০২:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ইউরোপ–রাশিয়া নতুন নিরাপত্তা বন্দোবস্ত চায় যুক্তরাষ্ট্র, কাঠামো প্রস্তাবে মস্কোকে অনুরোধ

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০২:১৬:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
  • ৬ বার পঠিত হয়েছে

মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওসের খবরে বলা হয়েছে, বহু বছর ধরে ইউরোপীয় নিরাপত্তা চুক্তির দাবি জানিয়ে আসছে রাশিয়া। মস্কোর অন্যতম দাবি, ন্যাটোর সম্প্রসারণ সীমিত করা এবং পূর্ব ইউরোপে জোটটির সামরিক উপস্থিতি কমানো। অতীতে যুক্তরাষ্ট্র এসব দাবি প্রত্যাখ্যান করলেও এখন ইউক্রেন যুদ্ধের অবসানে বৃহত্তর চুক্তির অংশ হিসেবে দাবিগুলোর কোনো না কোনো রূপ বিবেচনায় নিতে আগ্রহী বলে মনে হচ্ছে। তবে ট্রাম্প প্রশাসনের এ উদ্যোগ নিয়ে ইউরোপের অনেক সরকার গভীর সন্দেহ প্রকাশ করেছে।

আজ বৃহস্পতিবার মস্কোয় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত ও তাঁর জামাতা জ্যারেড কুশনার ও স্টিভ উইটকফ। বৈঠকে রাশিয়াকে নতুন নিরাপত্তা প্রস্তাব দেওয়ার অনুরোধ পুনর্ব্যক্ত করবেন তাঁরা। পাশাপাশি রাশিয়া-ইউক্রেনের পরবর্তী দফার শান্তি আলোচনায় ইউরোপীয় প্রতিনিধিদের অংশগ্রহণের অনুমতি দিতেও পুতিনকে অনুরোধ করবেন তাঁরা। এক মার্কিন কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন।

মস্কো থেকে বৃহস্পতিবার রাতে ডাবলিনে যাওয়ার কথা রয়েছে কুশনার ও উইটকফের। সেখানে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠক করবেন তাঁরা।

এর আগে, গত মঙ্গল ও বুধবার আবুধাবিতে রাশিয়া ও ইউক্রেনের প্রতিনিধিদের সঙ্গে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতাকারীদের বৈঠক অনুষ্ঠিত হয়। গত ফেব্রুয়ারির পর এবারই প্রথম মার্কিন মধ্যস্থতাকারীদের উপস্থিতিতে দুই দেশের কর্মকর্তারা সরাসরি আলোচনায় বসেন। ইরানে যুদ্ধ শুরু হওয়ার কারণে ফেব্রুয়ারিতে এ আলোচনা স্থগিত হয়ে গিয়েছিল।

সাম্প্রতিক সপ্তাহগুলোতে কুশনার ও উইটকফ রুশ প্রেসিডেন্ট পুতিন এবং ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে পৃথক বৈঠক করেন। এতে শান্তি আলোচনায় কিছুটা গতি তৈরি হয়েছে। পুতিন শান্তি আলোচনা পুনরায় শুরু করতে সম্মত হয়েছেন। পাশাপাশি ২০২২ সালে রাশিয়ার হাতে আটক মার্কিন নাগরিক স্টিফেন হাবার্ডকে মুক্তি দিতেও রাজি হয়েছেন তিনি।

এ ছাড়া যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প ও তাঁর দলের সঙ্গে কাজ করে কুশনার ও উইটকফ ইউক্রেনের ওলেশকি শহরে একটি মানবিক যুদ্ধবিরতি কার্যকর করতে মধ্যস্থতা করেছেন। মঙ্গলবার আবুধাবিতে শুরু হওয়া আলোচনায় রাশিয়া ও ইউক্রেনের প্রতিনিধিদের মধ্যে মধ্যস্থতা করেন কুশনার, উইটকফ এবং যুক্তরাষ্ট্রের ইউরোপীয় কমান্ডের কমান্ডার জেনারেল অ্যালেক্সাস গ্রিনকিউইচ।

আলোচনায় দুই পক্ষ বন্দিবিনিময়ের একটি চুক্তিতে সম্মত হয়েছে। কুশনার এবং ইউক্রেনের আলোচক ডেভিড আরাখামিয়া জানিয়েছেন, যুদ্ধ শুরুর পর এটিই হতে পারে সবচেয়ে বড় বন্দিবিনিময়। যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের কর্মকর্তারা জানিয়েছেন, বৃহস্পতিবার পুতিন ও জেলেনস্কির সঙ্গে বৈঠকের সময় মুক্তি পেতে যাওয়া বন্দির সুনির্দিষ্ট সংখ্যা নির্ধারণ করা হবে।

আলোচনার আগে ও পরে যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের আলোচক দল জার্মানি, যুক্তরাজ্য, ফ্রান্স, ইতালি, ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) এবং ন্যাটোর জ্যেষ্ঠ কূটনীতিকদের একটি প্রতিনিধিদলকে আলোচনার অগ্রগতি সম্পর্কে অবহিত করেছে।

বৈঠকে উপস্থিত একটি সূত্র জানিয়েছে, মঙ্গলবার রাশিয়া ও ইউক্রেনের প্রতিনিধিদের মধ্যে আলোচনা ছিল উত্তেজনাপূর্ণ এবং কিছু সময় আবেগপ্রবণ। দীর্ঘ নয় মাস সরাসরি আলোচনা না হওয়ায় উভয় পক্ষই নিজেদের ক্ষোভ ও অভিযোগ তুলে ধরে। পরিস্থিতি শান্ত করতে কুশনার ও উইটকফ দুই দেশের আলোচকদের বলেন, এবারের আলোচনার লক্ষ্য হলো এমন কিছু বিকল্প তৈরি করা, যা উভয় দেশের নেতাদের সামনে উপস্থাপন করা সম্ভব।

সূত্রটি জানায়, শেষ পর্যন্ত উভয় পক্ষ নিজেদের অবস্থান তুলে ধরার পর আলোচনা আরও গঠনমূলক হয়ে ওঠে।

বুধবার আলোচনা শেষে সংবাদ সম্মেলনে কুশনার বলেন, ‘আমাদের মধ্যে বেশ কঠিন আলোচনা হয়েছে।’ ইউক্রেনের আলোচক আরাখামিয়া বলেন, ‘রুশ প্রতিনিধিরা কঠোর নির্দেশনা নিয়ে এসেছিলেন। তাঁদের অবস্থান নমনীয় করা খুব কঠিন ছিল। তবে শেষ পর্যন্ত আলোচনা ফলপ্রসূ হয়েছে।’

নতুন নিরাপত্তা কাঠামো নিয়ে আলোচনা

ইউক্রেন যুদ্ধের অবসান ঘটানোর চুক্তির অংশ হিসেবে ইউরোপ ও রাশিয়ার মধ্যে নতুন নিরাপত্তা কাঠামো প্রতিষ্ঠার প্রস্তাব আবুধাবি আলোচনার অন্যতম প্রধান বিষয় ছিল। আলোচনার সঙ্গে সংশ্লিষ্ট দুটি সূত্র জানিয়েছে, রুশ প্রতিনিধিরা দাবি করেছেন, তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ২০২১ সালে পুতিনের পাঠানো একটি চিঠির জবাব দেননি। ওই চিঠিতে পুতিন তাঁর নিরাপত্তা-সংক্রান্ত উদ্বেগের কথা তুলে ধরেছিলেন। বাইডেনের পক্ষ থেকে জবাব না পাওয়ার কারণেই পুতিন ইউক্রেনে সামরিক অভিযান শুরু করেছিলেন বলে দাবি করেন রুশ আলোচকেরা।

একটি সূত্রের ভাষ্য অনুযায়ী, কুশনার ও উইটকফ রুশ প্রতিনিধিদের বলেছেন, ২০২১ সালের পর থেকে বিশ্ব পরিস্থিতিতে ব্যাপক পরিবর্তন এসেছে।

তাঁরা রাশিয়াকে নতুন একটি নিরাপত্তা প্রস্তাব তৈরির আহ্বান জানিয়েছেন। এতে মস্কোর নিরাপত্তা-সংক্রান্ত উদ্বেগ ও দাবিগুলো তুলে ধরার পাশাপাশি উত্তেজনা কমাতে রাশিয়া কী ধরনের ‘পারস্পরিক পদক্ষেপ’ নিতে প্রস্তুত, তা উল্লেখ করতে হবে। একই সঙ্গে ভবিষ্যতে ইউরোপে রাশিয়া হামলা চালাবে না, সে বিষয়ে ইউরোপীয় দেশগুলোকে আশ্বস্ত করার মতো পদক্ষেপও প্রস্তাবে রাখতে হবে।

এ ছাড়া ইউরোপের নিরাপত্তা-সংক্রান্ত বিষয়গুলো নিয়ে গুরুত্বের সঙ্গে আলোচনা করতে হলে ভবিষ্যতের শান্তি আলোচনায় ইউরোপীয় প্রতিনিধিদের অংশগ্রহণের অনুমতি দিতে হবে বলে রুশ প্রতিনিধিদের জানিয়েছেন কুশনার ও উইটকফ।

সংবাদ সম্মেলনে কুশনার বলেন, ‘আমরা রাশিয়াকে বলেছি, তাদের নিজস্ব আকাঙ্ক্ষা ও আশঙ্কা রয়েছে। তবে ইউরোপ যাতে তাদের প্রস্তাবগুলো ইতিবাচকভাবে গ্রহণ করতে পারে, সে জন্য তাদের উত্তেজনা প্রশমনের ভিন্নধর্মী পদক্ষেপ এবং নতুন প্রস্তাবও দিতে হবে।’

এ পর্যন্ত ইউক্রেনের সঙ্গে শান্তি আলোচনায় ইউরোপীয় প্রতিনিধিদের অন্তর্ভুক্ত করতে রাজি হয়নি রাশিয়া।

আলোচনায় রুশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেওয়া পুতিনের উপদেষ্টা ভ্লাদিমির মেদিনস্কি বৈঠক শেষে সংবাদ সম্মেলনে ইউরোপের কয়েকটি দেশের নেতৃত্বের সমালোচনা করেন। তিনি বলেন, ‘ইউরোপের কয়েকটি দেশের নেতৃত্ব কার্যত ইউক্রেনের জনগণের সঙ্গে সম্মিলিত প্রতারণায় লিপ্ত এবং বেসামরিক মানুষের ব্যাপক মৃত্যুর জন্য দায়ী। তাই তাদের সঙ্গে কী নিয়ে আলোচনা করা যেতে পারে, তা আমি বুঝতে পারছি না।’

তবে মেদিনস্কি বলেন, ইউক্রেন যুদ্ধের অবসান ঘটানোর চুক্তির অংশ হিসেবে ইউরোপের সঙ্গে বৃহত্তর নিরাপত্তা চুক্তিতে পৌঁছাতে চায় রাশিয়া। তিনি বলেন, ‘ইউক্রেনে কেবল একটি ফোঁড়া ফেটে বেরিয়েছে। পুরো শরীরের চিকিৎসা করতে হবে। শুধু ব্যান্ডেজ লাগিয়ে কোনো লাভ হবে না।’

যুদ্ধ শেষ হওয়ার আগেই দুই ধারায় আলোচনা চায় ওয়াশিংটন

ট্রাম্প প্রশাসন একই সঙ্গে ইউরোপ-রাশিয়া সম্পর্কের নতুন নিরাপত্তা কাঠামো এবং রাশিয়া-ইউক্রেন শান্তি চুক্তি নিয়ে আলোচনা করতে চায়। তবে হোয়াইট হাউসের চিন্তাভাবনা সম্পর্কে অবগত একটি সূত্র জানিয়েছে, যুদ্ধের অবসান ঘটানোর চুক্তি সম্পন্ন হওয়ার পরই কেবল নতুন নিরাপত্তা ব্যবস্থার বাস্তবায়ন শুরু হবে।

আবুধাবি আলোচনা শুরুর আগে ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডার লিয়েন বলেছিলেন, ইউক্রেন যুদ্ধ শেষ হওয়ার পরই কেবল ইউরোপ নতুন নিরাপত্তা কাঠামো নিয়ে আলোচনা করবে। তবে বিষয়টি সম্পর্কে অবগত দুটি সূত্র জানিয়েছে, চলতি সপ্তাহে আবুধাবিতে উপস্থিত ইউরোপীয় কর্মকর্তারা উভয় ধারায় একই সঙ্গে আলোচনা চালিয়ে যেতে সম্মত হয়েছেন। যদিও তাঁরা জোর দিয়ে বলেছেন, ইউরোপের নিরাপত্তা কাঠামো নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে ইউক্রেন যুদ্ধ শেষ হওয়ার পরই।

যুক্তরাষ্ট্রের আশা, শান্তি আলোচনায় ইউরোপীয় প্রতিনিধিদের অংশগ্রহণের সুযোগ দিলে ইউরোপের সরকারগুলো যুদ্ধ শেষ হওয়ার আগেই বৃহত্তর নিরাপত্তা চুক্তি নিয়ে আলোচনা ও সমঝোতায় পৌঁছাতে আরও আগ্রহী হবে। এ বিষয়ে সংশ্লিষ্ট একটি সূত্র বলেছে, ‘নিরাপত্তার নিশ্চয়তা নিয়ে পরবর্তী সময়ে কী ঘটবে, তা না জানা পর্যন্ত জেলেনস্কি কোনো চুক্তিতে সম্মত হবেন না। পুতিনও বিষয়টি জানতে চান। এ কারণেই নিরাপত্তার বিষয়টি এত গুরুত্বপূর্ণ।’

সূত্রটি আরও জানিয়েছে, যুক্তরাষ্ট্র ইউরোপীয় দেশগুলোকে স্পষ্ট করে দিয়েছে, ইউরোপ ও ইউক্রেনের সম্মতি ছাড়া রাশিয়ার সঙ্গে কোনো নিরাপত্তা চুক্তিতে রাজি হবে না ওয়াশিংটন। একই সঙ্গে ইউরোপের নিরাপত্তা-সংক্রান্ত সিদ্ধান্তের ওপর রাশিয়াকে কোনো ধরনের ভেটো ক্ষমতাও দেওয়া হবে না।

চলতি সপ্তাহের শেষ দিকে ডাবলিনে ইউরোপীয় নেতাদের শীর্ষ সম্মেলনে নিরাপত্তা ইস্যুটি অন্যতম প্রধান আলোচ্য বিষয় হয়ে উঠবে। তবে ইউরোপীয় কূটনীতিকেরা জানিয়েছেন, রাশিয়া ও ইউরোপের মধ্যে নতুন নিরাপত্তা বন্দোবস্ত প্রতিষ্ঠার ধারণাটি এখনো ব্যাপক বিরোধিতার মুখে রয়েছে। এ ছাড়া প্রস্তাবটির বিভিন্ন দিক নিয়ে বহু প্রশ্নের উত্তর এখনো পাওয়া যায়নি।

আবাসনসংকট-ব্যয় বৃদ্ধির প্রতিবাদে ১৪ বছর পর স্পেনে সাধারণ ধর্মঘট

আবাসনসংকট ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে ১৪ বছর পর স্পেনে সাধারণ ধর্মঘট পালিত হয়েছে। বুধবার দেশটির প্রধান শ্রমিক সংগঠনগুলোর ডাকে আয়োজিত এ ধর্মঘটে কয়েক হাজার মানুষ অংশ নেন। এতে পরিবহনসহ বিভিন্ন জনসেবা কার্যক্রমে ব্যাপক বিঘ্ন ঘটে।

পুতিনের ইচ্ছায় মানুষের আয়ু বাড়াতে বানরের ওপর গবেষণা করছে রাশিয়া

দীর্ঘায়ু ও বার্ধক্য জয় করার রহস্য খুঁজতে হাজারো বৃদ্ধ বানরের ওপর গবেষণা চালাচ্ছেন রাশিয়ার বিজ্ঞানীরা। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ১৫০ বছর পর্যন্ত বেঁচে থাকার আকাঙ্ক্ষাকে ঘিরে দেশটিতে এই গবেষণা কার্যক্রম জোরদার হয়েছে বলে এক প্রতিবেদনে জানায় ব্রিটিশ ট্যাবলয়েড ডেইলি মেইল।

ইতালি, যুক্তরাজ্য ও আয়ারল্যান্ডের বিভিন্ন স্কুলে বোমা হামলার হুমকি, টার্গেট ছিলেন মেলোনিও

ইতালি, যুক্তরাজ্য ও আয়ারল্যান্ডসহ ইউরোপের একাধিক দেশের হাজার হাজার স্কুলে ই-মেইলে একযোগে বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে। আজ বুধবার (১১ নভেম্বর) পাঠানো এই হুমকির কারণে ইতালিজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং অন্তত ৬ হাজার ৩০০ স্কুল থেকে শিক্ষার্থীদের তড়িঘড়ি করে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়।

জনপ্রিয় টার্গেট

পৈতৃক বাড়িতে আগুন: আওয়ামী লীগকে দায়ী করে এমপি নুসরাত বললেন হামলা পরিকল্পিত

ইউরোপ–রাশিয়া নতুন নিরাপত্তা বন্দোবস্ত চায় যুক্তরাষ্ট্র, কাঠামো প্রস্তাবে মস্কোকে অনুরোধ

প্রকাশ: ০২:১৬:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬