উদ্বোধনী দিন ১৩ নভেম্বর জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে থাকছে বাংলাদেশ থিয়েটারের নাটক ‘সিরাজ যখন নবাব সিরাজদ্দৌলা’। নবনাট্যরূপ ও নির্দেশনায় আবদুল আজিজ।
১৪ নভেম্বর জাতীয় নাট্যশালায় রয়েছে থিয়েটারের ‘বারামখানা’ নাটকের প্রদর্শনী। রচনা পান্থ শাহরিয়ার, নির্দেশনায় ত্রপা মজুমদার। একই দিন এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে দেখা যাবে মহাকাল নাট্য সম্প্রদায়ের নাটক ‘নীলাখ্যান’। রচনা আনন জামান, নির্দেশনা ইউসুফ হাসান অর্ক। ১৫ নভেম্বর দেশ নাটকের ‘নিত্যপুরাণ’ দেখা যাবে জাতীয় নাট্যশালায়। নাট্যরূপ ও নির্দেশনা মাসুম রেজা। এদিন এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে রয়েছে দৃষ্টিপাত নাট্য সংসদের ‘কয়লা রঙের চাঁদর’ নাটকের প্রদর্শনী। রচনা ও নির্দেশনা ম আ সালাম। ১৬ নভেম্বর জাতীয় নাট্যশালায় রয়েছে বহুবচনের ‘অনিকেত সন্ধ্যা’। রচনা চন্দন সেন, নির্দেশনায় আরহাম আলো। একই দিন নাট্যম রেপার্টরির ‘দমের মাদার’ নাটক দেখা যাবে এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে। রচনা সাধনা আহমেদ, নির্দেশনা দিয়েছেন আইরিন পারভীন লোপা।
এরপর ১৭ থেকে ২১ নভেম্বর পর্যন্ত উৎসবের নাটক প্রদর্শিত হবে জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে। ১৭ নভেম্বর রয়েছে নাট্যতীর্থের ‘দ্বীপ’, ১৮ নভেম্বর নান্দনিক নাট্য সম্প্রদায়ের ‘নৃপতি’, ১৯ নভেম্বর স্বপ্নদলের ‘হরগজ’, ২০ নভেম্বর নাগরিক নাট্যাঙ্গনের ‘দুই পাখি ও নন্দিনী’ এবং উৎসবের শেষ দিন ২১ নভেম্বর প্রদর্শিত হবে ঢাকা থিয়েটারের ‘একটি লৌকিক অথবা অলৌকিক স্টিমার’।
নাটক প্রদর্শনীর পাশাপাশি উৎসব চলাকালীন প্রতিদিন বিকেল ৪টা থেকে উন্মুক্ত মঞ্চে থাকবে নৃত্য, সংগীত, আবৃত্তিসহ সাংস্কৃতিক পরিবেশনা।

দৈনিক টার্গেট 


-009ddc-256x144.webp)






















