ঢাকা ০৯:৪১ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

নেত্রকোনায় নানা আয়োজনে হুমায়ূন আহমেদের ৭৮তম জন্মবার্ষিকী উদযাপন

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৯:২৩:১২ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
  • ১০ বার পঠিত হয়েছে

শুক্রবার সকালে কেন্দুয়ার কুতুবপুরে হুমায়ূন আহমেদের প্রতিষ্ঠিত শহীদ স্মৃতি বিদ্যাপীঠ প্রাঙ্গণে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নেত্রকোনা-৩ (কেন্দুয়া-আটপাড়া) আসনের সংসদ সদস্য ড. রফিকুল ইসলাম হিলালী। বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান, পুলিশ সুপার তরিকুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক মুন মুন জাহান লিজা, ময়মনসিংহ শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক আ. জ. ম. রেজাউল করিম খান এবং কেন্দুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা চৌধুরী।

আলোচনা সভায় বক্তারা বাংলা সাহিত্য ও চলচ্চিত্রে হুমায়ূন আহমেদের অনন্য অবদানের কথা তুলে ধরেন। তাঁরা বলেন, লেখালেখি, নাটক ও চলচ্চিত্রে নিজস্ব সৃষ্টিশীলতার মাধ্যমে তিনি পাঠক ও দর্শকের হৃদয়ে স্থায়ী আসন করে নিয়েছেন। শহীদ স্মৃতি বিদ্যাপীঠ প্রতিষ্ঠার মাধ্যমে এলাকার শিক্ষা বিস্তারেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।

আলোচনা সভা শেষে বিদ্যালয়ের শিক্ষার্থীরা গান ও কবিতা আবৃত্তির মাধ্যমে প্রিয় লেখকের প্রতি শ্রদ্ধা জানায়। অনুষ্ঠানে স্থানীয় সামাজিক ও রাজনৈতিক নেতা, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।

এদিকে জন্মদিন উপলক্ষে জেলা শহরেও নানা কর্মসূচি পালন করেন হুমায়ূন আহমেদের ভক্ত-অনুরাগীরা। তারুণ্যনির্ভর সংগঠন ‘হিমু পাঠক আড্ডা’র উদ্যোগে বের করা হয় আনন্দ শোভাযাত্রা। এতে হলুদ পাঞ্জাবি পরে হিমু এবং নীল শাড়ি পরে রূপা সেজে অংশ নেন বিভিন্ন বয়সী ভক্তরা। এ ছাড়া কেক কাটা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উল্লেখ্য, ১৯৪৮ সালের ১৩ নভেম্বর নেত্রকোনার মোহনগঞ্জে নানাবাড়িতে জন্মগ্রহণ করেন হুমায়ূন আহমেদ। তাঁর পৈতৃক বাড়ি কেন্দুয়া উপজেলার কুতুবপুর গ্রামে। এই গ্রামেই তিনি নিজের উদ্যোগে প্রতিষ্ঠা করেন শহীদ স্মৃতি বিদ্যাপীঠ। বাংলা সাহিত্যের জনপ্রিয় এই লেখক ২০১২ সালের ১৯ জুলাই যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

নেত্রকোনায় অটোরিকশায় মিলল ১০ লাখ টাকার গাঁজা, আটক ২

নেত্রকোনার কেন্দুয়ায় সিএনজিচালিত অটোরিকশায় তল্লাশি চালিয়ে ৩৪ কেজি গাঁজা উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ সময় অটোরিকশায় থাকা দুই যুবককে আটক করা হয়েছে। জব্দ করা গাঁজার আনুমানিক অবৈধ বাজারমূল্য ১০ লাখ ২০ হাজার টাকা।

নেত্রকোনায় ২৪ ঘণ্টায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ২৯ নেতা-কর্মী গ্রেপ্তার

নাশকতা, সন্ত্রাসবিরোধী ও বিশেষ ক্ষমতা আইনের মামলায় নেত্রকোনার বিভিন্ন উপজেলা থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ২৯ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত ২৪ ঘণ্টায় জেলার নয়টি উপজেলায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

ছাত্রলীগের মিছিলের পর সাবেক এমপিসহ আ.লীগ নেতাদের বাড়ি ‘ভাঙচুর’, তাঁদের বিরুদ্ধেই মামলা

নেত্রকোনার মোহনগঞ্জে সাবেক সংসদ সদস্য সাজ্জাদুল হাসানসহ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের বাড়িঘরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনার পর তাঁদের বিরুদ্ধেই বিশেষ ক্ষমতা আইনে মামলা হয়েছে। উপজেলা বিএনপির এক নেতা বাদী হয়ে এ মামলা করেছেন…

জনপ্রিয় টার্গেট

সাপের কামড়ে ২ ঘণ্টা ঝাড়ফুঁক, অ্যান্টিভেনমের জন্য ৪ হাসপাতাল ঘুরেও বাঁচলেন না কৃষক

নেত্রকোনায় নানা আয়োজনে হুমায়ূন আহমেদের ৭৮তম জন্মবার্ষিকী উদযাপন

প্রকাশ: ০৯:২৩:১২ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬