০১:২৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

অন্য মেয়ের সঙ্গে কথা বলায় প্রেমিককে ছুরিকাঘাতের অভিযোগ

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ১২:০৪:৪৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
  • ১১ বার পঠিত হয়েছে

আহত তরুণের নাম অনিক হাসনাত মুন্না। তিনি খুলনা পলিটেকনিক ইনস্টিটিউটের পাওয়ার বিভাগের চতুর্থ পর্বের শিক্ষার্থী। তাঁর বাড়ি ঝিনাইদহের শৈলকূপা এলাকায়। অভিযুক্ত তরুণীও একই প্রতিষ্ঠানের শিক্ষার্থী। তাঁর বাড়ি খুলনার সোনাডাঙ্গা এলাকায়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, অনিকের সঙ্গে ওই তরুণীর দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক। সম্প্রতি অন্য এক মেয়ের সঙ্গে অনিকের কথা বলা নিয়ে তাঁদের মধ্যে মনোমালিন্য হয়। এর জেরে আজ দুজনের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে ওই তরুণী ছোট ছুরি দিয়ে অনিকের পেটে আঘাত করেন বলে অভিযোগ রয়েছে।

খালিশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান আহমেদ বলেন, তাঁরা দুজনই পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী ও সহপাঠী। প্রেমের সম্পর্ক নিয়ে তাঁদের মধ্যে বিরোধ হয়েছিল। ছুরিকাঘাতে ওই তরুণ গুরুতর আহত হননি। তাঁকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।

ওসি আরও বলেন, ঘটনার পর অনিক থানায় গিয়ে বিষয়টি জানান। তবে তিনি লিখিত অভিযোগ দিতে চাননি। দুই পক্ষের মধ্যে মিটমাট হওয়ায় তরুণীকে ছেড়ে দেওয়া হয়েছে।

খুলনায় সরকারি কলেজের ফটকে তালা লাগিয়ে আগুন

খুলনার বটিয়াঘাটা সরকারি মহাবিদ্যালয়ের প্রধান ফটকে গভীর রাতে তালা লাগিয়ে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে। নৈশ প্রহরি আগুন নেভান। কলেজ অধ্যক্ষ থানায় সাধারণ ডায়েরি করেছেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে তালা খুলে দিয়েছে।

প্রতিষ্ঠান না খুললে হত্যা আর নাম বললে চলবে গুলি

খুলনায় চাঁদা দাবি করে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে একটি সন্ত্রাসী গোষ্ঠীর বিরুদ্ধে। এবার তাদের লক্ষ্য খুলনার সাবেক সিভিল সার্জন ও খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালের ডেপুটি ডিরেক্টর (অবসর প্রস্তুতিমূলক ছুটিতে আছেন) সুজাত আহমেদ। তাঁর কাছে দুই লাখ টাকা চাঁদা দাবি করা হয়েছে।

খুলনায় সরকারি কর্মকর্তা গুলিবিদ্ধ

খুলনায় সরকারি কর্মকর্তা গুলিবিদ্ধ

খুলনার রূপসা উপজেলায় শিক্ষা বিভাগের হিসাবরক্ষক মশিউর রহমান (৫৯) গুলিবিদ্ধ হয়েছেন। তাঁকে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জনপ্রিয় টার্গেট

চসিকের হোল্ডিং ট্যাক্স জালিয়াতি: ফ্লুইডের জাদুতে ২০ কোটির মূল্যায়ন কমে ৫ কোটি, দুদকের মামলা

অন্য মেয়ের সঙ্গে কথা বলায় প্রেমিককে ছুরিকাঘাতের অভিযোগ

প্রকাশ: ১২:০৪:৪৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬