০৭:৪৬ পূর্বাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

নারীদের গোপনে ভিডিও ধারণের অভিযোগ, স্বেচ্ছাসেবক দল নেতাকে গণপিটুনি

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০২:২৭:২৫ অপরাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬
  • ২১ বার পঠিত হয়েছে

অভিযুক্ত ব্যক্তি হলেন উজিরপুর পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক বায়জীদ হোসেন মিঠু।

স্থানীয় সূত্রে জানা গেছে, মিঠু রাতের অন্ধকারে বিভিন্ন বাসাবাড়ির জানালা ও বাথরুমের ভেন্টিলেটরের ফাঁক দিয়ে নারীদের অজান্তে ভিডিও ধারণ করতেন বলে অভিযোগ রয়েছে। পরে এসব ভিডিও দেখিয়ে সংশ্লিষ্ট নারীদের ব্ল্যাকমেইল এবং অনৈতিক কাজে বাধ্য করার অভিযোগও উঠেছে তাঁর বিরুদ্ধে।

শনিবার রাতে উজিরপুর উপজেলা পরিষদ এলাকার একটি বাসার ভেন্টিলেটরের ফাঁক দিয়ে ভিডিও ধারণের সময় তাঁকে হাতেনাতে আটক করেন স্থানীয় বাসিন্দারা। এ সময় ক্ষুব্ধ লোকজন তাঁকে গণপিটুনি দেন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাঁকে নিজেদের হেফাজতে নেয়।

পুলিশ জানায়, আটকের পর মিঠুর ব্যবহৃত মুঠোফোনে পাঁচটি আপত্তিকর ভিডিও পাওয়া গেছে। ভিডিওগুলোর বিষয়বস্তু এবং ঘটনার সঙ্গে তাঁর সংশ্লিষ্টতা খতিয়ে দেখা হচ্ছে।

উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রকিবুল ইসলাম বলেন, ‘ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। অভিযোগের সত্যতা ও অপরাধের সঙ্গে সংশ্লিষ্টতা পাওয়া গেলে তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

বরিশালে জমির বিরোধে বাটালের কোপে নিহত ১

বরিশালে জমির বিরোধে বাটালের কোপে নিহত ১

বরিশাল নগরীর উপকণ্ঠ পূর্ব পুরানপাড়া এলাকায় জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের বাটালের কোপে কামরুল ইসলাম (৫২) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। আজ শনিবার সকাল ১০টার দিকে ওই এলাকার বটতলা হাওলাদার বাড়িতে এ ঘটনা ঘটে।

বরিশালে বিপ্লব ও সংহতি দিবসের সমাবেশে হাতাহাতি, যুবদল নেতার ফাটল নাক

বরিশালে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির সমাবেশে হাতাহাতি ও মারধরের ঘটনা ঘটেছে। আজ শনিবার বেলা সাড়ে ১১টার দিকে নগরীর সদর রোডে দলীয় কার্যালয়ের সামনে জেলা ও মহানগর বিএনপির আয়োজিত সমাবেশে এ ঘটনা ঘটে। এতে মো. আতিকুল ইসলাম রাব্বি নামে যুবদলের সাবেক এক সদস্য আহত হয়েছেন।

মেঘনায় ধরা পড়ল ১৮ কেজির কাতল, বিক্রি সাড়ে ১৭ হাজারে

ভোলার মেঘনা নদীতে জেলের জালে ধরা পড়েছে প্রায় ১৮ কেজি ওজনের একটি কাতল মাছ। আজ শনিবার সকালে নদীর মোহনায় মাছটি ধরা পড়ে। পরে ভোলা সদর উপজেলার ইলিশা মাছঘাটে নিলামে মাছটি সাড়ে ১৭ হাজার টাকায় বিক্রি হয়। বিশাল আকৃতির মাছটি দেখতে ঘাটে ভিড় করেন উৎসুক মানুষ…

জনপ্রিয় টার্গেট

নারীদের গোপনে ভিডিও ধারণের অভিযোগ, স্বেচ্ছাসেবক দল নেতাকে গণপিটুনি

প্রকাশ: ০২:২৭:২৫ অপরাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬