আজ শনিবার (১২ সেপ্টেম্বর) বেলা ১টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের মধুখালী উপজেলার রায়পুর ইউনিয়নের বোয়ালিয়া বাসস্ট্যান্ড থেকে ১৫০ মিটার দূরে কাঁচা রাস্তার ঢাল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
থানা-পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকাল ১০টার দিকে তীব্র দুর্গন্ধ ছড়িয়ে পড়ে ওই এলাকায়। পরে স্থানীয় বাসিন্দারা পাশাপাশি পৃথক তিনটি স্থানে তিনটি কার্টুনের প্যাকেট দেখতে পায়। পরে থানা-পুলিশ খবর পেয়ে কার্টন তিনটি উদ্ধার করে এবং প্যাকেটগুলোর ভেতরে বস্তাবন্দী খণ্ডিত মরদেহ দেখতে পায়।
স্থানীয়দের ভাষ্যমতে, মরদেহটির শরীর ছয়টি অংশে খণ্ডিত রয়েছে। যার মধ্যে মাথা থেকে বুক পর্যন্ত একটি অংশ, বুক থেকে কোমর পর্যন্ত আরেকটি অংশ এবং দুই পায়ের চারটি খণ্ডিত অংশ রয়েছে। এ ছাড়া তাঁর দুই হাতের আঙুল কাটা রয়েছে এবং মাথার অংশের চামড়া তুলে ফেলা হয়েছে।
এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান সহকারী পুলিশ সুপার (মধুখালী সার্কেল) এস এম মাসুদুজ্জামান, পুলিশের ক্রাইমসিন ইউনিটসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
এ সময় সহকারী পুলিশ সুপার (মধুখালী সার্কেল) এস এম মাসুদুজ্জামান বলেন, মরদেহটি তিনটি কার্টনে প্যাকেট করা অবস্থায় এবং অর্ধগলিত অবস্থায় রয়েছে। ধারণা করা হচ্ছে, অজ্ঞাত কোনো স্থান থেকে হত্যা করে গাড়িতে করে এখানে ফেলে রাখা হয়েছে। মরদেহটির পরিচয় শনাক্ত করার কাজ চলছে। এ ছাড়া এই নৃশংস হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য উদ্ঘাটনে পুলিশের একাধিক টিম কাজ শুরু করেছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
দেশে গ্যাস, তেল ও জ্বালানির সংকট রয়েছে উল্লেখ করে এর সমাধানে সরকারকে সহযোগিতার প্রস্তাব দিয়েও সাড়া না পাওয়ার অভিযোগ করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান…
পাবনা পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) হাইড্রোলজি বিভাগ জানায়, শনিবার সকাল ৯টায় হার্ডিঞ্জ ব্রিজ পয়েন্টে পদ্মা নদীর পানির উচ্চতা রেকর্ড করা হয়েছে ১৩ দশমিক ০৫ মিটার। ওই পয়েন্টে বিপৎসীমা ১৩ দশমিক ৮০ মিটার। গতকাল শুক্রবার সকাল ৯টায় পানির উচ্চতা ছিল ১৩ দশমিক ০২ মিটার।
ফেসবুকে ‘আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়, আমাকে সবাই ক্ষমা কইরেন’ লিখে পোস্ট দেওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই চট্টগ্রামের আনোয়ারায় নেপাল রবি দাশ (২৬) নামের এক নরসুন্দরের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ…
দৈনিক টার্গেট 





















