ঢাকা ০৪:০১ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সোনার গয়নার জন্য মাকে হত্যা করে বস্তাবন্দি, ছেলেসহ গ্রেপ্তার ৩

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৩:৪৩:৫৭ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
  • ৮ বার পঠিত হয়েছে

গতকাল মঙ্গলবার দিবাগত রাত ১১টার দিকে উপজেলার রামকান্তপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মতিফুল বেগম ওই গ্রামের ছরোয়ার হোসেনের স্ত্রী।

গ্রেপ্তার অন্য দুজন হলেন—একই গ্রামের ময়ান প্রামাণিকের ছেলে আব্দুর রাহিম (২২) ও স্থানীয় স্বর্ণকার আব্দুল জলিল।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মায়ের গলায় থাকা স্বর্ণালংকারের লোভে তাঁকে হত্যার পরিকল্পনা করেন আশরাফ আলী। পরিকল্পনা অনুযায়ী, সহযোগী আব্দুর রাহিমকে সঙ্গে নিয়ে মায়ের গলায় রশি পেঁচিয়ে শ্বাসরোধে তাঁকে হত্যা করা হয়। পরে মরদেহ গুম করার উদ্দেশ্যে বস্তাবন্দি করা হয়। পুলিশ অভিযান চালিয়ে মরদেহ উদ্ধার এবং এ ঘটনায় জড়িত সন্দেহে তিনজনকে গ্রেপ্তার করে।

উল্লাপাড়া মডেল থানার উপপরিদর্শক (এসআই) সুমন শেখ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতের ছেলে ও তাঁর এক সহযোগীর পাশাপাশি একজন স্বর্ণকারকেও গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের কাছ থেকে ২ লাখ ২০ হাজার টাকা মূল্যের স্বর্ণালংকার উদ্ধার করা হয়েছে।

এসআই আরও বলেন, রাতেই মরদেহটি ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

রাতে বেপরোয়া বাইক চালাচ্ছিলেন তরুণী, ধাওয়া করে ধরে যা পেল পুলিশ

সিরাজগঞ্জের তাড়াশে দুই পিস ইয়াবা ও একটি চায়না চাকুসহ স্মৃতি ইসলাম হাওয়া (২৯) নামের এক নারীকে আটক করেছে পুলিশ। গতকাল রোববার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার মাধাইনগর ইউনিয়নের ঝুরঝুরি বাজার এলাকায় পুলিশের চেকপোস্ট থেকে তাঁকে আটক করা হয়। স্মৃতি ইসলাম হাওয়া রায়গঞ্জ উপজেলার সাতকুশী গ্রামের জালাল উদ্দীনের মেয়ে

চলনবিলে মাছের সংকট কমেছে শুঁটকি উৎপাদন

চলনবিলে মাছের সংকট কমেছে শুঁটকি উৎপাদন

সিরাজগঞ্জে চলনবিলের জলাভূমিতে একসময় মিলত নানা প্রজাতির প্রচুর দেশি মাছ। বর্ষা শেষে সেই মাছ ঘিরে জমে উঠত শুঁটকি তৈরির কর্মযজ্ঞ। চাতালে চাতালে মাছ শুকানোর ব্যস্ততা, শ্রমিকদের হাঁকডাক আর ব্যবসায়ীদের ভিড় থাকত। কিন্তু এখন সেই চিত্র অনেকটাই বদলে গেছে। মাছের অভাবে উৎপাদন কমেছে শুঁটকির।

সব উপজেলায় হচ্ছে ১৫১ শয্যার নতুন হাসপাতাল: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

দেশের ৫০৩ উপজেলায় ১৫১ শয্যাবিশিষ্ট নতুন হাসপাতাল নির্মাণের পরিকল্পনার কথা জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ প্রতিমন্ত্রী এম এ মুহিত। সিরাজগঞ্জে হাসপাতাল পরিদর্শন শেষে তিনি বলেন, প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা ও প্রাথমিক স্বাস্থ্যসেবা জোরদারে লক্ষাধিক স্বাস্থ্যকর্মী কাজ করবেন।

জনপ্রিয় টার্গেট

রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালি: আয়াসের জামিন নামঞ্জুর, রিমির জামিন

সোনার গয়নার জন্য মাকে হত্যা করে বস্তাবন্দি, ছেলেসহ গ্রেপ্তার ৩

প্রকাশ: ০৩:৪৩:৫৭ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬