০৩:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বরিশাল বিভাগ: ৯৩ টিনএজারের হদিস নেই

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০২:৫৯:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬
  • ৬ বার পঠিত হয়েছে

• চলতি বছরের একই সময়ে ১,৬৮৯ জন নিখোঁজ।

• ২০২৫ সালে সবাইকে উদ্ধার করা সম্ভব হলেও এ বছর এখনো নিখোঁজ ৯৩ জন।

বরিশাল বিভাগে চলতি বছর নিখোঁজ হওয়া টিনএজারদের (কিশোর-কিশোরী, তরুণ-তরুণী) মধ্যে ৯৩ জনের হদিস এখনো পায়নি পুলিশ। যারা উদ্ধার হয়নি তাদের মধ্যে ৪৪ জনের বয়স ১০ থেকে ১৮ বছরের মধ্যে এবং ৪৯ জনের বয়স ১৯ বছরের ঊর্ধ্বে। পুলিশের তথ্যমতে, নিখোঁজ টিনএজারদের একটি বড় অংশ প্রেমের টানে ঘরে ছেড়েছে। অভাবের তাড়নায়, পরিবারের সঙ্গে দ্বন্দ্বের জেরেও ঘর ছেড়েছে কেউ কেউ।

বরিশাল পুলিশ সূত্রে জানা গেছে, বিভাগের ৬ জেলার থানাগুলোয় গত ২০২৫ সালের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত ১ হাজার ৩৬২ জন নিখোঁজের জিডি হয়। পরবর্তীকালে সবাইকে উদ্ধার করে জিডির নিষ্পত্তি করা হয়। এ বছরের একই সময়ে ১ হাজার ৬৮৯ জন নিখোঁজের জিডি হয়েছে। এর মধ্যে উদ্ধার হয়েছে ১ হাজার ৫৯৬ জন। অর্থাৎ ৯৩ জনের সন্ধান এখনো পাওয়া যায়নি। পুলিশের হিসাবে, এ বছরের জানুয়ারি থেকে জুন পর্যন্ত ছয় মাসে গত বছরের তুলনায় ৩২৭ জন বেশি নিখোঁজের জিডি হয়েছে।

উদ্ধার হওয়া টিনএজারদের তথ্যের বরাত দিয়ে পুলিশের দায়িত্বশীল ব্যক্তিরা জানিয়েছেন, তাদের একটি অংশ অভাবের তাড়নায় চাকরির সন্ধানে পরিবারকে না জানিয়ে ঘর ছাড়ছে। পরবর্তীকালে তাদের ঢাকার গার্মেন্টসসহ বিভিন্ন বেসরকারি কারখানা থেকে উদ্ধার করা হয়।

এর উদাহরণ হিসেবে বাকেরগঞ্জ থানার ওসি আদিল হোসেন জানিয়েছেন, দাড়িয়াল মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির তিন ছাত্রীকে গত ১ অক্টোবর ঢাকার কদমতলী থানাধীন শ্যামপুর ম্যাচ ফ্যাক্টরি থেকে উদ্ধার করা হয়। বাড়ি থেকে স্কুলে যাওয়ার পথে নিখোঁজ হওয়ার কথা জানিয়ে গত ২৯ সেপ্টেম্বর স্বজনেরা বাকেরগঞ্জ থানায় জিডি করেছিলেন। গত ১ অক্টোবর গৌরনদী থেকে নিখোঁজ হওয়া কিশোর জয় মণ্ডলকে (১৪) পরবর্তীকালে বরিশাল নগরীর একটি রেস্তোরাঁয় কর্মরত অবস্থায় উদ্ধার করা হয়।

পুলিশের দায়িত্বশীল সূত্র বলছে, উদ্ধার না হওয়া টিনএজারদের বড় একটি অংশ প্রেমের টানে ঘর ছেড়েছে। রেঞ্জ পুলিশের দেওয়া তথ্যেও একই কথা বলা হয়েছে। এ বছর প্রথম ছয় মাসে নিখোঁজ মোট ১ হাজার ৬৮৯ জনের মধ্যে ১ হাজার ৭৮ জনের ক্ষেত্রে জিডিতে উল্লেখ করা হয়েছে, প্রেমের সম্পর্কের কারণে তারা ঘর ছেড়েছে।

জানতে চাইলে বরিশাল বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের প্রধান ড. মো. সাদিকুর রহমান বলেন, ‘পরিবারের সচেতনতার অভাবে টিনএজারদের নিখোঁজের সংখ্যা বাড়ছে। একসময় দেখেছি বাবা-চাচাদের মধ্যে সম্পর্ক ছিল। তারা শিশু-কিশোরদের শাসন করতেন। এখন টিনএজাররা মোবাইলে আসক্ত। এ ছাড়া ৫ আগস্ট-পরবর্তী সময়ে হিংস্রপ্রবণতা বেড়েছে। তরুণদের ধারণা, তারা সবকিছু করতে পারে, এ জন্য মব কালচার সৃষ্টি হয়েছে।’ তিনি বলেন, এই অবস্থা থেকে বেরিয়ে আসতে পারিবারিক সম্পর্ক বাড়াতে হবে। শিক্ষাব্যবস্থায় বিষয়টি তুলে ধরতে হবে।

বরিশাল উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান জিয়া উদ্দিন সিকদার

বরিশাল উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন মহানগর বিএনপির সদস্যসচিব মো. জিয়া উদ্দিন সিকদার। আজ বুধবার বিকেলে জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে তাঁর নিয়োগের বিষয়টি জানানো হয়।

বরিশালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের চার নেতা-কর্মী গ্রেপ্তার

বরিশালের আগৈলঝাড়ায় আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের চার নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তাররা হলেন উপজেলা আওয়ামী লীগের সদস্য সোহরাব হোসেন সেরনিয়াবাত ওরফে বাবুল মাস্টার, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক রাজু সেরনিয়াবাত, বাগধা ইউনিয়ন শ্রমিক লীগের সাধারণ…

ঘনবসতি এলাকায় ছাড়পত্র ছাড়াই প্লাস্টিক কারখানা, ভ্রাম্যমাণ আদালতে জরিমানা

বরিশালের হিজলায় বিদ্যালয়ের পাশে ঘনবসতিপূর্ণ এলাকায় প্লাস্টিক বর্জ্য প্রক্রিয়াজাত ও পোড়ানোর অভিযোগে একটি কারখানাকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। তবে এ জরিমানায় সন্তুষ্ট নন স্থানীয় বাসিন্দারা। তাঁদের দাবি—জরিমানা নয়, জনস্বাস্থ্য রক্ষায় কারখানাটি দ্রুত লোকালয় থেকে সরাতে হবে।

জনপ্রিয় টার্গেট

বরিশাল বিভাগ: ৯৩ টিনএজারের হদিস নেই

প্রকাশ: ০২:৫৯:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬