শনিবার (১৪ নভেম্বর) সকালে জেলা পুলিশের মিডিয়া সেলের পৃথক বিজ্ঞপ্তি থেকে এসব তথ্য জানা গেছে।
পুলিশ সুপার (এসপি) মো. মিজানুর রহমানের নির্দেশনায় ১২ ও ১৩ নভেম্বর (বৃহস্পতিবার ও শুক্রবার) ২৪ ঘণ্টাভিত্তিক পৃথক অভিযানে জেলার বিভিন্ন থানা-পুলিশ ও গোয়েন্দা পুলিশ (ডিবি) এসব ব্যক্তিদের গ্রেপ্তার ও আটক করে।
বিজ্ঞপ্তিতে দেওয়া তথ্য জানা গেছে, ১২ নভেম্বরের অভিযানে ২৮ জন আসামিকে গ্রেপ্তার এবং ২০ জন কিশোর গ্যাং সদস্যকে আটক করা হয়। এ সময় ১৬টি ইয়াবা উদ্ধার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের সাতজন নেতা-কর্মী এবং মাদকসংশ্লিষ্ট তিনজন আসামি রয়েছেন।
অন্যদিকে, ১৩ নভেম্বরের অভিযানে ৩০ জন আসামিকে গ্রেপ্তার এবং ১৮ জন কিশোর গ্যাং সদস্যকে আটক করা হয়। এদিন ১০০ গ্রাম গাঁজা, ১৯০টি ইয়াবা ও ১৪ গ্রাম ভাঙা ইয়াবা উদ্ধার করে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের ১০ জন নেতা-কর্মী এবং মাদকসংশ্লিষ্ট চারজন আসামি রয়েছেন।
দুই দিনের অভিযানে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের নেতা-কর্মীদের মধ্যে ১২ নভেম্বর চাঁদপুর ডিবি পাঁচজন, হাজীগঞ্জ ও শাহরাস্তি থানা একজন করে গ্রেপ্তার করে। ১৩ নভেম্বর চাঁদপুর সদর মডেল থানা একজন, হাইমচর একজন, ফরিদগঞ্জ তিনজন, মতলব দক্ষিণ একজন, মতলব উত্তর একজন এবং শাহরাস্তি থানা তিনজনকে গ্রেপ্তার করে।
এ ছাড়া বিভিন্ন মামলায় দুই দিনে ৩১ জন এবং বিভিন্ন ধারা ও অভিযানে আরও তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।
কিশোর গ্যাংবিরোধী অভিযানে ১২ নভেম্বর চাঁদপুর সদর মডেল থানা চারজন, কচুয়া ছয়, হাজীগঞ্জ পাঁচ ও মতলব উত্তর থানা পাঁচজনকে আটক করে। ১৩ নভেম্বর চাঁদপুর সদর মডেল থানা তিনজন, ফরিদগঞ্জ ছয়, মতলব দক্ষিণ ছয় ও হাজীগঞ্জ থানা তিনজনকে আটক করে।
অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) নাদিরা নূর জানান, আটক কিশোরদের যাচাই-বাছাই শেষে পরিবারের জিম্মায় দেওয়া হয়েছে। গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে। অপরাধ দমনে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

দৈনিক টার্গেট 



























