খাগড়াছড়ি শুধু পাহাড়ি শহরই নয়, এখানে আছে আশ্চর্য রিসাং ঝরনা। মারমা ভাষার শব্দ ‘রিসাং’ অর্থ উঁচু জায়গা থেকে জলরাশি গড়িয়ে পড়া। ত্রিপুরা ভাষায় রিসাং ঝরনার নাম তেরাং তৈকালাই। আলুটিলা পর্যটন কেন্দ্র থেকে এই ঝরনার দূরত্ব মাত্র ৩ কিলোমিটার। আর খাগড়াছড়ি-ঢাকা সড়ক ধরে এক কিলোমিটার এগিয়ে গেলেই পাওয়া যাবে রিসাং ঝরনার দেখা।
পাহাড়ি সড়ক ধরে রিসাং ঝরনার দিকে এগোতে গেলে চোখে পড়বে সবুজের সমারোহ। পাহাড়ের ঢালে দেখা পাওয়া যাবে জুমের খেতে সোনালি রঙের পাকা ধান। কোথাও কোথাও জুমের ধান ঘরে তোলার দৃশ্যও দেখা যাবে এ সময়। মাথার ওপর দূষণমুক্ত গাঢ় নীল আকাশ। সেই নীলের বুকে তুলার মতো ভেসে থাকা শুভ্র মেঘ। পাহাড়ের আঁকাবাঁকা পথ ধরে এগিয়ে যাওয়ার সময় প্রকৃতির এই রূপ পর্যটকদের বারবার থামিয়ে ছবি তুলতে বাধ্য করবে।
রিসাংয়ের খানিক দূরে আছে আরও একটি ঝরনা। তবে এর এখনো কোনো নাম নেই। ছড়া আর ঘন জঙ্গল পেরিয়ে যেতে হয় সেখানে। রোমাঞ্চপ্রিয় পর্যটকদের ভালো লাগবে এ পথ।
পূজার দীর্ঘ ছুটিতে পাহাড়, ঝরনা, নীল আকাশ আর মেঘের মিতালিতে সাজানো রাজ্য খাগড়াছড়ি হতে পারে দারুণ গন্তব্য। হেমন্তের শুরুতে পূজার আমেজে নির্মল আকাশ ও স্নিগ্ধ পরিবেশে রিসাং ঝরনা দেখতে যাওয়া হয়ে উঠতে পারে উপভোগ্য। সঙ্গে আছে পাহাড়ি জনগোষ্ঠীর সংস্কৃতি ও খাদ্য উপভোগের দারুণ সুযোগ।
ঝরনার নিচে থাকা পাথরে শেওলা থাকে বলে এগুলো অত্যন্ত পিচ্ছিল; বিশেষ করে পানির স্রোত বেশি থাকলে পাথুরে ঢালে ওঠানামা কিংবা পানির ওপর দিয়ে গড়িয়ে নামার ক্ষেত্রে বাড়তি সতর্কতা প্রয়োজন।
খাগড়াছড়ি শহর থেকে রিসাং ঝরনায় যাওয়ার জন্য পিকআপ, চাঁদের গাড়ি, সাফারি, সিএনজিচালিত অটোরিকশা, মাহিন্দ্র ব্যবহার করতে পারেন। এ ছাড়া দু-একজন হলে বাস টার্মিনাল থেকে বাইকেও যাওয়া যায়। ঝরনা গেট পর্যন্ত যাওয়া-আসা পিকআপ ও জিপ ভাড়া দুই হাজার থেকে আড়াই হাজার টাকা। এরপর হেঁটে অথবা ভাড়ায় চালিত মোটরসাইকেলে ভেতরের পথে যেতে হয়। যাওয়া-আসা মোটরসাইকেল ভাড়া জনপ্রতি ১০০ টাকা। তবে সব জায়গায় দরদাম করে যেতে হবে।
খাগড়াছড়ি শহরে রাতে থাকার জন্য মোটেল, হোটেল, রিসোর্ট রয়েছে। ভাড়া ১ হাজার ২০০ থেকে ৩ হাজার ৫০০ টাকা।
পাহাড়ে ঘুরতে গিয়ে প্রকৃতির সৌন্দর্য উপভোগের পাশাপাশি পাহাড়ের খাবারের স্বাদ নিতে অনেকেই ভোলেন না। আবার ভোজনরসিকেরা পাহাড়ে আসেন পাহাড়ি খাবারের স্বাদ চেখে দেখার জন্য। খাগড়াছড়ি শহরে মিলবে পাহাড়ি খাবারের রেস্তোরাঁ। শহরের পানখাইয়া পাড়ার সিস্টেম রেস্তোরাঁ ও হেরিটেজ ডাইং বেশ বিখ্যাত। মহাজনপাড়া এলাকায় ব্যাম্বু শুট রেস্তোরাঁ ও কল্যাণী রেস্তোরাঁতেও খেতে পারেন। এ ছাড়া শহরের শাপলা চত্বর এলাকাতেও বিভিন্ন রেস্তোরাঁ পেয়ে যাবেন।
‘কনডে নেস্ট ট্রাভেলার’ ২০২৬-এর রিডার্স চয়েস অ্যাওয়ার্ডসে বিশ্বের সেরা শহরের মুকুট অর্জন করেছে থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক। ১০০-এর মধ্যে ৯৭ দশমিক ৬৮ নম্বর পেয়ে প্যারিস, ইস্তাম্বুল ও টোকিওর মতো জনপ্রিয় পর্যটনকেন্দ্রগুলোকে পেছনে ফেলে শীর্ষস্থান দখল করেছে শহরটি।
একটা সুন্দর সকালের ওপর নির্ভর করছে আপনার সারা দিনের কর্মক্ষমতা আর মেজাজ। তাই সকালটা শুরু হওয়া উচিত একেবারে ধীর গতিতে, কোনো তাড়াহুড়া না করে ঠান্ডা ভাবে। এ জন্য সকালে কিছু নির্দিষ্ট কাজ করা জরুরি। আর কিছু কাজ কোনো ভাবেই সকালে করা ঠিক নয়। এই পরিবর্তনগুলো শুরু করতে পারেন পূজার ছুটি থেকে। এতে বদলগুলো…
গরদ শাড়ি হলো হাতে বোনা ঐতিহ্যবাহী ও খাঁটি সিল্ক বা রেশমের শাড়ি। ‘গরদ’ শব্দটির অর্থ হলো সাদা বা খাঁটি। এর জমিন সম্পূর্ণ সাদা বা অফ-হোয়াইট রঙের হয়ে থাকে এবং পাড় ও আঁচল তুলনামূলক সাধারণ হয়। পশ্চিমবঙ্গের ঐতিহ্যবাহী হলেও গরদের শাড়ি এ দেশেও পরার চল আছে। উৎসব শেষে সঠিক নিয়মে সংরক্ষণ করলে গরদের…
দৈনিক টার্গেট 






















