ঢাকা ০৭:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সুস্থ ও চাঙা থাকতে নভেম্বরের পাতে যেসব রাখতে পারেন

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৭:০২:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
  • ১১ বার পঠিত হয়েছে

নভেম্বর আসার সঙ্গে সঙ্গে কাঁচাবাজারগুলো সেজে ওঠে রঙিন শাকসবজিতে। লাল, সবুজ, হলুদ, কমলা আর বেগুনি রঙের তাজা সবজির সমাহার চোখের আরাম দেওয়ার পাশাপাশি শরীরের পুষ্টির ঘাটতি মেটায়।

এই ক্রুসিফেরাস গোত্রীয় সবজিগুলোতে রয়েছে প্রচুর আঁশ, ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট। এগুলো শরীরের ক্ষতিকর টক্সিন বের করে দিতে এবং হজমপ্রক্রিয়া উন্নত করতে দারুণ কার্যকর।

বিটা-ক্যারোটিন এবং ভিটামিন ‘এ’র চমৎকার উৎস গাজর। এটি চোখের দৃষ্টি ভালো রাখে এবং ত্বকের শুষ্কতা দূর করে। অন্যদিকে, বিট রক্তে হিমোগ্লোবিনের মাত্রা বাড়াতে সাহায্য করে।

হেমন্তের এই সময়ে বাজারে পুষ্টিকর শাকের অভাব হয় না। আয়রন, ফলিক অ্যাসিড এবং ক্যালসিয়াম সমৃদ্ধ এই শাকগুলো রক্তাল্পতা দূর করে এবং শরীরে শক্তির জোগান দেয়।

উদ্ভিজ্জ প্রোটিন এবং আঁশের চমৎকার কম্বিনেশন রয়েছে এই সবজিগুলোতে। এগুলো দীর্ঘক্ষণ পেট ভরিয়ে রাখে এবং রক্তের শর্করা নিয়ন্ত্রণে সাহায্য করে।

ঋতু পরিবর্তনের এই সময়ে ফ্লু বা ভাইরাসের আক্রমণ ঠেকাতে শরীরের রোগ প্রতিরোধক্ষমতা বা ইমিউনিটি বাড়ানো জরুরি। আর এর জন্য ভিটামিন সি সমৃদ্ধ ফলের কোনো বিকল্প নেই।

প্রতিদিন সকালে একটি টাটকা আমলকী খাওয়ার অভ্যাস করুন। এর শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট ও ভিটামিন সি লিভার ভালো রাখে, সর্দি-কাশি দূরে রাখে এবং চুলের উজ্জ্বলতা বাড়ায়।

সাইট্রাসজাতীয় এই ফলগুলো শরীরে পানির ঘাটতি মেটায়। এগুলো শীতকালীন রুক্ষতা থেকে ত্বক রক্ষা করে ভেতর থেকে লাবণ্যময় করে তোলে।

মুখের রুচি বাড়াতে এবং হজমশক্তি উন্নত করতে এই ফলগুলো পাতে রাখা যেতে পারে। জলপাইয়ের ভালো চর্বি হৃদ্যন্ত্রের জন্যও উপকারী।

নভেম্বরের হালকা ঠান্ডায় শরীর ভেতর থেকে গরম রাখা প্রয়োজন, যাতে ঠান্ডা লাগার ধাত কেটে যায়। রান্নাঘরের কিছু সাধারণ উপাদান এই সময় দারুণ কাজ করে।

আদার ব্যথানাশক উপাদান এবং রসুনের অ্যালিসিন যৌগ শরীরে রোগ প্রতিরোধক্ষমতা বহুগুণ বাড়িয়ে দেয়। সকালে এক কাপ আদা-চা বা তরকারিতে রসুনের একটু বেশি ব্যবহার ঠান্ডা-কাশি থেকে দূরে রাখবে।

চিনির স্বাস্থ্যকর বিকল্প হিসেবে এই সময় মধু খাওয়া শুরু করতে পারেন। হালকা গরম পানিতে বা চায়ের সঙ্গে মধু মিশিয়ে খেলে বুক ও গলার কফ পরিষ্কার হয়।

সব রোগের ওষুধ খ্যাত কালোজিরা ভাতের সঙ্গে ভর্তা হিসেবে বা তরকারিতে ফোড়ন দিয়ে খাওয়া শরীরের জন্য খুবই উপকারী।

শীতের শুরুতে শরীরের মেটাবলিজম বা বিপাকপ্রক্রিয়ায় পরিবর্তন আসে। শরীর কর্মক্ষম রাখতে প্রথম সারির প্রোটিন প্রয়োজন। এ জন্য পাতে রাখুন—

প্রতিদিনের নাশতায় অন্তত একটি ডিম রাখুন। এর পুষ্টিগুণ শরীরে চটজলদি এনার্জি দেয় এবং দীর্ঘক্ষণ তৃপ্ত রাখে।

ইলিশ, রুই, কাতলা কিংবা সামুদ্রিক মাছে রয়েছে ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড এবং ভিটামিন ডি থাকে। শীতের শুরুতে যখন রোদ মিষ্টি হতে শুরু করে, তখন শরীরে ভিটামিন ‘ডি’র জোগান দিতে এবং হাড়ের জয়েন্টের ব্যথা কমাতে মাছ খাওয়া ভীষণ জরুরি।

নভেম্বরের দিকে আবহাওয়া ঠান্ডা হতে থাকায় আমাদের পানির তৃষ্ণা কমে যায়। ফলে অনেকে নিজের অজান্তে পানির ভারসাম্যহীনতা বা ডিহাইড্রেশনের শিকার হন। এ থেকে কোষ্ঠকাঠিন্য ও ত্বকের সমস্যা বাড়ে। এটি দূর করতে সারা দিন সাধারণ পানির বদলে হালকা কুসুম গরম পানি পানের অভ্যাস করুন। এটি রক্তসঞ্চালন ঠিক রাখে এবং শরীর ভেতর থেকে ডিটক্সিফাই করে। সন্ধ্যার নাশতায় বা রাতের খাবারের শুরুতে এক বাটি গরম সবজি বা চিকেন ক্লিয়ার স্যুপ রাখুন। এটি যেমন শরীর হাইড্রেটেড রাখবে, তেমনই আরাম দেবে ক্লান্ত শরীরে।

নভেম্বর মাসটি হলো শীতের প্রস্তুতি নেওয়ার সময়। এই সময়ে প্রক্রিয়াজাত খাবার, অতিরিক্ত তেল-মসলাযুক্ত স্ট্রিট ফুড কিংবা ঠান্ডা পানীয় এড়িয়ে চলা বুদ্ধিমানের কাজ হবে।

সূত্র: গুড ফুড, দ্য ডেলিশাস লাইফ ও অন্যান্য

একলা বাস, নিজের আকাশ: বিশ্বজুড়ে কেন বাড়ছে সিঙ্গেল লাইফস্টাইল

একসময় ধরে নেওয়া হতো, প্রাপ্তবয়স্ক হওয়া মানেই একটি সুনির্দিষ্ট পারিবারিক জীবনের দিকে পা বাড়ানো। বিয়ে, সংসার ও পরিজন। তবে সাম্প্রতিক বৈশ্বিক পরিসংখ্যান ও জীবনযাত্রার চিত্র বলছে, সেই চেনা সমীকরণ দ্রুত বদলে যাচ্ছে। বিশ্বজুড়ে লাখ লাখ মানুষের কাছে একা বসবাস কিংবা সম্পর্কে আবদ্ধ না থাকা আজ আর কোনো সাময়িক

প্রিয়জন হাসপাতালে ভর্তি? হাসপাতালে রাত কাটাতে নিজের সঙ্গে রাখুন এসব স্ন্যাকস

পরিবারের কেউ বা প্রিয়জন হাসপাতালে ভর্তি থাকলে নিজের যত্নের কথা অনেকে ভুলে যান; বিশেষ করে রাতে হাসপাতালে থেকে প্রিয়জনের দেখাশোনা করতে মানসিক শক্তির পাশাপাশি শারীরিক শক্তিও ধরে রাখা জরুরি। সারা দিন ছোটাছুটি, রোগীর দেখাশোনা এবং নির্ঘুম রাত আপনাকে ক্লান্ত ও অসুস্থ করে ফেলতে পারে।

ক্লান্তি ও মন খারাপ দূর করতে জীবনসঙ্গীকে নিয়ে যত ধরনের ডেটে যেতে পারেন

জীবনসঙ্গীর সঙ্গে কাটানো প্রতিটি মুহূর্তই বিশেষ। কিন্তু প্রতিদিনের চেনা রুটিন থেকে বেরিয়ে মাঝে মাঝে ডেটে যাওয়া সম্পর্কের মাধুর্য আর রোমাঞ্চ বহুগুণ বাড়িয়ে দেয়। বলছি নিজেদের মুড এবং সময় অনুযায়ী জীবনসঙ্গীকে নিয়ে কখন কেমন ডেটে যেতে পারেন, তা একটু জেনে রাখুন। ঝগড়া-বিবাদ বা মনোমালিন্যের দিনগুলোয় কাজে আসবে।

জনপ্রিয় টার্গেট

যশোরে ইসলামী ব্যাংকের অর্থ আত্মসাৎ, ২ কর্মকর্তাসহ ৪ জনের কারাদণ্ড

সুস্থ ও চাঙা থাকতে নভেম্বরের পাতে যেসব রাখতে পারেন

প্রকাশ: ০৭:০২:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬