০৮:১৯ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণপাড়ায় গার্ড অব অনার ছাড়াই বীর মুক্তিযোদ্ধার দাফন

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৮:০৮:০৪ অপরাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬
  • ৬ বার পঠিত হয়েছে

এ দিকে উপজেলা প্রশাসনের দাবি, গার্ড অব অনারের সব ধরনের প্রস্তুতি ছিল। সূর্যাস্তের পর জাতীয় পতাকা উত্তোলনের বিধান না থাকা এবং বীর মুক্তিযোদ্ধার মরদেহ পৌঁছানোর বিষয়ে নির্দিষ্ট সময় না জানানোর ফলে তা সম্ভব হয়নি।

গতকাল বৃহস্পতিবার বার্ধক্যজনিত কারণে ঢাকায় ছেলের বাসায় বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তারের মৃত্যু হয়। শেষজীবনে তিনি তার ছেলের বাসায় বসবাস করতেন। ঢাকায় তাঁর প্রথম জানাজা অনুষ্ঠিত হয়।

মুক্তিযোদ্ধার পরিবার সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার ঢাকায় প্রথম জানাজা শেষে তাঁর মরদেহ ব্রাহ্মণপাড়ার সদর ইউনিয়নের মহালক্ষ্মীপাড়া গ্রামে আনা হয়। তাঁর মরদেহ গ্রামের বাড়িতে পৌঁছাতে প্রায় সাড়ে ৫টা বেজে যায়। জানাজা অনুষ্ঠিত হতে হতে সন্ধ্যা প্রায় সাড়ে ৬টা বেজে যায়। জানাজায় থানা-পুলিশ উপস্থিত থাকলেও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কেউ উপস্থিত ছিলেন না। গার্ড অব অনার ছাড়াই তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

নিহত মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তারের ছোট ভাই শাহজালাল বলেন, ‘আমার ভাই একজন বীর মুক্তিযোদ্ধা হয়েও গার্ড অব অনার পাননি। তাঁর জানাজা মাগরিবের নামাজের পর অনুষ্ঠিত হওয়ায় প্রশাসনের পক্ষ থেকে কেউ উপস্থিত হননি। তবে থানা-পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।’

ব্রাহ্মণপাড়া উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ইদ্রিস মিয়া মাস্টার বলেন, আমাদের সর্বোচ্চ প্রস্তুতি ছিল। তবে তাঁর পরিবারের পক্ষ থেকে তেমনভাবে সহযোগিতা করা হয়নি। সন্ধ্যার পর হওয়ায় উপজেলা প্রশাসনও উপস্থিত ছিল না। যে কারণে তাকে গার্ড অনার দেওয়া সম্ভব হয়নি।’

ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন বলেন, ‘মরহুম বীর মুক্তিযোদ্ধাকে গার্ড অব অনারের জন্য থানা-পুলিশের সদস্যরা প্রস্তুতি নিয়ে জানাজায় উপস্থিত ছিল। পুলিশ লাইন থেকে বিউগলের সুর বাজানোর জন্য দলও এসেছিল। তবে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রতিনিধি আসতে বিলম্ব হওয়ায় গার্ড অব অনার দেওয়া সম্ভব হয়নি। পুলিশ জানাজায় অংশগ্রহণ করেছেন।’

কুমিল্লায় মাদক, কিশোর গ্যাং ও ছিনতাইবিরোধী অভিযানে আটক ২৯৯

কুমিল্লায় মাদক কারবারি, কিশোর গ্যাং ও ছিনতাইকারীদের বিরুদ্ধে জেলা পুলিশের সাঁড়াশি অভিযানে এক রাতে ২৯৯ জনকে আটক করা হয়েছে। তাঁদের মধ্যে ১৫৯ জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। বাকি ১৪০ জনকে মুচলেকা নিয়ে অভিভাবকদের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে।

সন্তানের স্বপ্ন পূরণে বাংলাদেশে এসে লাশ নিয়ে ফিরছেন মা

কুমিল্লার বুড়িচংয়ে ইস্টার্ন মেডিকেল কলেজের পঞ্চম বর্ষের ভারতীয় শিক্ষার্থী আদনান আলতাফের মরদেহ পুকুর থেকে উদ্ধার করেছে পুলিশ। ২ নভেম্বর রাত থেকে নিখোঁজ থাকার পর ৪ নভেম্বর তাঁর মরদেহ পাওয়া যায়। মৃত্যুর কারণ জানতে ময়নাতদন্ত প্রতিবেদনের অপেক্ষায় রয়েছে পুলিশ।

ইলিশবোঝাই পিকআপ লুট, ডাকাত দলের সর্দার গ্রেপ্তার

কুমিল্লার মুরাদনগরে প্রায় সাড়ে ৯ লাখ টাকার ইলিশবোঝাই পিকআপ ডাকাতির ঘটনায় আন্তজেলা ডাকাত দলের সর্দার ইদ্রিস মিয়াকে (২৭) গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-১১)। তাঁর বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় ডাকাতির ১৯টি মামলা রয়েছে।

জনপ্রিয় টার্গেট

মাতৃত্বের কঠিন সময় পাড়ি দিচ্ছেন মিলেনিয়াল নারীরা

ব্রাহ্মণপাড়ায় গার্ড অব অনার ছাড়াই বীর মুক্তিযোদ্ধার দাফন

প্রকাশ: ০৮:০৮:০৪ অপরাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬