ঢাকা ০২:১২ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

নতুন ধানের শিরনিতে শরিক গ্রামের সবাই

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০১:৪৬:৫২ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
  • ১০ বার পঠিত হয়েছে

মানিকগঞ্জে শতাধিক স্থানে গতকাল থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে এই আয়োজন। চলবে অগ্রহায়ণ মাসজুড়ে।

প্রাচীন লোকজ রীতির ধারা বজায় রেখে নতুন ধান ঘরে তোলার পর অগ্রহায়ণের শুরুতে মানিকগঞ্জের বিভিন্ন এলাকায় বসে গাঁওয়ালি শিন্নির আসর। এগুলোর মধ্যে পশ্চিম সেওতা ও কুন্দুরিয়ায় প্রায় দেড় শ বছর ধরে এই আয়োজন হয়ে আসছে। অন্যদিকে কাউটিয়া গ্রামে প্রায় দুই শ বছরের পুরোনো বটগাছের নিচে বসে ‘বটতলার গাঁওয়ালা শিন্নি’র আসর।

পশ্চিম সেওতার মোহাম্মদ আলী বলেন, ‘বালা-মুসিবত, বিপদ-আপদ ও কলেরা থেকে রক্ষা পাওয়ার আশায় বাপ-দাদারা এই আয়োজন করতেন। তাঁদের সেই রীতি আমরা ধরে রেখেছি।’

কুন্দুরিয়া গ্রামের আয়োজক মো. সিরাজুল ইসলাম জানান, প্রায় দেড় শ বছর আগে এলাকায় ডায়রিয়া ও কলেরার প্রাদুর্ভাব দেখা দিয়েছিল বলে পূর্বপুরুষদের কাছে শুনেছেন তাঁরা। অনেক মানুষের মৃত্যুর পর এক ফকিরের পরামর্শে শিরনির আয়োজন শুরু হয়।

বানিয়াজুরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস আর আনসারী বিল্টু বলেন, ‘এ ধরনের আয়োজন মানুষের মধ্যে সহযোগিতা, সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ বাড়ায়। ’

শোকের মুহূর্তেও চোরের হানা, দাফনের সময় যুবদল নেতার মোবাইল চুরি

মানিকগঞ্জের সেওতা কবরস্থানে বড় ভাই এস এম এম ইকবাল হোসেনের দাফনের সময় জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. মাসুদ পারভেজের মোবাইল ফোন চুরির অভিযোগ উঠেছে। ফোন ব্যবহার করে টাকা বা অন্য দাবি করা হতে পারে বলে সতর্ক করেছেন যুবদল নেতা মো. শাহীন হোসেন।

নতুন ধানের গাঁওয়ালি শিরনিতে সম্প্রীতি, মানিকগঞ্জের শতবর্ষী রীতি

নতুন ধান ঘরে ওঠার মৌসুমে মানিকগঞ্জের শতাধিক স্থানে শুরু হয়েছে গাঁওয়ালি শিরনির আয়োজন। নতুন ধানের চাল, দুধ ও চিনি দিয়ে রান্না এই শিরনি ভাগ করে খান আশপাশের কয়েক গ্রামের মানুষ। শতবর্ষী এ লোকজ রীতিকে ঘিরে রয়েছে ধর্মীয় বিশ্বাস, সামাজিক সম্প্রীতি ও গ্রামীণ সংস্কৃতির চর্চা, যা এখন এলাকাবাসীর এক…

সিগারেট নিয়ে ছোট ভাইয়ের সঙ্গে দ্বন্দ্ব, পিটুনিতে প্রাণ গেল বড় ভাইয়ের

মানিকগঞ্জের সাটুরিয়ায় সিগারেট খাওয়াকে কেন্দ্র করে বিরোধের জেরে বাঁশের লাঠির আঘাতে আহত রমজান আলী (৩৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার দুপুর আড়াইটার দিকে ঢাকার শ্যামলীর ন্যাশনাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

জনপ্রিয় টার্গেট

নতুন ধানের শিরনিতে শরিক গ্রামের সবাই

প্রকাশ: ০১:৪৬:৫২ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬