আজ মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার কঞ্চিবাড়ী ইউনিয়নের দুলাল গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত আঁখি বেগম ওই গ্রামের আবদুর রাজ্জাক মিয়ার প্রথম স্ত্রী ও আদিল তাদের তৃতীয় সন্তান। এ ঘটনায় আটক শাহিনা বেগম রাজ্জাকের দ্বিতীয় স্ত্রী।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম রেজা বলেন, মা ও ছেলের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় রাজ্জাক মিয়ার দ্বিতীয় স্ত্রী শাহিনা বেগমকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
ওসি আরও বলেন, হত্যার প্রকৃত কারণ এখনো জানা যায়নি। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মা ও ছেলেকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। ঘটনার রহস্য উদ্ঘাটনে তদন্ত চলছে।

দৈনিক টার্গেট 























