০১:২৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বরিশালে নবজাতকের পিতৃত্ব দাবি ভিন্ন ধর্মের দুই ব্যক্তির

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ১২:০৪:৩৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
  • ১৪ বার পঠিত হয়েছে

হাসপাতাল সূত্রে জানা যায়, শান্তা নামের প্রসূতি সেখানে সন্তান জন্ম দেন। এ সময় তাঁর পাশে ছিলেন শুভাস নামের এক ব্যক্তি। তিনি নিজেকে শান্তার স্বামী হিসেবে পরিচয় দেন। তবে সন্তান জন্মের পর এমদাদুল নামের আরও এক ব্যক্তি হাসপাতালে এসে নবজাতকের বাবা বলে দাবি করেন।

এমদাদুলের দাবি, ২০২১ সালে প্রেমের সম্পর্কের পর বরিশালের চরমোনাই ইউনিয়নের সনাতন ধর্মাবলম্বী শান্তাকে তিনি বিয়ে করেন। বিয়ের পর শান্তা ধর্মান্তরিত হয়ে ইসলাম গ্রহণ করেন। এরপর তাঁরা ঢাকায় একসঙ্গে বসবাস করতেন। তিন মাস আগে সন্তান জন্ম দেওয়ার কথা বলে শান্তা বাবার বাড়িতে যান। নিজের দাবির পক্ষে বিয়ের কাবিননামাসহ বিভিন্ন কাগজপত্রও দেখান এমদাদুল।

এমদাদুল হাসপাতালে পৌঁছানোর পর সেখান থেকে সটকে পড়েন শুভাস। ফলে এ বিষয়ে তাঁর বক্তব্য পাওয়া যায়নি।

অন্যদিকে শান্তার দাবি, এমদাদুলের সঙ্গে তাঁর বিয়ে হয়নি। নবজাতকের বাবাও তিনি নন। তবে এমদাদুলের দেখানো কাবিননামা ও অন্যান্য কাগজপত্রের বিষয়ে তিনি কোনো ব্যাখ্যা দেননি।

স্থানীয় সূত্রের দাবি, এমদাদুলের সঙ্গে বিয়ের পরও শান্তার বাবার বাড়িতে যাতায়াত ছিল। এর মধ্যে ২০২৪ সালে আগের বিয়ের বিষয়টি গোপন রেখে বাকেরগঞ্জের বাসিন্দা শুভাসের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে তাঁর। পরে তাঁরা বিয়ে করেন। শুভাস জানতেন, চাকরির কারণে শান্তাকে ঢাকায় থাকতে হয়। স্থানীয় সূত্র জানায়, শান্তা ঢাকায় গিয়ে প্রথম স্বামীর সঙ্গে সংসার করতেন। আবার বাবার বাড়িতে বেড়ানোর কথা বলে দ্বিতীয় স্বামীর কাছেও যেতেন।

আরিফ মেমোরিয়াল হাসপাতালের চেয়ারম্যান নজরুল ইসলাম বলেন, বিষয়টি নিয়ে জটিলতা তৈরি হলে শান্তার বাবা মেয়েকে হাসপাতাল থেকে বাড়িতে নিয়ে যান। পরে পিতৃত্ব দাবি করা দুই ব্যক্তিও হাসপাতাল ছেড়ে চলে যান।

ঠিকাদারের কাছে চাঁদা দাবি ও মোটরসাইকেল ছিনতাই: বিএনপি নেতাসহ ৩ জন কারাগা‌রে

বরিশালের বাবুগঞ্জে সড়ক নির্মাণকাজে বাধা দিয়ে ঠিকাদারের কাছে ৩ লাখ টাকা চাঁদা দাবি ও মোটরসাইকেল ছিনতাইয়ের অভিযোগে বিএনপির এক নেতাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মামলায় ছিনিয়ে নেওয়ার অভিযোগ থাকা মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তার তিনজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

উজিরপুরে দুই ইটভাটা গুঁড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর, বাধা দেওয়ায় যুবক আটক

বরিশালের উজিরপুরে পরিবেশ অধিদপ্তরের অভিযানে দুটি অবৈধ ইটভাটার স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়েছে। এ সময় সরকারি কাজে বাধা দেওয়া ও মব সৃষ্টির অভিযোগে রাজিব (৩৫) নামের এক যুবককে আটক করা হয়েছে।

বরিশালে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ-যুবলীগের ঝটিকা মিছিল

যুবলীগের ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশাল নগরীতে ঝটিকা মিছিল করেছেন নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা। পুলিশ জানিয়েছে, মিছিলকারীদের শনাক্তের চেষ্টা চলছে; এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি।

জনপ্রিয় টার্গেট

চসিকের হোল্ডিং ট্যাক্স জালিয়াতি: ফ্লুইডের জাদুতে ২০ কোটির মূল্যায়ন কমে ৫ কোটি, দুদকের মামলা

বরিশালে নবজাতকের পিতৃত্ব দাবি ভিন্ন ধর্মের দুই ব্যক্তির

প্রকাশ: ১২:০৪:৩৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬