ঢাকা ০৪:১৫ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সংখ্যালঘু হয়ে পড়ার শঙ্কায় শ্বেতাঙ্গ ব্রিটিশরা, প্রচুর সন্তান নেওয়ার পরামর্শ জনসংখ্যাবিদের

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৩:৫৮:৫৯ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
  • ১৪ বার পঠিত হয়েছে

ব্রিটিশ সংবাদমাধ্যম টেলিগ্রাফের খবরে বলা হয়েছে, মরল্যান্ড তাঁর নতুন বই ‘Bust’-এ যুক্তরাজ্যসহ বিশ্বের বিভিন্ন দেশের ক্রমহ্রাসমান জন্মহারের প্রভাব তুলে ধরেছেন। বইটির সহলেখক ফিলিপ পিলকিংটন।

মরল্যান্ডের হিসাব অনুযায়ী, যুক্তরাজ্যে জন্মহার বর্তমানে নারীপ্রতি প্রায় ১ দশমিক ৪, যা জনসংখ্যার স্থিতিশীলতা বজায় রাখার প্রয়োজনীয় ২ দশমিক ১ হারের তুলনায় অনেক কম। এই প্রবণতা অব্যাহত থাকলে আগামী ৫০ বছরে দেশটির নিজস্ব জনসংখ্যা ৭৫ শতাংশ পর্যন্ত কমে যেতে পারে বলে তাঁর পূর্বাভাস।

মরল্যান্ড বলেন, বর্তমান অভিবাসনের হার ও জন্মহারের ভিত্তিতে যুক্তিসংগত হিসাব করলে ২০৬০-এর দশকের শুরুতে শ্বেতাঙ্গ ব্রিটিশরা যুক্তরাজ্যে সংখ্যালঘু হয়ে যেতে পারে। তাঁর ভাষায়, ‘আপনি যদি এই স্বতন্ত্র জাতিগত গোষ্ঠীর অস্তিত্ব ধরে রাখতে চান, তাহলে নিজেদের সন্তান জন্ম দিতে হবে।’ তাঁর মতে, কোনো জনগোষ্ঠীর জন্মহার দীর্ঘদিন ধরে কম থাকলে অভিবাসন অব্যাহত থাকুক বা না থাকুক, মোট জনসংখ্যার অনুপাতে সেই জনগোষ্ঠীর অংশ কমতে থাকবে।

মরল্যান্ডের মতে, জন্মহার কমে যাওয়া শুধু জনসংখ্যার আকারের ওপর প্রভাব ফেলবে না, বরং অর্থনীতির প্রচলিত কাঠামোকেও দুর্বল করে দেবে। কর্মক্ষম মানুষের সংখ্যা কমে গেলে শ্রমবাজার সংকুচিত হবে, উদ্যোক্তা ও বিনিয়োগের আগ্রহ কমবে এবং সরকারের কর আদায়ের ভিত্তি দুর্বল হয়ে পড়বে। তিনি সতর্ক করে বলেন, ‘আমরা অর্থনীতি বলতে এখন যা বুঝি, তা আর টিকে থাকবে না। কল্যাণরাষ্ট্র থাকবে না, পেনশনও থাকবে না।’

তাঁর ব্যাখ্যা অনুযায়ী, বয়স্ক মানুষের সংখ্যা বাড়লেও কর্মক্ষম মানুষের সংখ্যা কমতে থাকায় সরকারের পক্ষে পেনশন ও সামাজিক নিরাপত্তা কর্মসূচির ব্যয় বহন করা কঠিন হবে। একই সঙ্গে পণ্য ও সেবা সরবরাহের ব্যয় বেড়ে মূল্যস্ফীতির চাপ তৈরি হতে পারে। এই সংকট মোকাবিলায় অবসরের বয়স বাড়ানো যথেষ্ট হবে না বলেও মনে করেন তিনি।

জনসংখ্যার ঘাটতি পূরণে বিদেশি কর্মী আনার নীতিরও সমালোচনা করেছেন মরল্যান্ড। তাঁর মতে, অভিবাসীদের জন্মহার সাধারণত অল্প সময়ের মধ্যেই সংশ্লিষ্ট দেশের স্থানীয় জনগোষ্ঠীর জন্মহারের কাছাকাছি চলে আসে। ফলে অভিবাসনের মাধ্যমে দীর্ঘমেয়াদে জন্মহারজনিত সংকটের সমাধান করা কঠিন।

তবে অভিবাসীদের সমাজে একীভূত করার ক্ষেত্রে তিনটি শর্তের কথা বলেছেন তিনি। তাঁর মতে, অভিবাসীর সংখ্যা সীমিত রাখা, সাংস্কৃতিক ও ঐতিহাসিকভাবে কিছুটা সাদৃশ্যপূর্ণ দেশ থেকে অভিবাসন এবং নিজস্ব জাতীয় পরিচয় সম্পর্কে গ্রহণকারী দেশের আত্মবিশ্বাস থাকা জরুরি। নিজের শৈশবের অভিজ্ঞতা তুলে ধরে মরল্যান্ড বলেন, লন্ডনের ওয়েম্বলিতে যে এলাকায় তিনি বড় হয়েছেন, সময়ের সঙ্গে সেই এলাকার জনসংখ্যাগত চিত্র পুরোপুরি বদলে গেছে। তাঁর ভাষায়, এলাকাটি এখন আর তাঁর পরিচিত জায়গা নেই এবং এ পরিবর্তন নিয়ে তাঁর আক্ষেপ রয়েছে।

মরল্যান্ডের মতে, বড় পরিবার গঠনকে আকর্ষণীয় করে তুলতে সরকারকে আবাসন, শিশুর পরিচর্যার ব্যয়, শিক্ষাঋণ ও কর্মক্ষেত্রের কাঠামো নিয়ে নতুন করে ভাবতে হবে। সন্তান নেওয়াকে সামাজিক ও অর্থনৈতিক বোঝা হিসেবে উপস্থাপনের পরিবর্তে এর ইতিবাচক দিক তুলে ধরার ওপরও গুরুত্ব দিয়েছেন তিনি।

তবে হাঙ্গেরিসহ বিভিন্ন দেশে আর্থিক প্রণোদনা দিয়েও জন্মহার কাঙ্ক্ষিত পর্যায়ে ফিরিয়ে আনা সম্ভব হয়নি। বিষয়টি স্বীকার করে মরল্যান্ড বলেছেন, প্রয়োজনীয় আর্থিক ও সাংস্কৃতিক উদ্যোগ নেওয়ার পরও জন্মহার না বাড়ার আশঙ্কা রয়েছে। কৃত্রিম বুদ্ধিমত্তা ভবিষ্যতে শ্রমিকের ঘাটতি পূরণ করতে পারে বলেও স্বীকার করেছেন তিনি। তবে তাঁর মতে, এআই মানুষের সব ধরনের শারীরিক শ্রমের বিকল্প হতে পারবে কি না, তা নিয়ে সংশয় রয়েছে।

মরল্যান্ডের পূর্বাভাসের যথার্থতা নিয়ে প্রশ্নও রয়েছে। অতীতে জনসংখ্যা বৃদ্ধির কারণে বিশ্বে সম্পদের সংকট তৈরি হবে বলে অনেক জনসংখ্যাবিদ পূর্বাভাস দিয়েছিলেন, যা প্রযুক্তিগত উন্নয়ন ও উৎপাদনশীলতা বৃদ্ধির কারণে পুরোপুরি বাস্তবায়িত হয়নি। মরল্যান্ডও স্বীকার করেছেন, ভবিষ্যৎ সম্পর্কে তাঁর হিসাব ভুল হতে পারে। তবে তাঁর মতে, জন্মহার কমে যাওয়ার দীর্ঘমেয়াদি প্রভাব উপেক্ষা করার সুযোগ নেই।

ইউক্রেনের হামলায় ধসে পড়েছে রাশিয়া-ক্রিমিয়া সংযোগ সেতুর একাংশ

ইউক্রেনের হামলায় রাশিয়ার মূল ভূখণ্ড ও ক্রিমিয়া উপদ্বীপ সংযোগকারী কের্চ সেতুর সড়ক অংশের একাংশ ধসে পড়েছে। মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের জিও-লোকেশন বা ভূ-অবস্থান যাচাই করা ছবি ও ভিডিও থেকে এ তথ্য জানা গেছে।

নিজ দেশেই আর বিনিয়োগ করবে না জার্মান কোম্পানি মার্সিডিজ-বেঞ্জ

জার্মানিতে নিজেদের কারখানায় নতুন করে আর কোনো বিনিয়োগ না করার সিদ্ধান্ত নিয়েছে দেশটির শীর্ষ গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান মার্সিডিজ-বেঞ্জ। একই সঙ্গে ব্যয় সংকোচনের অংশ হিসেবে দেশটিতে কয়েকটি কারখানা বন্ধ এবং কর্মসংস্থান অন্য দেশে সরিয়ে নেওয়ার বিষয়টিও বিবেচনা করছে প্রতিষ্ঠানটি।

ব্রেক্সিট ব্যর্থ, ইইউর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক চান ব্রিটিশ প্রধানমন্ত্রী

ব্রেক্সিটের মাধ্যমে যুক্তরাজ্যের জনগণকে দেওয়া প্রতিশ্রুতি পূরণ হয়নি বলে মন্তব্য করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহাম। তিনি বলেছেন, গত ১০ বছরে যুক্তরাজ্য অর্জনের চেয়ে বেশি হারিয়েছে। বৈশ্বিক বিচ্ছিন্নতাবাদ ও সংরক্ষণবাদ মোকাবিলায় ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সঙ্গে সম্পর্ক পুনর্গঠন করা এখন জরুরি।

জনপ্রিয় টার্গেট

বরিশালে গ্রামীণ ব্যাংক ও বিএম কলেজে অগ্নিসংযোগ, ভাঙচুর

সংখ্যালঘু হয়ে পড়ার শঙ্কায় শ্বেতাঙ্গ ব্রিটিশরা, প্রচুর সন্তান নেওয়ার পরামর্শ জনসংখ্যাবিদের

প্রকাশ: ০৩:৫৮:৫৯ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬