০৯:৫১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

চাঁদপুরে আ.লীগের ১৬ নেতা-কর্মীসহ গ্রেপ্তার ২৮, আটক ১৯ কিশোর গ্যাং সদস্য

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৯:৩৫:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
  • ৭ বার পঠিত হয়েছে

সোমবার (৯ নভেম্বর) জেলার বিভিন্ন থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার ও আটক করা হয়। মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে পুলিশ সুপারের কার্যালয়ের মিডিয়া সেল থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

পুলিশ সুপার (এসপি) মো. মিজানুর রহমানের নির্দেশনায় জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও অপরাধ দমনে এসব অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তার ২৮ জনের মধ্যে জিআর মামলার আসামি ও সাজাপ্রাপ্ত ছয়জন, কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের ১৬ নেতা-কর্মী, চাঁদাবাজির অভিযোগে একজন এবং মাদকসংশ্লিষ্ট পাঁচজন রয়েছেন।

কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের নেতা-কর্মীদের মধ্যে চাঁদপুর সদর মডেল থানা এলাকা থেকে ছয়জন, ফরিদগঞ্জ থেকে চারজন, মতলব দক্ষিণ থেকে দুজন, হাজীগঞ্জ থেকে দুজন এবং শাহরাস্তি থেকে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।

মাদকবিরোধী অভিযানে ফরিদগঞ্জ থানা-পুলিশ দুজনকে গ্রেপ্তার করে ১০টি ইয়াবা উদ্ধার করে। মতলব উত্তর থানা-পুলিশ দুজনকে গ্রেপ্তারের পাশাপাশি ১৫০ গ্রাম গাঁজা ও সাতটি ইয়াবা উদ্ধার করে। এ ছাড়া হাজীগঞ্জ থানা-পুলিশ একজনকে গ্রেপ্তার করে পাঁচটি ইয়াবা উদ্ধার করে।

এ ছাড়া চাঁদপুর সদর মডেল থানা-পুলিশ চাঁদাবাজির অভিযোগে একজনকে গ্রেপ্তার করেছে। একই থানা এলাকায় মাদকসেবী ও সন্দেহভাজন হিসেবে আরও আটজনকে আটক করা হয়।

অন্যদিকে, কিশোর গ্যাংবিরোধী অভিযানে চাঁদপুর সদর মডেল থানা এলাকা থেকে চারজন, হাইমচর থেকে একজন, ফরিদগঞ্জ থেকে পাঁচজন, মতলব উত্তর থেকে ছয়জন এবং হাজীগঞ্জ থেকে তিনজনসহ মোট ১৯ জনকে আটক করা হয়েছে।

জিআর মামলার আসামি ও সাজাপ্রাপ্তদের মধ্যে হাইমচর থেকে একজন, মতলব উত্তর থেকে একজন, শাহরাস্তি থেকে দুজন, হাজীগঞ্জ থেকে একজন এবং কচুয়া থেকে একজনকে গ্রেপ্তার করা হয়।

অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) নাদিরা নূর জানান, আটক কিশোরদের যাচাই-বাছাই শেষে পরিবারের জিম্মায় দেওয়া হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে। অপরাধ দমনে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

নিখোঁজের ১৮ ঘণ্টা পর পুকুরে ভেসে উঠল শিশুর লাশ

চাঁদপুরের ফরিদগঞ্জে নিখোঁজের প্রায় ১৮ ঘণ্টা পর বাড়ির পাশের পুকুর থেকে ইয়াছিন হোসেন (৪) নামের এক শিশুর মরদেহ উদ্ধার করেছেন স্থানীয় বাসিন্দারা। গতকাল শনিবার দুপুর থেকে নিখোঁজ ছিল শিশুটি। খেলতে গিয়ে পুকুরে পড়ে তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে…

সরকারের সাত মাসের কর্মকাণ্ডে জনগণের মধ্যে উৎকণ্ঠা বেড়েছে: এ টি এম মাসুম

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এ টি এম মাসুম বলেন, বর্তমান সংবিধানে শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী হিসেবে উল্লেখ করা হয়েছে। এ সংবিধান বহাল রেখে বর্তমান সরকারের ক্ষমতায় থাকার নৈতিক অধিকার নেই। সরকার চাঁদাবাজিকে কার্যত বৈধতা দিচ্ছে এবং আগের সরকারের সময়ের তুলনায় দ্বিগুণ-তিন

জাতীয় স্বার্থে রাজনৈতিক মতপার্থক্য ভুলে ঐক্যবদ্ধ থাকতে হবে: এমপি মানিক

শেখ ফরিদ আহম্মেদ মানিক বলেন, ৭ নভেম্বর বাংলাদেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ দিন। এদিন জাতীয় জীবনে ঐক্য, সংহতি, দেশপ্রেম এবং স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষার চেতনাকে নতুন করে স্মরণ করিয়ে দেয়। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।

জনপ্রিয় টার্গেট

গাজী মাজহারুল আনোয়ার স্মরণে বিএফডিসিতে চলচ্চিত্র উৎসব

চাঁদপুরে আ.লীগের ১৬ নেতা-কর্মীসহ গ্রেপ্তার ২৮, আটক ১৯ কিশোর গ্যাং সদস্য

প্রকাশ: ০৯:৩৫:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬