০৮:০৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

একটি বিপরীতমুখী নীতির গল্প

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৭:৫০:৪৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
  • ৮ বার পঠিত হয়েছে

শুরুতে ফলের হিসাবটাই দেখা যাক। দেশে আমদানি করা ১০০ টাকা মূল্যের ফলে শুল্ক যুক্ত হয়ে আমদানিকারকের হাতে আসতেই হয়ে যায় ২২২ টাকা। ভোক্তার হাতে পৌঁছাতে পৌঁছাতে পরিবহন খরচ, পচে যাওয়াসহ অন্যান্য সংশ্লিষ্ট খরচ এবং লভ্যাংশ যুক্ত হয়ে সেই মূল্যটাই দ্বিগুণ বা তারও বেশি হয়ে যায়। উল্লেখ্য, অন্তর্বর্তী সরকারের সময়ে নির্ধারিত ১৩৬ শতাংশ শুল্ক সামান্য কমিয়ে ১২২ শতাংশ করা হলেও এই হ্রাস ভোক্তাদের মনে স্বস্তি এনেছে কি? ফল কি আদৌ কোনো বিলাসবহুল দ্রব্য, নাকি ক্ষতিকর কোনো পণ্য, যার ওপর এমন কঠোর করভার আরোপ করা? চিকিৎসকদের ভাষ্যমতে এটি তো বরং শরীরের জন্য অপরিহার্য একটি খাদ্য উপাদান।

বিগত তিন-চার বছরে বাজারে প্রচলিত ফলের মূল্য যে অস্বাভাবিক হারে বেড়েছে, তাতে বিক্রয় অর্ধেকে নেমে যাওয়ার একাধিক তথ্য গণমাধ্যমে উঠে এসেছে। বাস্তবতা হলো, সন্তানকে নিয়মিত ফল খাওয়ানোর সামর্থ্য অনেক দরিদ্র বাবার নেই, আর বৃদ্ধ মা-বাবাকে ফল খাওয়ানোর ইচ্ছা থাকা সত্ত্বেও তা পূরণ করতে পারছেন না সীমিত আয়ের অনেক সন্তান।

ঠিক এই সময়েই সরকারের পক্ষ থেকে তামাকজাত দ্রব্য প্রস্তুতে প্রয়োজনীয় আমদানিযোগ্য কাঁচামালের ওপর বড় কর ছাড় দেওয়া হলো, যা সরকারের একটি সম্পূর্ণ বিপরীতমুখী সিদ্ধান্ত। উল্লেখ্য, ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে জাতীয় সংসদে সংশোধনীসহ পাস হওয়া অর্থবিলে সিগারেটের ফিল্টার তৈরির কাঁচামাল সেলুলোজ অ্যাসিটেট আমদানিতে প্রস্তাবিত সম্পূরক শুল্ক ১০০ শতাংশ থেকে কমিয়ে ৩০ শতাংশ করা হয়। অর্থাৎ প্রস্তাবিত শুল্কের তুলনায় আরোপিত শুল্কের পরিমাণ এক-তৃতীয়াংশেরও কম। একইভাবে নতুন করের আওতায় আসা নিকোটিন পাউচের কাঁচামাল গ্র্যানিউলস আমদানিতে প্রস্তাবিত শুল্ক ১০০ শতাংশ থেকে কমিয়ে ৬০ শতাংশ আর উৎপাদন পর্যায়ে শুল্ক ৪০ শতাংশ থেকে কমিয়ে ৩৫ শতাংশ করা হয়েছে।

এই ছাড়ের পেছনে সরকারের পক্ষ থেকে যুক্তি দেওয়া হয়েছে যে, বাজারে অবৈধ সিগারেটের বিক্রি বেড়ে যাওয়ায় সরকারের রাজস্ব আদায় লক্ষ্যমাত্রার চেয়ে কমে গেছে। অথচ বিগত ২০ বছরে একাধিকবার কর বৃদ্ধি, আইন সংশোধন ও তামাক নিয়ন্ত্রণসংশ্লিষ্ট বিভিন্ন পদক্ষেপ গ্রহণ সত্ত্বেও বাৎসরিক আর্থিক প্রতিবেদনের তথ্য অনুযায়ী, কোম্পানির লভ্যাংশ বৃদ্ধির ধারা অব্যাহতই ছিল। একই সময়ে জাতীয় রাজস্ব বোর্ডের তথ্য অনুযায়ী, সরকারের রাজস্ব আয়ও বেড়েছে। অর্থাৎ সরকারের নীতিনির্ধারণী পর্যায়ে তামাক কোম্পানির প্রভাব বিস্তারের দীর্ঘদিনের ঝুঁকির বিষয়টি এই বাস্তব ফলাফলের প্রেক্ষাপটে নতুন করে আলোচনার দাবি রাখে।

তামাক কোম্পানিগুলোর দীর্ঘদিনের একটি প্রচলিত যুক্তি হলো, কর বাড়ালে অবৈধ বাজার বাড়তে পারে। কিন্তু বাংলাদেশের সাম্প্রতিক গবেষণা বলছে, অবৈধ বাজারের অস্তিত্ব থাকলেও সেটিকে কর বৃদ্ধির বিরুদ্ধে সরল যুক্তি হিসেবে ব্যবহার করার সুযোগ সীমিত। প্রথমত এই প্রচার বছরের অন্যান্য সময় তেমন দেখা না গেলেও ঠিক জাতীয় বাজেট ঘোষণার আগে ও পরে, যখন তামাক কর বৃদ্ধির উদ্যোগ নেওয়া হয়, তখনই কিছু গণমাধ্যমে চোরাচালান বৃদ্ধির আশঙ্কা অতিরঞ্জিতভাবে উপস্থাপন করা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক এস এম আব্দুল্লাহর করা একটি গবেষণায় দেখা গেছে যে বাংলাদেশের প্রেক্ষাপটে এই অবৈধ/চোরাচালানকৃত সিগারেটের পরিমাণ ৫.৬ শতাংশ।

তা ছাড়া আমাদের পার্শ্ববর্তী দেশগুলোতে যেহেতু সিগারেটের দাম বাংলাদেশের থেকে বেশি, সেহেতু অতিরিক্ত দাম দিয়ে অন্য দেশ থেকে চোরাই পথে এই পণ্য দেশের বাজারে ঢোকা নিতান্তই অযৌক্তিক ও হাস্যকর যুক্তি। তাই চোরাচালানের আশঙ্কাকে তামাক কর বৃদ্ধির বিরুদ্ধে সরল যুক্তি হিসেবে ব্যবহারের আগে এর প্রকৃত ব্যাপ্তি, উৎস ও অর্থনৈতিক যৌক্তিকতা স্বাধীনভাবে যাচাই করা জরুরি। কোনো চোরাচালানই সমর্থনযোগ্য নয়, তবে সেটিকে ফুলিয়ে-ফাঁপিয়ে প্রচারের পেছনে যে কোম্পানির নিজস্ব স্বার্থ কাজ করে তা বোঝার কোনো অপেক্ষা রাখে না। এ ছাড়া ‘কর বাড়লে সিগারেটের দাম বাড়বে, আর ভোক্তা অবৈধ সিগারেটের দিকে ঝুঁকবে’ এমন যুক্তি নৈতিকভাবে অস্বস্তিকর একটি প্রশ্ন সামনে আনে—যে পণ্য মানুষের স্বাস্থ্যহানি ঘটায়, রাষ্ট্র তার প্রতি এত সংবেদনশীল কেন?

রাজস্ব বোর্ডের নিজস্ব যুক্তি দিয়েই ফলের করভার কমানোর পক্ষে দাঁড়ানো যায়। তামাক খাতে যে আশঙ্কা দেখানো হয়েছে, অতিরিক্ত কর বসালে বৈধ বাজার সংকুচিত হয়ে অবৈধ বাজার বেড়ে যায় এবং তাতে রাজস্ব বরং কমে। এই একই যুক্তি ফলের ক্ষেত্রেও সমানভাবে প্রযোজ্য। ১২২ শতাংশের মতো শুল্কভারে বৈধ পথে ফল আমদানি নিরুৎসাহিত হলে চোরাচালান বা অনানুষ্ঠানিক পথে ফল আসার প্রবণতা বেড়ে যাওয়ার আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না। কারণ, সীমান্তবর্তী দেশগুলোর তুলনামূলক দাম ও কর কাঠামোর বিষয়টিও এখানে বিবেচনায় নেওয়া প্রয়োজন। সুতরাং ফল আমদানিতে এমন উচ্চ শুল্কভার বৈধ আমদানিকে নিরুৎসাহিত করে চোরাচালান বা অবৈধ সরবরাহ বাড়ার ঝুঁকি তৈরি করতে পারে। এর ফলে দীর্ঘ মেয়াদে রাজস্ব ক্ষতির আশঙ্কা তৈরি হতে পারে।

একটি রাষ্ট্রের বাজেটনীতি তার অগ্রাধিকার প্রকাশ করে। ক্ষতিকর পণ্যে ছাড় দিয়ে আর উপকারী পণ্যে করের বোঝা বহাল রেখে বাংলাদেশ আসলে কোন অগ্রাধিকারের বার্তা দিচ্ছে, সেই প্রশ্নটা নীতিনির্ধারকদের সামনে তোলার এখনই সময়।

লেখক: জনস্বাস্থ্যকর্মী ও তামাক নিয়ন্ত্রণ বিশেষজ্ঞ

গণতন্ত্রের জন্য আত্মত্যাগ

গণতন্ত্রের জন্য আত্মত্যাগ

গণতন্ত্র ও স্বৈরতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠার আন্দোলনে নূর হোসেনের আত্মত্যাগ বাংলাদেশের ইতিহাসে এক অনন্য অধ্যায়। প্রতিবছর ১০ নভেম্বর তাঁর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে পালিত হয় শহীদ নূর হোসেন দিবস। এই দিনটি কেবল একজন শহীদের স্মরণে নয়, বরং গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার পুনর্ব্যক্ত করারও দিন।

ঝাড়ফুঁক

ঝাড়ফুঁক

গরুর জন্য ঘাস কাটতে গেলে সাপে দংশন করে ভ্যানচালক আজাহার হাওলাদারকে। বরিশালের মুলাদীর ৩৮ বছর বয়সী ওই ব্যক্তিকে সাপে কাটার পর হাসপাতালে নেওয়ার পরিবর্তে পরিবারের সদস্যদের উদ্যোগে প্রথমে ওঝা ডেকে ঝাড়ফুঁক করানো হয়।

উদারতা ও নির্ভয়ে বাঙালির যাত্রা

উদারতা ও নির্ভয়ে বাঙালির যাত্রা

সিডনি একটি নয়নাভিরাম সুন্দর নগরী। এর মূল আকর্ষণের একটি হচ্ছে বিচ বা সমুদ্রসৈকত। অস্ট্রেলিয়ার বিচগুলো পর্যটনের বিশাল সম্ভাবনা পূরণ করে। নিয়মিত যাতায়াত করেন, এমন মানুষের সংখ্যাও অজস্র। তিন মাসের বেশি সময় ধরে শীতকাল চলে এ দেশে।

জনপ্রিয় টার্গেট

একটি বিপরীতমুখী নীতির গল্প

প্রকাশ: ০৭:৫০:৪৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬