ঢাকা ১০:৫২ পূর্বাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

দীর্ঘমেয়াদি শারীরিক ও মানসিক জটিলতায় ভুগছেন কোটি কোটি নারী

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ১০:২৫:০৮ পূর্বাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
  • ৮ বার পঠিত হয়েছে

স্বাভাবিক প্রসব কিংবা সিজারিয়ান সেকশন উভয় ক্ষেত্রে দীর্ঘমেয়াদি জটিলতার ঝুঁকি থাকে। বর্তমানে বিশ্বে প্রায় ২১ শতাংশ এবং বাংলাদেশেও উল্লেখযোগ্য হারে সিজারিয়ান ডেলিভারি হচ্ছে। এটি একটি বড় ধরনের পেটের অস্ত্রোপচার। ২০১৭ সালে সুইডেনের এক গবেষণায় দেখা গেছে, আগে সিজার হয়েছে—এমন ৩৭ শতাংশ নারীর পেটে অ্যাডহেশন তৈরি হয়, যা অভ্যন্তরীণ অঙ্গগুলোকে একসঙ্গে আটকে দিতে পারে। এর ফলে তীব্র পেটব্যথা, অন্ত্রে বাধা সৃষ্টি হওয়া, এমনকি জরুরি অস্ত্রোপচারের প্রয়োজন হতে পারে। এ ছাড়া পরবর্তী গর্ভধারণে এক্টোপিক প্রেগন্যান্সি বা প্লাসেন্টা অ্যাক্রেটার মতো প্রাণঘাতী ঝুঁকিও বাড়ে।

যুক্তরাষ্ট্রের ৪৩ হাজারের বেশি মায়ের ওপর ৫০ বছর ধরে চালানো এক গবেষণায় দেখা গেছে, সিজারিয়ান মায়েদের দীর্ঘমেয়াদি স্বাস্থ্যঝুঁকি তুলনামূলক বেশি। স্বাভাবিক প্রসবে প্রায় ৯০ শতাংশ নারীর প্রসবপথে কোনো না কোনো মাত্রার ছিঁড়ে যাওয়া বা এপিসিওটমির (অস্ত্রোপচারের মাধ্যমে পথ বড় করা) প্রয়োজন হয়। ফোরসেপস বা ভেন্টুসের মতো যন্ত্র ব্যবহার করলে গভীর ক্ষতের ঝুঁকি আরও বাড়ে। বিশেষত দক্ষিণ এশিয়ার নারীদের ক্ষেত্রে এই ঝুঁকি বেশি। প্রসবের ২০ থেকে ২৬ বছর পর পরিচালিত এক গবেষণায় দেখা গেছে, নারীদের মধ্যে ৬১ শতাংশ প্রস্রাব ধরে রাখতে না পারা, ২২ শতাংশ মল ধরে রাখতে না পারা এবং ১৭ শতাংশ পেলভিক অর্গান প্রোল্যাপসের মতো সমস্যায় ভোগেন।

পেলভিসের পুডেন্ডাল স্নায়ু ক্ষতিগ্রস্ত হলে প্রসবের বহু বছর পরও তীব্র ব্যথা বা যৌন মিলনে ব্যথা হতে পারে। শারীরিক কষ্টের পাশাপাশি অনেক নারী পোস্ট-ট্রমাটিক স্ট্রেস ডিজঅর্ডার, দীর্ঘমেয়াদি বিষণ্নতা এবং সন্তান জন্মদানের তীব্র ভয়ে ভোগেন।

বিশেষজ্ঞদের মতে, সন্তান জন্মের পর পরিবার ও চিকিৎসক, সবার মনোযোগ থাকে নবজাতকের দিকে। ইউনিভার্সিটি অব নর্থ ক্যারোলাইনার অধ্যাপক অ্যালিসন স্টুবে এই পরিস্থিতিকে তুলনা করেছেন চকলেটের সঙ্গে। তাঁর ব্যাখ্যা অনুযায়ী এখানে শিশু ভেতরের চকলেট, আর মা হলেন তার মোড়ক। চকলেট বের করে নেওয়ার পর মোড়কটি অবহেলায় ফেলে দেওয়া হয়। অনেক নারী লজ্জায় বা সংকোচের কারণে মলমূত্র ধরে রাখতে না পারার মতো সমস্যা কাউকে বলতে পারেন না। আবার অনেক সময় চিকিৎসকেরাও নারীদের এই দীর্ঘমেয়াদি ব্যথাকে স্বাভাবিক বলে উড়িয়ে দেন।

প্রসব-পরবর্তী যেকোনো অস্বাভাবিক ব্যথা বা শারীরিক অসুবিধাকে সন্তান জন্মদানের স্বাভাবিক পরিণতি হিসেবে মেনে নেওয়া উচিত নয়। বিশেষজ্ঞদের পরামর্শ, প্রসবের পর অন্তত এক বছর মায়ের নিয়মিত ফলোআপ নিশ্চিত করা জরুরি। সঠিক সময়ে পেলভিক ফ্লোর ফিজিওথেরাপি, প্রয়োজনীয় চিকিৎসা এবং মানসিক সহায়তার মাধ্যমে এসব জটিলতা থেকে অনেকটা মুক্তি পাওয়া সম্ভব। নিজের শারীরিক কষ্টের কথা চিকিৎসক ও পরিবারকে নির্দ্বিধায় জানানো সুস্থ জীবনের প্রথম ধাপ।

আক্রান্ত হয়েও জানে না ৬৬ শতাংশ তরুণ

বিশ্ব ডায়াবেটিস দিবস /আক্রান্ত হয়েও জানে না ৬৬ শতাংশ তরুণ

মধ্যবয়সী বা প্রবীণদের গণ্ডি ছাড়িয়ে তরুণ, এমনকি শিশু-কিশোরদের মধ্যেও দেখা যাচ্ছে টাইপ-২ ডায়াবেটিস। আরেকটি বড় উদ্বেগের বিষয় হচ্ছে, ১০ থেকে ৩৪ বছর বয়সী ডায়াবেটিসে আক্রান্ত ব্যক্তিদের প্রায় দুই-তৃতীয়াংশই জানতেন না যে তাঁরা এ রোগে আক্রান্ত।

ডেঙ্গুতে আরও ২ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১২৫৫ জন

দেশে ডেঙ্গুর প্রকোপ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও দুজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ২৫৫ জন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৮৩-তে।

হামের প্রাদুর্ভাব: ২৪ ঘণ্টায় পাঁচ মৃত্যু, প্রাণহানি ১৩০০ ছাড়াল

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় (গতকাল বৃহস্পতিবার সকাল ৮টা থেকে আজ শুক্রবার সকাল ৮টা পর্যন্ত) হামের উপসর্গ নিয়ে সিলেটে তিনজন, ঢাকায় একজন ও ময়মনসিংহে একজন মারা গেছে। এ সময়ে দেশের বিভিন্ন স্থানে নতুন করে ১৪৮ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। একই সময়ে হামের উপসর্গ শনাক্ত…

জনপ্রিয় টার্গেট

দীর্ঘমেয়াদি শারীরিক ও মানসিক জটিলতায় ভুগছেন কোটি কোটি নারী

প্রকাশ: ১০:২৫:০৮ পূর্বাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬