অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো হলো আপন তিন ভাই পলাশ কান্তি নাথ, উত্তম কুমার নাথ ও অর্জুন কুমার নাথের পরিবার। এ ঘটনায় তাঁদের পাশের বসতঘরের মালিক দুলাল কান্তি নাথের ঘরও আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে।
ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর দাবি, অগ্নিকাণ্ডে নগদ অর্থ, স্বর্ণালংকার, প্রয়োজনীয় কাগজপত্র, আসবাবসহ প্রায় ১৫ লাখ টাকার মালামাল পুড়ে গেছে।
বাড়ির বাসিন্দা দুলাল কান্তি নাথ জানান, সন্ধ্যার পর হঠাৎ একটি ঘরে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন আশপাশের ঘরগুলোতে ছড়িয়ে পড়ে। আগুন লাগার সময় ঘরগুলোতে কেউ ছিলেন না। পরে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন এবং ফায়ার সার্ভিসে খবর দেন।
ক্ষতিগ্রস্ত উত্তম কুমার নাথের স্ত্রী চন্দনা রানি দেবী বলেন, ‘রাত সাড়ে ৮টার দিকে আমাদের ঘরে আগুন লাগে। তখন ঘরে কেউ ছিল না। কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে, তা নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। তবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে ধারণা করছি।’
তিনি আরও জানান, আগুন লাগার ঘটনা দেখে তাঁর স্বামী অসুস্থ হয়ে পড়েন। পরে তাঁকে হাসপাতালে নেওয়া হলে বর্তমানে সেখানে চিকিৎসাধীন।
মিরসরাই ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের স্টেশন কর্মকর্তা সাইদুল ইসলাম বলেন, ‘খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করি। রাস্তা ভাঙা ও সরু হওয়া এবং ডিসের লাইন থাকায় ঘটনাস্থলে পৌঁছাতে কিছুটা বেগ পেতে হয়েছে। এ সময় তিনটি পরিবারের ঘর পুড়ে ছাই হয়ে যায়। ওই বাড়িতে ১০ থেকে ১৫টি বসতঘর ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে।’
মাগুরার মহম্মদপুরে বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে উপজেলার বড়রিয়া গ্রামের কানাবিল মাঠে তাঁর মরদেহ দেখতে পান স্থানীয়রা।
নাটোরের নলডাঙ্গা থেকে রাজশাহীর বাগমারা উপজেলার তাহেরপুর পর্যন্ত বারনই নদে হঠাৎ বিপুলসংখ্যক ছোট-বড় মাছ মরে ভেসে উঠেছে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) ভোর থেকে নদের বিভিন্ন স্থানে মরা ও অসুস্থ মাছ ভেসে উঠতে দেখা যায়। শনিবার সকালেও অসংখ্য দেশীয় প্রজাতির মাছ ভেসে উঠতে দেখা গেছে।
ঢাকার আশুলিয়ায় একটি ভাড়া বাসার তালাবদ্ধ কক্ষ থেকে অজ্ঞাতপরিচয় এক নারী, এক পুরুষ ও এক নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে মধ্য জামগড়া এলাকার একটি চারতলা ভবনের দ্বিতীয় তলার কক্ষ থেকে লাশগুলো উদ্ধার করা হয়…
দৈনিক টার্গেট 




















