ঢাকা ০২:১৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

বিজিবি-পুলিশের যৌথ অভিযানে পীরগঞ্জ সীমান্তে ৮৫ লাখ টাকার কষ্টি পাথর উদ্ধার, আটক ১

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ১২:২০:৪৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
  • ৩১ বার পঠিত হয়েছে

গত রোববার রাত দেড়টার দিকে জয়পুরহাট ২০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল লতিফুল বারীর নেতৃত্বে এ বিশেষ উদ্ধার অভিযান পরিচালিত হয়।

জয়পুরহাট–২০ বিজিবি ব্যাটালিয়নের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সূত্রের তথ্যের ভিত্তিতে দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার রানীগঞ্জ সংলগ্ন পীরগঞ্জের ছত্রা বাজারের কাছে এক নির্জন টিনের ঘরে কষ্টি পাথরের মূর্তি ও বেলে পাথরের উপস্থিতির বিষয়টি নিশ্চিত হওয়া যায়।

পরে রোববার গভীর রাতে লে. কর্নেল লতিফুল বারীর নেতৃত্বে বিজিবির ৩০ সদস্যের (২ জন নারী সৈনিকসহ) একটি দল এবং ঘোড়াঘাট থানা-পুলিশের একটি সমন্বিত টহল দল যৌথভাবে ‘বিশেষ অভিযান’ চালায়। অভিযানকালে পীরগঞ্জ উপজেলার কাংগুরপাড়া গ্রামের মোমিন ইসলামকে আটক করা হয়।

অভিযানে জব্দকৃত শিলাখণ্ডগুলোর মোট ওজন ১৩০ কেজি, যার আনুমানিক বাজারমূল্য ৮৫ লাখ টাকা। জব্দের মধ্যে রয়েছে— ৯০ কেজি ওজনের একটি প্রাচীন বেলে পাথরের শিলাখণ্ডাংশ, ২০ কেজি ওজনের একটি বিরল কষ্টি পাথরের খণ্ডাংশ ও ২০ কেজি ওজনের একটি প্রত্নতাত্ত্বিক শিবলিঙ্গের খণ্ডাংশ।

জয়পুরহাট ২০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল লতিফুল বারী জানান, উদ্ধারকৃত পাথরগুলোর সঠিক প্রত্নতাত্ত্বিক মূল্যায়নের জন্য নওগাঁর বদলগাছিতে অবস্থিত পাহাড়পুর বৌদ্ধ বিহার প্রত্নতত্ত্ব অধিদপ্তরের বিশেষজ্ঞদের কাছে পাঠানো হবে। এরপর পীরগঞ্জ থানায় হস্তান্তর করা হবে।

চলন্ত বাস থেকে ফেলে দুই যাত্রীকে হত্যা, আটক চালক-সুপারভাইজার

রংপুরের তারাগঞ্জে চলন্ত বাস থেকে ফেলে দুই যাত্রীকে হত্যার অভিযোগ উঠেছে। আজ রোববার সকাল ৮টার দিকে রংপুর-দিনাজপুর মহাসড়কের তারাগঞ্জের জিগাতলা এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনার পর বিক্ষুব্ধ জনতা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন…

পীরগঞ্জে নকল আইসক্রিম কারখানাকে ৭৫ হাজার টাকা জরিমানা

রংপুরের পীরগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে নকল আইসক্রিম উৎপাদন ও বাজারজাত করার দায়ে একটি কারখানাকে ৭৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় কারখানায় থাকা প্রায় দুই হাজার আইসক্রিম ও আইসক্রিম তৈরির বিভিন্ন উপকরণ ধ্বংস করে…

অটোরিকশা-মোটরসাইকেলের সংঘর্ষে প্রাণ গেল তরুণের

গঙ্গাচড়া বাজারে নৈতিকের বাবার একটি বেকারির দোকান রয়েছে। আজ শনিবার দুপুরে মোটরসাইকেলে করে দোকানের কর্মচারীদের জন্য খাবার নিয়ে যাচ্ছিল নৈতিক। পথে গঙ্গাচড়া বাজার থেকে রংপুরগামী একটি অটোরিকশার সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সে গুরুতর আহত হয়।

জনপ্রিয় টার্গেট

সুপ্রিম কোর্টের ওয়েবসাইট: সাড়ে পাঁচ বছরে বাংলায় অনুবাদ মাত্র ৩৫ রায়

বিজিবি-পুলিশের যৌথ অভিযানে পীরগঞ্জ সীমান্তে ৮৫ লাখ টাকার কষ্টি পাথর উদ্ধার, আটক ১

প্রকাশ: ১২:২০:৪৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬