  • ৩ বার পঠিত হয়েছে

একই রাতে জেলার চারঘাটে রেললাইনেও আগুন দেওয়া হয়। এতে প্রায় এক ঘণ্টা বন্ধ ছিল ট্রেন চলাচল।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে টার্মিনালে থাকা দুটি বাস লক্ষ্য করে পেট্রলবোমা ছোড়ে দুর্বৃত্তরা। এতে একটি বাসে আগুন ধরে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে ততক্ষণে একটি বাস পুড়ে যায়। অন্যটি কিছুটা ক্ষতিগ্রস্ত হয়।

শাহ মখদুম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকবর আলী বলেন, খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

এর আগে গতকাল বুধবার রাত ১১টা ১৫ মিনিটের দিকে চারঘাট উপজেলার নিমপাড়া ইউনিয়নের বাগমারী গ্রামে রেললাইনে আগুন দেওয়ার ঘটনা ঘটে। এতে ওই পথে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। ঢাকা থেকে ছেড়ে আসা চাঁপাইনবাবগঞ্জগামী ঢাকা কমিউটার ট্রেনটি ঘটনাস্থলে আটকা পড়ে।

পরে স্থানীয় লোকজন সম্মিলিতভাবে আগুন নিয়ন্ত্রণে আনেন। খবর পেয়ে চারঘাট মডেল থানা-পুলিশের একটি দলও ঘটনাস্থলে যায়। রেললাইনে কোনো ক্ষয়ক্ষতি বা কারিগরি ত্রুটি হয়েছে কি না, তা পরীক্ষা করতে সংশ্লিষ্ট রেলওয়ে কর্তৃপক্ষকে জানানো হয়।

পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক আহম্মদ হোসেন মাসুম জানান, চারঘাটের নন্দনগাছী স্টেশনের পূর্ব দিকে বাগমারী এলাকায় রেললাইনে আগুন দেওয়ার ঘটনা ঘটে। আগুন নেভানোর পর রাত ১২টা ৫ মিনিটে ওই পথে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

এদিকে রাত ১২টার দিকে নগরের শিরোইল এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী রেলওয়ে শ্রমিক ও কর্মচারী দলের কার্যালয় এবং কোর্ট এলাকায় জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। তবে এসব ঘটনায় কোনো ক্ষয়ক্ষতি হয়নি, কেউ আহতও হননি।

রাজশাহীতে ককটেল হামলার মামলায় সাংবাদিক গ্রেপ্তার

রাজশাহীর বাগমারায় শামীম রেজা বিদ্যুৎ (৩৬) নামের এক সাংবাদিককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার বিকেলে উপজেলা সদরের ভবানীগঞ্জ বাজারের নিউমার্কেট এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। একটি ককটেল হামলার মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছে। শামীম রেজা বাগমারা প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক।

রাজশাহীতে ‘জয় বাংলা’ স্লোগানে গ্রামীণ ব্যাংকের তিন কার্যালয়ে পেট্রলবোমা নিক্ষেপ

রাজশাহীতে ‘জয় বাংলা’ ও ‘জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিয়ে গ্রামীণ ব্যাংকের তিনটি কার্যালয় লক্ষ্য করে পেট্রলবোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার দিবাগত রাত সোয়া ১টার দিকে নগরের বনলতা আবাসিক এলাকায় অবস্থিত গ্রামীণ ব্যাংকের জোনাল অফিস, জোনাল অডিট অফিস ও বিভাগীয় প্রধান কার্যালয়ে এ হামলা হয়…

কালো তালিকায় থেকেও পাচ্ছে শতকোটির কাজ

কালো তালিকায় থেকেও পাচ্ছে শতকোটির কাজ

নোটিফিকেশন অব অ্যাওয়ার্ড (নোয়া) পাওয়ার পর দুই বছরের জন্য কালো তালিকাভুক্ত হয়েছে ঠিকাদারি প্রতিষ্ঠান ন্যাশনাল ডেভেলপমেন্ট ইঞ্জিনিয়ার্স (এনডিই) লিমিটেড। তবে কালো তালিকাভুক্তির পরও রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (রামেবি) প্রায় ৯৫ কোটি টাকার নির্মাণকাজে প্রতিষ্ঠানটির নোয়া বাতিল করা হয়নি।

জনপ্রিয় টার্গেট

লালমনিরহাটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

রাজশাহীতে বিআরটিসির দুই বাসে পেট্রলবোমা নিক্ষেপ, রেললাইনে অগ্নিসংযোগ

প্রকাশ: ১১:১৯:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬