অস্ট্রেলিয়ার বিপক্ষে গেবেখা দ্বিতীয় টেস্টে চোট পান নরকিয়া। এরপর স্ক্যান করালে গুরুতর কোনো সমস্যা ধরা পড়েনি। তবে পুরোপুরি সুস্থ হতে তাঁকে আরও কিছুদিন বিশ্রাম ও পুনর্বাসন প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে।
আগামী ১৫ নভেম্বর জোহানেসবার্গের ওয়ান্ডারার্সে শুরু হবে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার প্রথম টেস্ট। এই ম্যাচে নরকিয়াকে পাচ্ছে না স্বাগতিকরা। তবে ২৩ নভেম্বর সেঞ্চুরিয়নের সুপারস্পোর্ট পার্কে দ্বিতীয় টেস্টের আগেই ফিট হয়ে ওঠার আশা করছে দল।
বৃহস্পতিবার ক্রিকইনফোকে দক্ষিণ আফ্রিকার প্রধান কোচ শুখরি কনরাড বলেন, ‘টেস্ট চলাকালে সেন্ট জর্জেসে তার স্ক্যান করানো হয়েছিল। সেখানে গুরুতর কোনো সমস্যা ধরা পড়েনি। প্রাথমিকভাবে যতটা খারাপ আশঙ্কা করা হয়েছিল, চোট ততটা গুরুতর ছিল না। বিশেষ কোনো চিকিৎসারও প্রয়োজন হয়নি। শুধু কিছুদিন বিশ্রাম এবং এরপর পুনর্বাসন প্রক্রিয়া চালিয়ে যেতে হয়েছে।’

দৈনিক টার্গেট 
























