ঢাকা ০৪:৫৭ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সীতাকুণ্ডে স্ত্রীকে না পেয়ে স্বামীর হাতে হাতকড়া, ঘটনাস্থলেই প্রাণ গেল স্বামীর

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৪:৪৪:১০ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
  • ৫ বার পঠিত হয়েছে

আজ বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে সীতাকুণ্ডের বাড়বকুণ্ড ইউনিয়নের চৌধুরীপাড়া এলাকার ৮ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। নিহত মো. শহীদের বয়স ৬২ বছর। তিনি ওই এলাকার জুনু মিস্ত্রির ছেলে।

নিহতের পরিবারের দাবি, জমিসংক্রান্ত পারিবারিক বিরোধের জেরে সাবেরা খাতুনের বিরুদ্ধে আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। পরোয়ানা কার্যকরে সীতাকুণ্ড থানার উপপরিদর্শক সাব্বিরসহ কয়েকজন পুলিশ সদস্য বাড়িতে যান।

পরিবারের ভাষ্য, সাবেরা খাতুনকে না পেয়ে পুলিশ তাঁর স্বামী শহীদকে জোর করে হাতকড়া পরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে। পুলিশ শক্তি প্রয়োগ ও ভয়ভীতি দেখিয়েছে বলেও অভিযোগ পরিবারের।

নিহতের ভাই আবদুল খালেক বলেন, ‘জমিসংক্রান্ত পারিবারিক বিরোধের জেরে আদালতে করা মামলায় আমার ভাইয়ের স্ত্রীর নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়। আজ দুপুরে তাঁকে ধরতে সীতাকুণ্ড থানার উপপরিদর্শক সাব্বিরসহ কয়েকজন পুলিশ আমাদের বাড়িতে আসেন।’

আবদুল খালেকের দাবি, তাঁর ভাবিকে না পেয়ে পুলিশ শহীদকে হাতকড়া পরিয়ে জোর করে নিয়ে যাওয়ার চেষ্টা করে। শহীদ নিরপরাধ উল্লেখ করে তাঁকে ছেড়ে দেওয়ার অনুরোধ করা হলেও উপপরিদর্শক সাব্বির তা উপেক্ষা করেন বলে অভিযোগ তাঁর।

আবদুল খালেক বলেন, ধস্তাধস্তির একপর্যায়ে হাতকড়া পরা অবস্থায় তাঁর ভাই সংজ্ঞাহীন হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। এরপর পুলিশ হাতকড়া খুলে দ্রুত ঘটনাস্থল ছেড়ে যায় বলে তাঁর দাবি। পরিবারের সদস্যরা শহীদকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

মামলা ছাড়া হাতকড়া পরিয়ে শহীদকে তুলে নেওয়ার চেষ্টা এবং ধস্তাধস্তিতে তাঁর মৃত্যুর অভিযোগে এলাকাজুড়ে ক্ষোভ সৃষ্টি হয়েছে বলে স্থানীয় সূত্র জানিয়েছে। প্রতিবেদন লেখা পর্যন্ত পুলিশ সদস্যদের একটি দল নিহতের বাড়িতে অবস্থান করছিল।

চট্টগ্রামের মধ্যরাতে পুলিশ বক্সে অগ্নিসংযোগ

চট্টগ্রাম নগরের মুরাদপুরে সিএমপির একটি ট্রাফিক পুলিশ বক্সে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার দিবাগত রাত ১২টার দিকে পাঁচলাইশ থানার অধীন উড়ালসড়কের নিচে অবস্থিত পুলিশ বক্সটিতে আগুন দেওয়া হয়। সাধারণত দিনের বেলায় এই বক্সে অবস্থান করে দায়িত্ব পালন করেন ট্রাফিক পুলিশ সদস্যরা…

ছাত্রলীগের মিছিল থেকে বিএনপির কেন্দ্রীয় নেতার ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা-ভাঙচুর

চট্টগ্রামের খাতুনগঞ্জে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের মিছিল থেকে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ শামসুল আলমের পারিবারিক ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ সময় স্থানীয় ব্যবসায়ীরা ধাওয়া দিয়ে দুই ছাত্রলীগ কর্মীকে আটক করে পুলিশের হাতে তুলে দেন।

মাতারবাড়ী বিদ্যুৎকেন্দ্রের অর্থ আত্মসাৎ মামলা: সাবেক এডিসিসহ ৫ জন কারাগারে

কক্সবাজারের মহেশখালীর মাতারবাড়ী কয়লা বিদ্যুৎ প্রকল্পের জমি অধিগ্রহণে ক্ষতিপূরণের অর্থ আত্মসাতের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় কক্সবাজারের সাবেক অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) জাফর আলমসহ পাঁচ আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

জনপ্রিয় টার্গেট

সন্তানের অভিভাবকত্ব নিয়ে বিরোধ, ইটের আঘাতে সাবেক স্ত্রীকে হত্যার অভিযোগ

সীতাকুণ্ডে স্ত্রীকে না পেয়ে স্বামীর হাতে হাতকড়া, ঘটনাস্থলেই প্রাণ গেল স্বামীর

প্রকাশ: ০৪:৪৪:১০ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬