ঢাকা ০১:১২ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সিরাজদিখানে কিশোরীকে ধর্ষণের অভিযোগে গার্মেন্টসমালিক গ্রেপ্তার

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ১২:৪৪:২১ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬
  • ৯ বার পঠিত হয়েছে

গ্রেপ্তার আনোয়ার হোসেন (রাজু) উপজেলার জৈনসার ইউনিয়নের কাঠালতলী খারাকান্দি গ্রামের মৃত শেখ সমন আলীর ছেলে। তিনি কাঠালতলী গ্রামে অবস্থিত ইন্ডিয়ান টেক্সটাইল নামের একটি গার্মেন্টস কারখানার মালিক।

পুলিশ সূত্রে জানা যায়, ১২ নভেম্বর বেলা আড়াইটার দিকে কারখানার মালিক আনোয়ার হোসেন তাঁর অফিসকক্ষের দরজা বন্ধ করে ওই কিশোরীকে ধর্ষণ করেন বলে অভিযোগ ওঠে। পরে কিশোরীকে ওই কক্ষের ভেতরে তালাবদ্ধ করে রাখা হয়। খবর পেয়ে তার মা ও পরিবারের সদস্যরা কারখানায় গিয়ে কক্ষের তালা ভেঙে তাঁকে উদ্ধার করেন।

এ ঘটনায় ১৩ নভেম্বর রাতে ভুক্তভোগী কিশোরীর মা বাদী হয়ে সিরাজদিখান থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। মামলার পর থেকেই অভিযুক্তকে গ্রেপ্তারে অভিযান শুরু করে পুলিশ।

সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন জানান, মামলার ২৪ ঘণ্টার মধ্যে এজাহারনামীয় আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। ভুক্তভোগী কিশোরীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

মুন্সিগঞ্জে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে আটক ৩৭ কিশোর কারাগারে

শুক্রবার বিকেলে মুন্সিগঞ্জ শহরের মোল্লাচর এলাকার সংলগ্ন ধলেশ্বরী নদীতে একটি নৌযানে একদল কিশোরকে ‘জয় বাংলা’ স্লোগান দিতে দেখা যায়। পরে একটি নৌযান থেকে ৭-৮ জন কিশোরকে আটক করে পুলিশ। এ ছাড়া স্থানীয় যুবদল ও ছাত্রদলের নেতা-কর্মীরা অন্য কিশোরদের আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন…

মুন্সিগঞ্জে গার্মেন্টসমালিকের বিরুদ্ধে কিশোরীকে ধর্ষণ মামলা

মুন্সিগঞ্জের সিরাজদিখানে একটি গার্মেন্টস কারখানায় নিয়ে ১৫ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে আনোয়ার মাঝি নামে ব্যক্তির বিরুদ্ধে । তিনি একটি গার্মেন্টসের মালিক। ধর্ষণের পর ওই কিশোরীকে কারখানার ব্যক্তিগত অফিসকক্ষে তালাবদ্ধ করে রাখারও অভিযোগ পাওয়া গেছে।

মাওয়া যাওয়ার পথে এক্সপ্রেসওয়েতে প্রাণ গেল দুই মোটরসাইকেল আরোহীর

মুন্সিগঞ্জের শ্রীনগরে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে অজ্ঞাতনামা একটি গাড়ির ধাক্কায় মোটরসাইকেলের চালক ও আরোহী নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার দিবাগত ভোররাত ৩টার দিকে এক্সপ্রেসওয়ের মাওয়ামুখী লেনের উপজেলার সমষপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে…

জনপ্রিয় টার্গেট

আসছে ট্রাম্প-পরবর্তী যুক্তরাষ্ট্রের রূপরেখা, নারীদের ভোটাধিকার বাতিল চায় মাগা কট্টরপন্থীরা

সিরাজদিখানে কিশোরীকে ধর্ষণের অভিযোগে গার্মেন্টসমালিক গ্রেপ্তার

প্রকাশ: ১২:৪৪:২১ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬