আজ বুধবার সকাল ৯টার দিকে প্রিন্স বাজারের বিপরীত পাশে এ ঘটনা ঘটে।
জানা গেছে, সকাল সোয়া ৯ টার দিকে মজুরি বৃদ্ধির দাবিতে আন্দোলনরত শ্রমিকেরা মিরপুর ১৩ এ হারম্যান মেইনার কলেজের সামনে জড়ো হলে পুলিশ ৩ থেকে ৪টি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে ছত্রভঙ্গ করে দেয়।
পুলিশের তথ্য অনুযায়ী, আন্দোলনরত শ্রমিকেরা সেখানে জড়ো হয়ে সড়ক অবরোধের চেষ্টা করলে বিএনপির স্থানীয় নেতা-কর্মীরা তাঁদের বাধা দেন। এ সময় কয়েকজন শ্রমিককে লাঠি দিয়ে আঘাত করা হয়। পরে শ্রমিকেরা পাল্টা প্রতিরোধ করলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়।
সংঘর্ষে বিএনপির চার থেকে পাঁচজন আহত হন। তাঁদের মধ্যে মাথায় আঘাত পাওয়া দুজনসহ আহত ব্যক্তিরা মিরপুর-১৪ এলাকায় অবস্থিত মার্কস মেডিকেলে চিকিৎসাধীন রয়েছেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়।
পুলিশ জানিয়েছে, বর্তমানে ওই এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি ও যান চলাচল স্বাভাবিক রয়েছে।

দৈনিক টার্গেট 






















