আজ রোববার বিকেল ৪টার দিকে উপজেলার কোকরহাটি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ময়না বেগম ওই গ্রামের আক্কাস আলীর স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা যায়, দুই শতাংশ জমির মালিকানা নিয়ে প্রতিবেশী আইয়ুব আলীর ছেলে চঞ্চল ও তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে ময়না বেগমের বিরোধ চলছিল। আজ বিকেলে এ নিয়ে দুই পক্ষের মধ্যে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে তা মারামারিতে রূপ নেয়। এতে ময়না বেগম গুরুতর আহত হন।
পরে স্বজনেরা তাঁকে উদ্ধার করে হরিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
হরিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জেওএম তৌফিক আজম বলেন, ‘এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। মরদেহ উদ্ধার করে মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।’

দৈনিক টার্গেট 





















