ঢাকা ০৬:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

পর্যটকদের জন্য রেলপথ ও স্কি রিসোর্ট ঘুরে দেখে ‘নিখুঁত’ বললেন কিম

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৫:২৪:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
  • ১১ বার পঠিত হয়েছে

কেসিএনএর প্রতিবেদনে বলা হয়, রোববার ও সোমবার সামজিয়ন এলাকায় বিমানবন্দরের পুনর্নির্মাণ, পর্যটকদের জন্য রেলপথ এবং একটি স্কি রিসোর্টের কাজ ঘুরে দেখেন কিম। এ সময় রিসোর্টের হোটেল, লজ ও আবাসনব্যবস্থার প্রশংসা করে সেগুলোকে নিখুঁত ও সর্বোচ্চ মানের বলে উল্লেখ করেন তিনি।

প্রতিবেদনের সঙ্গে প্রকাশিত ছবিতে কিমের সঙ্গে তাঁর মেয়ে জু আয়ে-কে বিভিন্ন স্থাপনা পরিদর্শন করতে দেখা গেছে। বরফে ঢাকা পাহাড়ি এলাকায় স্কি করার ছবিও প্রকাশ করেছে কেসিএনএ। দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা সংস্থার ধারণা, কিমের সম্ভাব্য উত্তরসূরি হিসেবে জু আয়েকে প্রস্তুত করা হচ্ছে।

বিমানবন্দরের রানওয়ে সম্প্রসারণের কাজ আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থার (আইসিএও) মানদণ্ড অনুযায়ী সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন কিম। এ ছাড়া মাউন্ট পেকতুতে গিয়ে পুনর্নির্মিত ক্যাবল কার স্টেশন ও হেভেন লেক এলাকার উন্নয়নকাজ পর্যালোচনা করেন তিনি।

এদিকে, গতকাল সোমবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, চলতি সপ্তাহে চীনে কিমের সঙ্গে তাঁর বৈঠক হতে পারে। অন্যদিকে, ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভের বরাত দিয়ে রাশিয়ার সংবাদমাধ্যম জানিয়েছে, এই সপ্তাহে চীনের শেনজেনে এশিয়া-প্যাসিফিক অর্থনৈতিক সহযোগিতা (এপেক) সম্মেলনে কিম যোগ দিলে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গেও তাঁর বৈঠক হতে পারে।

এদিকে, উত্তর কোরিয়ার এক জ্যেষ্ঠ কর্মকর্তা জো ইয়ং ওন মস্কোয় রুশ প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে বৈঠক করেছেন। অন্যদিকে, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলদিমির জেলেনস্কি দাবি করেছেন, রাশিয়া প্রতি মাসে উত্তর কোরিয়া থেকে কয়েক ডজন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পাচ্ছে।

ফুকেটে ভয়াবহ আগুনে নিহত ১১, আহত ১৬

ফুকেটে ভয়াবহ আগুনে নিহত ১১, আহত ১৬

থাইল্যান্ডের ফুকেটের কাথু জেলার পাটং এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে পাঁচটি দোকানঘর পুড়ে গেছে। এ ঘটনায় ধোঁয়া ও আগুনে দমবন্ধ হয়ে ১১ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও ১৬ জন। স্থানীয় সময় আজ সোমবার ভোরে এই দুর্ঘটনা ও হতাহতের ঘটনা ঘটে।

রোহিঙ্গা গণহত্যা: ১৯ নভেম্বর মিয়ানমারের বিরুদ্ধে রায়

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আন্তর্জাতিক আইনের ইতিহাসে অন্যতম গুরুত্বপূর্ণ রায় দিতে যাচ্ছেন জাতিসংঘের সর্বোচ্চ আদালত। মিয়ানমার তার সংখ্যালঘু রোহিঙ্গা জনগোষ্ঠীর বিরুদ্ধে গণহত্যা চালিয়েছে কি না, আগামী বৃহস্পতিবার (১৯ নভেম্বর) এ বিষয়ে রায় ঘোষণা করবেন নেদারল্যান্ডসের হেগে অবস্থিত আন্তর্জাতিক বিচার আদালত

উচ্চমধ্যম আয়ের দেশের স্বীকৃতি পেলেও শ্রীলঙ্কার মানুষ ভালো নেই

বিশ্বব্যাংকের হিসাবে শ্রীলঙ্কা এখন উচ্চমধ্যম আয়ের দেশ। গত জুলাইয়ে দেশটিকে নিম্নমধ্যম আয়ের দেশ থেকে উচ্চমধ্যম আয়ের দেশের তালিকায় উন্নীত করা হয়েছে। তবে আন্তর্জাতিক এই স্বীকৃতির সঙ্গে দেশটির সাধারণ মানুষের বাস্তব জীবনের চিত্রের মিল নেই।

জনপ্রিয় টার্গেট

শেখ পরিবারের বিরুদ্ধে দুদকের ২৪ মামলা, আসামি ২ শতাধিক

পর্যটকদের জন্য রেলপথ ও স্কি রিসোর্ট ঘুরে দেখে ‘নিখুঁত’ বললেন কিম

প্রকাশ: ০৫:২৪:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬