ঢাকা ০১:৪৮ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

শিবচরের এমপির কাছে আসা অভিযোগের ৮০ শতাংশই জমি সংক্রান্ত

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ১২:১৬:১৭ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
  • ১১ বার পঠিত হয়েছে

হানজালা বলেন, জমির নামজারি, রেকর্ড সংশোধন ও অন্যান্য ভূমিসেবা নিতে গিয়ে শিবচরের মানুষ নানা সমস্যায় পড়ছেন। জমি নিয়ে বিরোধ দেখা দিলে অনেক সময় থানা অভিযোগ নিতে চায় না। ভূমি অফিসে গেলেও নানা আইনি জটিলতার মুখে পড়তে হয়।

আদালতে মামলা হলে তা নিষ্পত্তিতেও দীর্ঘ সময় লাগে বলে অভিযোগ করেন তিনি। অনেক মানুষ ১০,২০ এমনকি ৫০ বছর ধরে জমি নিয়ে বিরোধের নিষ্পত্তির অপেক্ষায় রয়েছেন বলে অভিযোগ এ সংসদ সদস্যের।

এই পরিস্থিতিতে মানুষের ভোগান্তি কমাতে বিদ্যমান আইন ও ভূমিসেবা ব্যবস্থায় পরিবর্তন আনার উদ্যোগ নেওয়া হবে কি না, তা জানতে চান হানজালা।

জবাবে ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু বলেন, ভূমিসেবা সহজ, স্বচ্ছ ও হয়রানিমুক্ত করতে সরকার বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। অনলাইনে নামজারি, ভূমি উন্নয়ন কর পরিশোধ ও মৌজা ম্যাপের আবেদন করার ব্যবস্থা রয়েছে। ঘরে বসে বা ভূমিসেবা সহায়তা কেন্দ্র থেকে এসব সেবা নেওয়া যায়।

ভূমিমন্ত্রী বলেন, ভূমিসেবার আবেদন নিষ্পত্তির নির্ধারিত সময়সীমা রয়েছে। কোনো আবেদন নির্ধারিত সময়ে নিষ্পত্তি না হলে তা চিহ্নিত করে দ্রুত ব্যবস্থা নেওয়া হচ্ছে। ভূমি রেকর্ড হালনাগাদ ও সংশোধনের কাজও চলছে। দায়িত্বে অবহেলা বা অনিয়মের অভিযোগ পাওয়া গেলে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

মন্ত্রী বলেন, ভূমি অফিসে দালালের দৌরাত্ম্য ও হয়রানি বন্ধে নিয়মিত তদারকি চলছে। ভূমিসেবা নিয়ে অভিযোগ ও পরামর্শের জন্য সপ্তাহের সাত দিন ২৪ ঘণ্টা কল সেন্টারও চালু রয়েছে।

শিবচরের ভূমিসংক্রান্ত সমস্যা নিয়ে ভূমিমন্ত্রী বলেন, তিনি নিজেও এলাকায় গিয়ে পরিস্থিতি দেখতে আগ্রহী। সংসদ সদস্য হানজালাকে স্থানীয় ভূমি অফিসের সমস্যাগুলো সরাসরি দেখার পরামর্শ দেন তিনি।

কোনো কর্মকর্তা সংসদ সদস্যের অভিযোগ গুরুত্বের সঙ্গে না নিলে মন্ত্রণালয়কে লিখিতভাবে জানাতে বলেন ভূমিমন্ত্রী। সে ক্ষেত্রে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন তিনি।

মন্ত্রী জানান, ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীনও মাঠপর্যায়ের ভূমিসেবা কার্যক্রম তদারক করছেন।

শেখ হাসিনা ইস্যুতে মন্ত্রীদের কথার মিল খুঁজে পাচ্ছি না: রুমিন ফারহানা

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণার বিষয়ে বর্তমান সরকারের মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপদেষ্টারা বিভিন্ন রকমের কথা বলছেন বলে মন্তব্য করেছেন স্বতন্ত্র সংসদ সদস্য (এমপি) রুমিন ফারহানা। তিনি বলেছেন, ‘একটির সঙ্গে আরেকটির মিল খুঁজে পাচ্ছি না।’

সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ পদে রদবদল

সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ পদে রদবদল

সেনাবাহিনীর কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তাকে পদোন্নতি দিয়েছে সরকার। এ ছাড়া কয়েকজনকে প্রেষণে বিভিন্ন সরকারি দপ্তরে নিয়োগ দেওয়া হয়েছে। সেনা কর্মকর্তাদের পদোন্নতি দিয়ে প্রতিরক্ষা মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করেছে বলে নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে।

জনপ্রিয় টার্গেট

শিবচরের এমপির কাছে আসা অভিযোগের ৮০ শতাংশই জমি সংক্রান্ত

প্রকাশ: ১২:১৬:১৭ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬