ঢাকা ০৮:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

কর্মস্থলের দায়িত্বে ফাঁকি দিয়ে বেতন নেওয়া কি জায়েজ

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৮:৩৪:২৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
  • ১০ বার পঠিত হয়েছে

হালাল উপার্জনের গুরুত্ব: ইসলামে হালাল উপার্জনকে অন্যান্য ফরজ আদায়ের পর আরেকটি গুরুত্বপূর্ণ ফরজ হিসেবে সাব্যস্ত করা হয়েছে। এ ছাড়া রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘নিজ হাতে উপার্জিত খাদ্যই সর্বোত্তম।’ (সুনানে বায়হাকি)। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা নামাজ শেষে জমিনে ছড়িয়ে পড়ে তাঁর অনুগ্রহ বা রিজিক অনুসন্ধানের নির্দেশ দিয়েছেন। (সুরা জুমুআ: ১০)

কর্মস্থলে ফাঁকি ও আমানতের খেয়ানত: কর্মস্থলের দায়িত্ব একটি বড় আমানত। অর্পিত দায়িত্ব পালনে অবহেলা, অমনোযোগ বা ফাঁকি দেওয়া মানেই আমানতের খেয়ানত করা। নির্ধারিত সময়ে কর্মস্থলে উপস্থিত না হওয়া কিংবা কাজে ফাঁকিবাজি করা একধরনের প্রতারণা। রাসুলুল্লাহ (সা.) সতর্ক করে বলেছেন, দায়িত্বে অবহেলা বা সামান্য খেয়ানত করলেও কেয়ামতের মাঠে তাকে চুরির বোঝা মাথায় নিয়ে উঠতে হবে। (মিশকাতুল মাসাবিহ)। পুরো সময় সততার সঙ্গে কাজ না করলে উপার্জিত বেতনও সম্পূর্ণরূপে হালাল হয় না।

হালাল রিজিক ইবাদত কবুলের পূর্বশর্ত: হারাম উপার্জনের ভয়াবহতা অত্যন্ত মারাত্মক। হাদিসে এসেছে, হারাম পন্থায় অর্জিত সম্পদ থেকে দান-খয়রাত করলেও তা আল্লাহর দরবারে কবুল হয় না এবং তাতে কোনো বরকত থাকে না। হারাম উপার্জনের কারণে মানুষের দীর্ঘ সফর, দোয়া ও ইবাদত-বন্দেগি আল্লাহর দরবারে প্রত্যাখ্যাত হয়।

অপরদিকে, শ্রমিক বা অধীনস্থদের অধিকার রক্ষায় ইসলাম অত্যন্ত কঠোর নির্দেশনা দিয়েছে। শ্রমিকের ঘাম শুকানোর আগেই তার ন্যায্য পারিশ্রমিক পরিশোধ করার তাগিদ দেওয়া হয়েছে। (সুনানে ইবনে মাজাহ)

নিজ ও পরিবারের জন্য হালাল রিজিক অন্বেষণ করা এবং কর্মস্থলে পূর্ণ দায়িত্বশীলতার পরিচয় দেওয়ার মাধ্যমেই কেবল দুনিয়ার সাফল্য ও আখিরাতের মুক্তি নিশ্চিত করা সম্ভব।

আলেম-ওলামা ও পীর-মাশায়েখের পাশে থাকার ঘোষণা ধর্মমন্ত্রীর

দেশের আলেম-ওলামা ও পীর-মাশায়েখের পাশে থাকার ঘোষণা দিয়েছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)। তিনি বলেন, ইসলামের জন্য ও দেশের আলেম-ওলামাদের কল্যাণে যা করা প্রয়োজন, সরকার তা করবে।

কবরে মাটি দেওয়ার সময় যে দোয়া পড়তে হয়

মৃত্যু এমন এক অমোঘ সত্য, যা প্রতিটি প্রাণীকে একদিন স্বাদ গ্রহণ করতে হবে। দুনিয়ার জমিন থেকে চিরবিদায় নিয়ে প্রিয় মানুষটিকে যখন চিরনিদ্রায় শায়িত করা হয়, তখন জীবিতদের দায়িত্ব ও কর্তব্য শেষ হয়ে যায় না। বরং দাফন প্রক্রিয়া সম্পন্ন করা এবং দাফনকালে ও দাফনের শেষেমৃত ব্যক্তির জন্য দোয়া করা…

বিয়ে নিয়ে কোরআনের যেসব আয়াতে উৎসাহ দেওয়া হয়েছে

মানবজীবনের সবচেয়ে পবিত্র, সুন্দর ও গুরুত্বপূর্ণ অধ্যায় হলো বিবাহ। বিবাহ মানবজাতির ধারাবাহিকতা রক্ষার অন্যতম প্রধান ইবাদত। একা জীবন যাপন করা মানুষের স্বভাববিরুদ্ধ, তাই মহান আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছেন এবং বৈবাহিক বন্ধনের মাধ্যমে একটি সুশৃঙ্খল পরিবার ও সমাজ গঠনে…

জনপ্রিয় টার্গেট

কর্মস্থলের দায়িত্বে ফাঁকি দিয়ে বেতন নেওয়া কি জায়েজ

প্রকাশ: ০৮:৩৪:২৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬