ঢাকা ১২:২৪ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

মিরপুরে ফের শ্রমিক বিক্ষোভ, পুলিশ দেখে চলে গেল মিছিল

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ১১:২৩:৪৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
  • ২৬ বার পঠিত হয়েছে

সংশ্লিষ্ট সূত্র জানায়, সকাল ৯টা ৫০ মিনিটের দিকে মিরপুর-১১ নম্বর মেট্রোরেল স্টেশনের নিচে শ্রমিকেরা সড়ক অবরোধ করলে কিছু সময়ের জন্য যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ তাঁদের সরিয়ে দিলে সকাল ১০টা থেকে সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

এর পর সকাল ১০টা থেকে ১০টা ২০ মিনিটের মধ্যে মিরপুর-১১ মেট্রো স্টেশন এলাকায় পল্লবী এলাকার বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের ছোট দুটি মিছিল করতে দেখা যায়।

সংশ্লিষ্ট সূত্রের দাবি, শ্রমিকেরা বিক্ষোভে রাস্তায় নামলেও এতে ভিন্ন রাজনৈতিক মতাদর্শের কাউকে কোনো ইন্ধন দেখা যায়নি। আগের বিক্ষোভের তুলনায় শ্রমিকদের মধ্যে উত্তেজনা ও দৃঢ়তা কম ছিল। তাঁদের ছত্রভঙ্গ করতে পুলিশকেও উল্লেখযোগ্য বল প্রয়োগ করতে হয়নি।

সকাল ১০টা ৪০ মিনিটে পাওয়া তথ্যানুযায়ী, মিরপুর-১০, ১১, ১২, ২ নম্বর ও পল্লবী এলাকার সার্বিক পরিস্থিতি স্বাভাবিক ছিল। তবে মিরপুর-১৩ এলাকায় কয়েকটি পোশাক কারখানা থাকায় সেখানে শ্রমিকেরা আবারও সংগঠিত হতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে।

রামপুরায় আ.লীগ ও অঙ্গসংগঠনের ৬ নেতা-কর্মী গ্রেপ্তার

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, নাসির উদ্দিন রামপুরা ২৩ নম্বর ওয়ার্ডের ১ নম্বর ইউনিটের সদস্য, মো. রাজু একই ওয়ার্ডের শ্রমিক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, বেলাল আহমেদ লক্ষ্মীপুরের রামগঞ্জ পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

রাজধানীর শাহজাদপুরে তিন ককটেল বিস্ফোরণ, পালাতে গিয়ে আটক ৩

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জায়েদ মো. নাজমুন নূর। তিনি বলেন, ‘দৌড়ে পালানোর সময় ঘটনাস্থলে দায়িত্বে থাকা পুলিশ সদস্যরা তিনজনকে আটক করেন। তাঁদের থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।’

জনপ্রিয় টার্গেট

এআই দিয়ে সাইবার হামলার উচ্চ ঝুঁকিতে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান, সার্টের সতর্কতা

মিরপুরে ফের শ্রমিক বিক্ষোভ, পুলিশ দেখে চলে গেল মিছিল

প্রকাশ: ১১:২৩:৪৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬