১২:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

আবারও ইরানে হামলার পরিকল্পনা ছিল নেতানিয়াহুর, ইসরায়েলি সেনাপ্রধানের বাধা

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ১২:১৬:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
  • ৪ বার পঠিত হয়েছে

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক সূত্রের বরাত দিয়ে চ্যানেল ১২ জানায়, বর্তমান পরিস্থিতিতে ইরানের বিরুদ্ধে নেতানিয়াহুর পরিকল্পিত পদক্ষেপকে বিচক্ষণ সিদ্ধান্ত বলে মনে করছেন না জামির। তাঁর মতে, ইসরায়েলের অভ্যন্তরীণ রাজনৈতিক অনিশ্চয়তা এবং ইরানের সঙ্গে যুদ্ধে জড়ানোর বিষয়ে হোয়াইট হাউসের ক্রমহ্রাসমান আগ্রহের কারণে এখন এ ধরনের পদক্ষেপ নেওয়া ঠিক হবে না। গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রিপাবলিকান পার্টির প্রতি ভোটারদের নেতিবাচক রায়ও ওয়াশিংটনের যুদ্ধের আগ্রহ কমার অন্যতম কারণ হিসেবে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

গত ২৭ অক্টোবর ইসরায়েলের নির্বাচনের আগেও নেতানিয়াহু ও জামিরের মধ্যে একই ধরনের বিরোধের খবর প্রকাশিত হয়েছিল। চ্যানেল ১২ বলছে, সেই বিরোধ আবারও সামনে এসেছে। তবে সাম্প্রতিক বৈঠকগুলোতে নেতানিয়াহু ঠিক কী ধরনের পদক্ষেপ নিতে চেয়েছিলেন, সে বিষয়ে বিস্তারিত জানায়নি সংবাদমাধ্যমটি।

প্রতিবেদন সম্পর্কে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী কোনো মন্তব্য করেনি। তবে নেতানিয়াহুর কার্যালয় এটিকে ‘পক্ষপাতদুষ্ট ভুয়া খবর’ বলে আখ্যা দিয়েছে। কার্যালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, ‘বন্ধ দরজার আড়ালে অনুষ্ঠিত নিরাপত্তাবিষয়ক বৈঠকে কী আলোচনা হয়েছে, সে বিষয়ে আমরা মন্তব্য করি না।’

এর আগে চ্যানেল ১২ জানিয়েছিল, ২৭ অক্টোবরের নির্বাচনের মাত্র দুই দিন আগে নেতানিয়াহু ও জামিরের মধ্যে ‘নজিরবিহীন সংঘাত’ তৈরি হয়েছিল। প্রধানমন্ত্রীর দেওয়া একটি অনির্দিষ্ট সামরিক পদক্ষেপ গ্রহণের নির্দেশকে কেন্দ্র করে এ বিরোধের সূত্রপাত হয়। ইসরায়েলের প্রতিরক্ষা কর্মকর্তারা আশঙ্কা করেছিলেন, ওই পদক্ষেপের ফলে ইরানের সঙ্গে উত্তেজনা বেড়ে সামরিক সংঘাত ছড়িয়ে পড়তে পারে।

নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রের বরাত দিয়ে প্রকাশিত ওই প্রতিবেদনে বলা হয়েছিল, জামির প্রধানমন্ত্রীর নির্দেশ বাস্তবায়নে বাধা দিচ্ছিলেন এবং এ বিষয়ে আরও আলোচনা ও পর্যালোচনার দাবি জানিয়েছিলেন। পাশাপাশি, সামরিক পদক্ষেপটির আইনি অনুমোদন রয়েছে কি না, সে বিষয়ে নেতানিয়াহুর স্বাক্ষর করা লিখিত নথিও চেয়েছিলেন তিনি। তবে প্রস্তাবিত সামরিক পদক্ষেপের ধরন বা লক্ষ্য সম্পর্কে কোনো তথ্য প্রকাশ করা হয়নি।

এর পরদিন, ২৬ অক্টোবর, অর্থাৎ নির্বাচনের এক দিন আগে চ্যানেল ১২ ও চ্যানেল ১৩ জানায়, নেতানিয়াহু ও প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজের প্রস্তাবিত সামরিক পদক্ষেপের বিরোধিতা করেছিলেন একমাত্র জামির। আইডিএফের আশঙ্কা ছিল, ওই পদক্ষেপ ইরানের সঙ্গে নতুন করে সংঘাতের সূত্রপাত ঘটাতে পারে এবং ইসরায়েলের নির্বাচনও ভণ্ডুল করে দিতে পারে।

একই দিন মার্কিন সংবাদমাধ্যম দ্য নিউইয়র্ক টাইমস জানায়, নেতানিয়াহু ‘কয়েক সপ্তাহ ধরে ইরানে নতুন করে বিমান হামলার পরিকল্পনা সাজানোর চেষ্টা করছিলেন’, কিন্তু জামিরের বাধার কারণে তা বাস্তবায়িত হয়নি। পত্রিকাটি এবং অন্যান্য সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলের নির্বাচনের আগে ইরানে হামলা চালানোর কোনো জরুরি প্রয়োজন দেখছিলেন না জামির।

নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে আরও বলা হয়, নেতানিয়াহু ইরানের বিরুদ্ধে সরাসরি প্রকাশ্য হামলার পরিবর্তে ‘আলাদা ধরনের একটি পদক্ষেপ’ নেওয়ার চেষ্টা করছেন বলে উদ্বিগ্ন হয়ে পড়েছিলেন জামির। আইডিএফপ্রধানের আশঙ্কা ছিল, এ ধরনের পদক্ষেপ হবে ভুল হিসাব-নিকাশের ফল, যা ইরানকে ইসরায়েলের ওপর পাল্টা হামলা চালাতে উসকে দিতে পারে।

পরবর্তী সময়ে চ্যানেল ১২-এর আরেক প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলের নির্বাচনের ঠিক আগের দিনগুলোতে নেতানিয়াহু ও মোসাদের প্রধান রোমান গফম্যান ইরানের বিরুদ্ধে একটি অনির্দিষ্ট অভিযান পরিচালনার উদ্যোগ নিয়েছিলেন। তবে ইসরায়েলের নিরাপত্তা কাঠামোর অন্য জ্যেষ্ঠ কর্মকর্তারা ওই পরিকল্পনাকে সমর্থন করেননি।

নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রের বরাত দিয়ে প্রকাশিত এবং স্বাধীনভাবে নিশ্চিত না হওয়া ওই প্রতিবেদনে দাবি করা হয়, শেষ পর্যন্ত ইসরায়েলের একজন নিরাপত্তা কর্মকর্তা ‘হঠকারী আচরণ’ করায় পরিকল্পনাটি ভেস্তে যায়। ওই কর্মকর্তার আচরণের ফলে যুক্তরাষ্ট্র বিষয়টি সম্পর্কে সতর্ক হয়ে ওঠে। পরে ওয়াশিংটনের হস্তক্ষেপে পরিকল্পনাটি আটকে যায়।

এসব প্রতিবেদনের জবাবে নেতানিয়াহুর কার্যালয় জানিয়েছিল, ‘প্রধানমন্ত্রী নিজেই তাৎক্ষণিকভাবে স্পষ্ট করেছিলেন যে ইসরায়েলের নির্বাচনের আগে কোনো হামলার পরিকল্পনা আলোচ্যসূচিতে ছিল না।’ নেতানিয়াহু নিজেও তাঁর সঙ্গে জামিরের কোনো বিরোধ বা সংঘাতের ঘটনা ঘটেনি বলে দাবি করেছিলেন।

তবে নির্বাচনের আগে প্রকাশিত একাধিক প্রতিবেদন এবং সাম্প্রতিক বৈঠকগুলোতে জামিরের পুনরায় আপত্তি জানানোর খবর ইরানকে ঘিরে নেতানিয়াহুর সামরিক পরিকল্পনা নিয়ে ইসরায়েলের রাজনৈতিক ও নিরাপত্তা নেতৃত্বের মধ্যে মতবিরোধের বিষয়টি আবারও সামনে এনেছে।

প্রধানমন্ত্রিত্ব গ্রহণের আগেই নেতানিয়াহু-আইজেনকট বিরোধ, অ্যাটর্নি জেনারেলকে হস্তক্ষেপের অনুরোধ

ইসরায়েলের পরবর্তী সরকার গঠনের দায়িত্ব পাওয়ার পরই অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে বিরোধে জড়িয়েছেন ইয়াশার পার্টির নেতা গাদি আইজেনকট। নিয়মিত নিরাপত্তা ব্রিফিং ও গোয়েন্দা মূল্যায়নের…

হরমুজ প্রণালি আর কোনো দিনও যুদ্ধপূর্বাবস্থায় ফিরবে না: গালিবাফ

হরমুজ প্রণালি আর কখনো যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে যুদ্ধের আগের অবস্থায় ফিরে যাবে না বলে জানিয়েছেন ইরানের পার্লামেন্টের স্পিকার ও দেশটির প্রধান আলোচক মোহাম্মদ বাঘের গালিবাফ। তিনি বলেছেন, গুরুত্বপূর্ণ এই জলপথের তদারকি নিয়ে ইরান ও ওমানের মধ্যে সমঝোতা হয়েছে।

জনপ্রিয় টার্গেট

জামালের চোখে হামজার বাইসাইকেল কিক আর ফারহানের গোলই বাংলাদেশের সেরা

আবারও ইরানে হামলার পরিকল্পনা ছিল নেতানিয়াহুর, ইসরায়েলি সেনাপ্রধানের বাধা

প্রকাশ: ১২:১৬:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬