ঢাকা ০৫:৩৬ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

মেয়েকে নিজের কাছে রাখা নিয়ে বিরোধ, সাবেক স্বামীর ছুরিকাঘাতে নারীর মৃত্যু

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৫:১৯:৪২ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
  • ৫ বার পঠিত হয়েছে

আজ সোমবার দুপুরে উপজেলার কোম্পানীগঞ্জ বাজারে এ ঘটনা ঘটে। নিহত সুখিয়া বেগম জেলার দেবিদ্বার উপজেলার বিনাইপাড় গ্রামের পুকুরপাড় এলাকার মালেক ফকিরের মেয়ে। অভিযুক্ত সাবেক স্বামী শরিফ মিয়া (৩৫) একই গ্রামের মধ্যপাড়া এলাকার তাজু মিয়ার ছেলে।

নিহতের স্বজন ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় নয় বছর আগে পারিবারিকভাবে শরিফ মিয়ার সঙ্গে সুখিয়া বেগমের বিয়ে হয়। তাঁদের সংসারে সুমাইয়া আক্তার নামে আট বছর বয়সী একটি মেয়ে রয়েছে। তবে শরিফের মাদক সেবনসহ পারিবারিক নানা বিষয় নিয়ে তাঁদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। একপর্যায়ে প্রায় পাঁচ মাস আগে তাঁদের বিবাহবিচ্ছেদ হয়।

বিচ্ছেদের পরও মেয়েকে কেন্দ্র করে বিরোধের অবসান হয়নি। শরিফ মেয়েকে নিজের কাছে নেওয়ার চেষ্টা করছিলেন। অন্যদিকে, মেয়েকে সঙ্গে নিয়েই ভিক্ষাবৃত্তি করে জীবিকা নির্বাহ করতেন সুখিয়া। মেয়েকে সাবেক স্বামীর কাছে দিতে রাজি না হওয়ায় তাঁদের মধ্যে বিরোধ আরও তীব্র হয়।

নিহতের পরিবারের অভিযোগ, মেয়েকে নিজের কাছে নিতে না পেরে ক্ষুব্ধ হয়ে শরিফ তাঁর সাবেক স্ত্রীকে ছুরিকাঘাত করেন। এতে গুরুতর আহত হয়ে সুখিয়া বেগমের মৃত্যু হয়।

মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত পদক্ষেপ নেওয়া হচ্ছে।

জন্মনিবন্ধন জালিয়াতি: প্রশাসনিক কর্মকর্তার পর চেয়ারম্যান বরখাস্ত

কুমিল্লার দেবিদ্বারে জন্মনিবন্ধন জালিয়াতির দায়ে উপজেলার ৬ নম্বর ফতেহাবাদ ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. সালাহউদ্দিন রুহুলকে বরখাস্ত করেছে স্থানীয় সরকার বিভাগ। এর আগে একই অভিযোগে প্রশাসনিক কর্মকর্তা মো. নজরুল ইসলামকে বরখাস্ত করা হয়েছে।

ব্রাহ্মণপাড়ায় অগ্নিকাণ্ডে ১২ দোকান পুড়ে ছাই

আগুনে পুড়ে যাওয়া দোকানগুলোর মধ্যে তেল, গ্যাস সিলিন্ডার, স্টুডিওসহ বিভিন্ন ধরনের ব্যবসাপ্রতিষ্ঠান ছিল। ভোরে হঠাৎ আগুনের সূত্রপাত হয়ে মুহূর্তের মধ্যে তা আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। আগুনের তীব্রতায় একের পর এক দোকান পুড়ে যায়।

গোমতীর মাটি কাটলে যত বড় হেডম ওয়ালাই হোক, গোনার টাইম নাই: হাসনাত আবদুল্লাহ

যারা গোমতীর মাটি কাটার সিদ্ধান্ত নিয়েছে, তারা যত বড় হেডম ওয়ালাই হোক, তাদের গোনার টাইম নাই—বলে হুঁশিয়ারি দিয়েছেন কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। তিনি বলেছেন, নিয়মের মধ্যে কাজ করতে হেডমের প্রয়োজন হয় না। যারা নদীর মাটি কেটে মানুষের ক্ষতি করবে…

জনপ্রিয় টার্গেট

সংসদ সচিবালয়ের জনবল কাঠামো আধুনিকায়নে ইউএনডিপির সহযোগিতা চায় কমিটি

মেয়েকে নিজের কাছে রাখা নিয়ে বিরোধ, সাবেক স্বামীর ছুরিকাঘাতে নারীর মৃত্যু

প্রকাশ: ০৫:১৯:৪২ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬