০৪:৫৯ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

হামাসকে ‘সন্ত্রাসী সংগঠন’ স্বীকৃতির বিনিময়ে সরকারে অংশীদারত্ব চান ইসরায়েলের মুসলিম নেতা আব্বাস

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৪:৪২:৫০ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬
  • ৫ বার পঠিত হয়েছে

ইসরায়েলের হিব্রু ভাষার সংবাদমাধ্যমগুলোর বরাত দিয়ে দেশটির সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল জানিয়েছে, আব্বাসের এই অবস্থান কার্যকর হলে নেতানিয়াহুবিরোধী জোটে রা’আম পার্টির যোগদানের পথে অন্যতম প্রধান বাধা দূর হতে পারে। কারণ, জোটের নেতা ও ইয়াশার পার্টির চেয়ারম্যান গাদি আইজেনকট সরকারে অন্তর্ভুক্তির শর্ত হিসেবে হামাসকে সন্ত্রাসী সংগঠন হিসেবে স্বীকৃতি দেওয়ার দাবি জানিয়েছেন।

ডেমোক্র্যাটস পার্টির নেতা ইয়ার গোলানও এ বিষয়ে ইঙ্গিত দিয়েছেন। দলের সাপ্তাহিক বৈঠকে আব্বাসের অবস্থান নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, হামাসকে স্বীকৃতি দেওয়ার বিষয়টি আব্বাসের জন্য বাধা হবে বলে তিনি মনে করেন না। এ নিয়ে আলোচনা ও সমঝোতা হবে।

তবে নিজের দলের বৈঠকে আব্বাস এ বিষয়ে কোনো আলোচনা বা দর-কষাকষির কথা সরাসরি স্বীকার করেননি। তিনি বলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শান্তি পরিকল্পনার অংশ হিসেবে তাঁরা বারবার হামাসকে বিলুপ্ত করার বিষয়টি মেনে নিয়েছেন। একই সঙ্গে রা'আম সব ধরনের সন্ত্রাসবাদ প্রত্যাখ্যান ও নিন্দা জানায়। আব্বাসের ভাষায়, নতুন সরকার ও জোটে অংশ নেওয়া তাঁদের মৌলিক অধিকার।

এদিকে, হামাসকে ‘দাতব্য সংস্থা’ হিসেবে অভিহিত করার মতো মন্তব্যের ব্যাখ্যা দিয়েছেন রা’আমের আইনপ্রণেতা ইয়াসের হুজিরাত। সম্প্রতি ইসরায়েলি একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তাঁর বক্তব্য সম্পাদনা করে ‘পক্ষপাতদুষ্ট ও বিকৃতভাবে’ উপস্থাপন করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

তাঁর দাবি, বক্তব্যের ব্যাখ্যামূলক একটি অংশ পুরোপুরি প্রচার করা হয়নি। ফলে একটি বাক্য এমনভাবে উপস্থাপিত হয়েছে, যাতে মনে হয়েছে তিনি হামাসকে দাতব্য সংস্থা বলেছেন। হুজিরাত স্পষ্ট করে বলেন, তিনি হামাসকে দাতব্য সংস্থা বলেননি, এমনটি মনেও করেন না এবং এটি তাঁর অবস্থান নয়। তিনি আরও বলেন, সব ধরনের সন্ত্রাসবাদের তিনি নিঃশর্ত নিন্দা জানান। হামাসের অপরাধ, হত্যা ও অপহরণের ঘটনা এবং ইসরায়েলিদের ওপর চাপিয়ে দেওয়া ভয়াবহ দুর্ভোগের তিনি কঠোর বিরোধী।

অন্যদিকে, ইসরায়েল বেইতেনু পার্টির চেয়ারম্যান আভিগদর লাইবারম্যান জানিয়েছেন, নেসেটে থাকা দুটি আরব দলের বাইরের সমর্থনের ওপর নির্ভরশীল কোনো সংখ্যালঘু সরকারে তিনি যোগ দেবেন না। গত শুক্রবার লাইবারম্যান নেতানিয়াহুবিরোধী জোটকে কট্টর-অর্থোডক্স ইহুদি দল ইউনাইটেড তোরাহ জুডাইজম (ইউটিজে) ও শাসের সঙ্গে অংশীদারত্ব গড়ার আহ্বান জানান। নীতিগত বিষয়ে বড় ধরনের মতপার্থক্য থাকা সত্ত্বেও তিনি এই দুই দলের সঙ্গে সমঝোতার পক্ষে। তবে তাঁর দীর্ঘদিনের দাবি, কট্টর-অর্থোডক্স বা হারেদি সম্প্রদায়ের জন্য প্রচলিত ব্যাপক সামরিক নিয়োগের অব্যাহতি বাতিল করতে হবে। অন্যদিকে, হারেদি দলগুলো নতুন সরকারেও এই অব্যাহতি বহাল রাখার পক্ষে।

ইসরায়েলের নেসেটে রা’আমের আসনসংখ্যা আট। আর আরব সংখ্যাগরিষ্ঠ জনগোষ্ঠীর আরেকটি দল জয়েন্ট লিস্ট পেয়েছে ১১টি আসন। দুই কট্টর-অর্থোডক্স দলের মধ্যে ইউটিজের সাতটি এবং শাসের ছয়টি আসন রয়েছে।

নেসেটের অধিবেশনে শপথ গ্রহণের আগে ডেমোক্র্যাটস পার্টির আইনপ্রণেতা নাআমা লাজিমি বলেন, নেতানিয়াহুবিরোধী জোটের প্রস্তাবিত সরকারে রা’আমের অবশ্যই জায়গা রয়েছে। তাঁর ভাষ্য, রা’আম ইসরায়েলকে ইহুদি জনগণের জাতিরাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে এবং দেশটির স্বাধীনতার ঘোষণাপত্রও মেনে নিয়েছে।

লাজিমি আরও বলেন, দলটি তাদের নির্বাচনী তালিকায় দুই নম্বরে ইহুদি ও সাবেক পুলিশ কমান্ডার ইয়োয়াভ সেগালোভিৎসকে রেখেছে। পাশাপাশি আরবদের জন্য বেসামরিক জাতীয় সেবার একটি কাঠামো প্রস্তাব করেছে। উল্লেখ্য, কট্টর-অর্থোডক্স নন এমন ইহুদি নাগরিকদের মতো আরবদের জন্য ইসরায়েলি সেনাবাহিনীতে বাধ্যতামূলক যোগদানের বিধান নেই। লাজিমির মতে, গণতন্ত্র পুনর্গঠনের দায়িত্ব নিয়ে তাঁরা নির্বাচিত হয়েছেন। সমাজের ২০ শতাংশ মানুষকে বাদ দিয়ে সেই লক্ষ্য অর্জন সম্ভব নয়।

এদিকে, গাদি আইজেনকট তাঁর নেতৃত্বাধীন ৪৮ জন আইনপ্রণেতার জোটকে ভিত্তি করে সরকার গঠনের চেষ্টা করছেন। তবে নেসেটে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ৬১ আসনের সংখ্যাগরিষ্ঠতা থেকে জোটটি পিছিয়ে রয়েছে। এ অবস্থায় অন্য দলগুলোর সমর্থন আদায়ের পাশাপাশি নেসেটের স্পিকার আমির ওহানাকে সরিয়ে ইয়াশার পার্টির আইনপ্রণেতা মাতান কাহানাকে ওই পদে বসানোর উদ্যোগ নিয়েছে বিরোধী জোট। এতে সরকার গঠনের আলোচনা চলার পাশাপাশি আইন প্রণয়নের ক্ষেত্রেও নিজেদের অবস্থান শক্তিশালী করতে পারবে তারা।

জয়েন্ট লিস্টের আইনপ্রণেতা আহমাদ তিবি জানিয়েছেন, বিরোধী জোটের স্পিকার পদে কাহানাকে মনোনীত করার সিদ্ধান্তে তাঁদের সমর্থন থাকবে। রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম কানকে তিনি বলেন, পরিবর্তনের প্রথম গুরুত্বপূর্ণ পদক্ষেপ হলো নেসেটের স্পিকার পরিবর্তন। ইয়াশার পার্টি তাদের মাতান কাহানার নাম জানিয়েছে। তাঁকে অভিনন্দন জানিয়ে তিবি বলেন, পরিবর্তনের অংশ হতে তাঁরা তাঁর পক্ষে ভোট দেবেন।

বর্তমান স্পিকার আমির ওহানা প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দল লিকুদের সদস্য। তিনি জানিয়েছেন, মঙ্গলবার নেসেটের অধিবেশন শুরু হওয়ার পর অধিকাংশ আইনপ্রণেতা অনুরোধ জানালে স্পিকার পরিবর্তনের বিষয়ে আলোচনা নির্ধারণ করবেন। বিরোধী জোটের পক্ষ থেকে ইতোমধ্যে এ অনুরোধ জানানো হয়েছে। আগামী মঙ্গলবার এ বিষয়ে ভোটাভুটি আয়োজনের পরিকল্পনা রয়েছে তাদের।

বিরোধী জোট নতুন স্পিকার নির্বাচনে সফল হলে এবং নেসেটের অ্যারেঞ্জমেন্টস কমিটির নিয়ন্ত্রণ নিতে পারলে নেতানিয়াহুর আটকে রাখা বিভিন্ন বিল পাসের উদ্যোগ নিতে পারবে। এর মধ্যে ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের নেতৃত্বাধীন হামলার তদন্তে রাষ্ট্রীয় তদন্ত কমিশন গঠনের প্রস্তাবও রয়েছে। তবে এ ধরনের কমিশন গঠনের জন্য প্রয়োজনীয় আইন প্রণয়নের প্রক্রিয়া বেশ জটিল হবে।

মাসে এখনো ৫০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরিতে সক্ষম ইরান, মজুত কত

পশ্চিমা কর্মকর্তারা আরও জানিয়েছেন, রাশিয়া ইরানকে আক্রমণাত্মক অস্ত্র সরবরাহ করছে। তবে কী ধরনের অস্ত্র এবং কী পরিমাণে সরবরাহ করা হচ্ছে, তা এখনো জানা যায়নি। মার্কিন থিংক ট্যাংক কার্নেগি এনডাউমেন্ট ফর ইন্টারন্যাশনাল পিসের জ্যেষ্ঠ গবেষক অঙ্কিত পান্ডা বলেন, ইরানের বর্তমান অস্ত্রের মজুত নিয়ে প্রকাশ্য বিভিন

বিবাহবহির্ভূত সম্পর্কে সন্তান জন্ম, কেনীয় গৃহকর্মীকে ১০০ দোররা সাজা সৌদি আদালতের

বিবাহবহির্ভূত সম্পর্কে সন্তান জন্ম দেওয়ার অভিযোগে কেনিয়া থেকে যাওয়া এক গৃহকর্মীকে ১০০ দোররা মারার সাজা দিয়েছেন সৌদি আরবের একটি আদালত। গত মাসে দেওয়া এ রায় সৌদি আরবে গত এক দশকের সামাজিক ও আইনি সংস্কারের সীমাবদ্ধতা সামনে এনেছে। দেশটিতে এখনো নারীদের ‘অবৈধ গর্ভধারণের’ অভিযোগে কারাদণ্ড ও শারীরিক…

ইসরায়েলের নতুন পার্লামেন্ট যেভাবে নেতানিয়াহুর জীবন নরক করে তুলতে পারে

ইসরায়েলের নতুন পার্লামেন্টের কার্যক্রম শুরু হয়েছে হতকাল মঙ্গলবার। আপাতত তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্বে থাকছেন বেনিয়ামিন নেতানিয়াহু। তবে নতুন পার্লামেন্টের রাজনৈতিক সমীকরণ তাঁর জন্য বড় ধরনের চ্যালেঞ্জ তৈরি করতে পারে। সংখ্যাগরিষ্ঠতা হারানো, ৭ অক্টোবরের হামলা তদন্তে কমিশন গঠন…

জনপ্রিয় টার্গেট

২৮০০ কোটি টাকার বিআরটি প্রকল্প বাতিলের সিদ্ধান্তে প্রশ্ন বিশেষজ্ঞদের

হামাসকে ‘সন্ত্রাসী সংগঠন’ স্বীকৃতির বিনিময়ে সরকারে অংশীদারত্ব চান ইসরায়েলের মুসলিম নেতা আব্বাস

প্রকাশ: ০৪:৪২:৫০ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬