০৭:৫১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

যে ৪ আমলে আল্লাহর ভালোবাসা অর্জন সহজ হয়

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৭:৩৫:৪৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
  • ৫ বার পঠিত হয়েছে

১. আন্তরিক তওবা ও ক্ষমা প্রার্থনা: মানুষ ভুলের ঊর্ধ্বে নয়। তবে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় বান্দা হলো সে, যে ভুল করার পর নিজের অপরাধ উপলব্ধি করে অনুতপ্ত হৃদয়ে আল্লাহর কাছে ফিরে আসে। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, ‘নিশ্চয়ই আল্লাহ অধিক তওবাকারীদের ভালোবাসেন…’ (সুরা বাকারা: ২২২)।

২. ফরজ ইবাদত যথাযথভাবে আদায়: আল্লাহর সন্তুষ্টি অর্জনের সবচেয়ে মূল পথ হলো তাঁর ফরজ বিধানগুলো যথাযথ ও নিখুঁতভাবে পালন করা। ফরজ আমলের বিকল্প কোনো নফল আমল হতে পারে না। হাদিসে কুদসিতে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, ‘আমার বান্দা যেসব কাজের মাধ্যমে আমার নৈকট্য অর্জন করে, তার মধ্যে আমার কাছে সবচেয়ে প্রিয় হলো সেই কাজগুলো, যা আমি তার ওপর ফরজ করেছি।’ (সহিহ বুখারি: ৬৫০২)

৩. আল্লাহর পথে ব্যয় ও অসহায়দের সহযোগিতা: সম্পদ মানুষের জীবনে আল্লাহর পক্ষ থেকে একটি বিশেষ আমানত। এটি অসহায়, দরিদ্র ও বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর মাধ্যম। রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘যে ব্যক্তি কোনো মুমিনের দুনিয়ার একটি কষ্ট দূর করে দেয়, আল্লাহ তাআলা কিয়ামতের দিন তার একটি কষ্ট দূর করে দেবেন।’ (সহিহ মুসলিম: ২৬৯৯) ক্ষুধার্তকে খাদ্য দান ও অসহায়কে সহায়তা করা আল্লাহর সন্তুষ্টি অর্জনের অন্যতম বড় উসিলা।

৪. রাগ সংবরণ ও মানুষকে ক্ষমা করা: প্রতিশোধ নেওয়ার ক্ষমতা থাকা সত্ত্বেও নিজের রাগ সংবরণ করা এবং অন্যকে ক্ষমা করে দেওয়া মুমিনের অনন্য গুণ। সুরা আলে ইমরানের ১৩৪ নম্বর আয়াতে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, ‘যারা ক্রোধ সংবরণ করে এবং মানুষকে ক্ষমা করে। আর আল্লাহ সৎকর্মশীলদের ভালোবাসেন।’ রাগের মুহূর্তে নিজেকে নিয়ন্ত্রণ করা আল্লাহর বিশেষ মর্যাদা লাভের উপায়।

মদিনার তাবলিগের শীর্ষ মুরব্বি শেখ গাসসানের ইন্তেকাল

সৌদি আরবের মদিনা মুনাওয়ারার তাবলিগের আন্তর্জাতিক শীর্ষস্থানীয় মুরব্বি শেখ গাসসান ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাঁর মৃত্যুতে বিশ্বজুড়ে তাবলিগের আলেম, মুরব্বি ও সাথিদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

মৃত্যুর পর কবরের প্রথম প্রহর কাটে যেভাবে

মানুষের মৃত্যুর পর থেকে কেয়ামত সংঘটিত হওয়া পর্যন্ত সময়কে ‘বরজখ’ বা অন্তর্বর্তীকালীন জগৎ বলা হয়। দাফন শেষে স্বজনেরা ফিরে যাওয়ার পর মৃত ব্যক্তির জন্য শুরু হয় এক ভিন্ন ও নতুন বাস্তবতা—যেখান থেকেই মূলত পরকালের প্রকৃত জীবনের সূচনা ঘটে। কবর হলো আখিরাতের প্রথম মঞ্জিল বা ধাপ; এই ধাপে মুক্তি মিললে…

শত্রুর ষড়যন্ত্র থেকে নিরাপদ থাকার দোয়া

মানবজীবন নানা চড়াই-উতরাই, সংকট ও পরীক্ষার মধ্য দিয়ে এগিয়ে চলে। জাগতিক চেষ্টা-তদবির বা সতর্কতা অবশ্যই জরুরি, তবে এর পাশাপাশি মানুষের কুমতলব ও শত্রুর চক্রান্ত থেকে বাঁচার জন্য মুমিনের মূল হাতিয়ার হলো আল্লাহর ওপর পূর্ণ ভরসা এবং কোরআন-হাদিসে শিখিয়ে দেওয়া বিশেষ কিছু দোয়া পাঠ করা।

জনপ্রিয় টার্গেট

যে ৪ আমলে আল্লাহর ভালোবাসা অর্জন সহজ হয়

প্রকাশ: ০৭:৩৫:৪৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬