০৮:৩৫ পূর্বাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মনপুরায় স্ত্রীকে দিয়ে যৌন ব্যবসার অভিযোগ, ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০১:৩৬:২৮ অপরাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬
  • ২৭ বার পঠিত হয়েছে

শুক্রবার (৬ নভেম্বর) রাত ৯টার দিকে উপজেলার হাজিরহাট ইউনিয়নের পুরোনো হাসপাতাল এলাকার স্লুইসগেট-সংলগ্ন ঝোপ থেকে তাঁদের আটক করেন স্থানীয়রা। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁদের হেফাজতে নেয়। এ সময় আটক নারীর কাছ থেকে ২৬টি ইয়াবা উদ্ধার করা হয় বলে জানা গেছে।

আটক ব্যক্তির নাম মিজান। তিনি উপজেলার ৩ নম্বর উত্তর সাকুচিয়া ইউনিয়নের বাসিন্দা। তাঁর স্ত্রী রানী বেগম (ছদ্মনাম) উপজেলার ৪ নম্বর দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের বাসিন্দা। স্থানীয়ভাবে মিজান ‘জাটকি মিজান’ নামে পরিচিত।

স্থানীয় সূত্রে জানা যায়, রাত ৯টার দিকে উত্তর সাকুচিয়া ইউনিয়নের বাংলাবাজার এলাকা থেকে এক মোটরসাইকেলচালকের সহায়তায় স্ত্রীকে নিয়ে হাজিরহাট ইউনিয়নের পুরোনো হাসপাতাল এলাকার স্লুইসগেট-সংলগ্ন বেড়িবাঁধে আসেন মিজান। ওই মোটরসাইকেলচালকের মধ্যস্থতায় দুই ব্যক্তির সঙ্গে যৌনকর্মের জন্য পাঁচ হাজার টাকায় চুক্তি হয় বলে অভিযোগ রয়েছে।

পরে বিষয়টি টের পেয়ে স্থানীয়রা সেখানে গেলে স্বামী-স্ত্রী স্লুইসগেট-সংলগ্ন ঝোপে লুকিয়ে পড়েন। পরে স্থানীয়রা তাঁদের আটক করে পুলিশে খবর দেন। তবে মোটরসাইকেলচালক মাজেদ ও কথিত দুই খদ্দের সেখান থেকে পালিয়ে যান।

আটক স্বামী-স্ত্রী দাবি করেন, অভাবের কারণে তাঁরা এ কাজে জড়িয়েছেন। তবে উদ্ধার হওয়া ইয়াবা তাঁদের নয় বলে দাবি করেন তাঁরা। তাঁদের ভাষ্য, মোটরসাইকেলচালক মাজেদ ইয়াবাগুলো তাঁদের কাছে রেখে পালিয়ে গেছেন।

মনপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজাহারুল ইসলাম জানান, আটক স্বামী-স্ত্রীকে আইনি প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হয়েছে।

মিয়ানমারে পাচারের সময় ৪৯২ বস্তা ইউরিয়া সার জব্দ, আটক ৮

মিয়ানমারে পাচারের সময় ভোলার চরফ্যাশন উপজেলাসংলগ্ন তেঁতুলিয়া নদী থেকে ৪৯২ বস্তা ইউরিয়া সার জব্দ করেছে কোস্ট গার্ড। এ সময় একটি বোটসহ আটজনকে আটক করা হয়েছে।

ভোলা হাসপাতাল: আইসিইউর দাবিতে অবস্থান

ভোলা হাসপাতাল: আইসিইউর দাবিতে অবস্থান

২৫০ শয্যাবিশিষ্ট ভোলা জেনারেল হাসপাতালের নতুন ভবনের প্রবেশপথে গতকাল বুধবার দুপুরে প্ল্যাকার্ড হাতে বসে থাকতে দেখা যায় যুবক নয়ন খানকে। হাতে থাকা প্ল্যাকার্ডে লেখা রয়েছে–দ্বীপ জেলা ভোলার মানুষের চিকিৎসা নিশ্চিত করতে পূর্ণাঙ্গ আইসিইউ (নিবিড় পরিচর্যা কেন্দ্র) ও সিসিইউ চালু করা হোক।

ভোলা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক তৈয়বুর রহমান ওএসডি

ভোলার ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক (চলতি দায়িত্ব) ডা. তৈয়বুর রহমানকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে। একই সঙ্গে তাঁকে ঢাকার মহাখালীতে স্বাস্থ্য অধিদপ্তরে সংযুক্ত করা হয়েছে। গতকাল মঙ্গলবার (৩ নভেম্বর) রাষ্ট্রপতির আদেশক্রমে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের যুগ্ম

জনপ্রিয় টার্গেট

মনপুরায় স্ত্রীকে দিয়ে যৌন ব্যবসার অভিযোগ, ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক

প্রকাশ: ০১:৩৬:২৮ অপরাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬