০৩:২৭ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

টেন্ডারে অনিয়ম-দুর্নীতি ধামাচাপা দিতে মিথ্যা অভিযোগ তুলেছেন স্বাস্থ্য কর্মকর্তা: যুবদল নেতা পিন্টু

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৩:২১:২৪ অপরাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬
  • ৪ বার পঠিত হয়েছে

শুক্রবার (৭ নভেম্বর) দুপুরে পাবনার সুজানগর পৌর সুপার মার্কেটে পৌর বিএনপির অস্থায়ী কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন উপজেলা যুবদলের আহ্বায়ক সিদ্দিকুর রহমান পিন্টু। এ সময় উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সুপ্রভা রানীর অভিযোগের পরিপ্রেক্ষিতে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদের প্রতিবাদও জানান তিনি।

সংবাদ সম্মেলনে সিদ্দিকুর রহমান পিন্টু অভিযোগ করেন, সম্প্রতি সুজানগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এমএসআর খাতের ছয়টি প্যাকেজে দরপত্র আহ্বান করা হয়। ডা. সুপ্রভা রানী দরপত্রে এমন শর্ত জুড়িয়ে দেন যে সুজানগর ও পাবনার উপযুক্ত লাইসেন্সধারী ঠিকাদারেরাও দরপত্র জমা দিতে পারেননি। এমনকি টেন্ডার যাচাই-বাছাই কমিটিও নিজের মতো করে গঠন করেন, নিয়ম থাকলেও কোনো বিশেষজ্ঞ চিকিৎসককে রাখা হয়নি। দরপত্র জমাদানকারীরা সুপ্রভা রানীর পরিচিত এবং তাঁর স্বামীর সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক রয়েছে।

তিনি আরও বলেন, ‘এসব অনিয়ম-দুর্নীতি নিয়ে আমি শুধু তার কাছে জানতে চেয়েছিলাম, এর চেয়ে বেশি কিছু নয়। কিন্তু তিনি নিজের অনিয়ম ও দুর্নীতি ধামাচাপা দিতে আমার বিরুদ্ধে গণমাধ্যমে মিথ্যা, বানোয়াট অভিযোগ করেছেন। তিনি এমনিতেই নিয়মিত হাসপাতালে আসেন না। টেন্ডারে অনিয়মের পর তিনি ছুটিতে আছেন। অথচ তিনি গণমাধ্যমে মিথ্যা ও বানোয়াট অভিযোগ করেছেন যে আমার জন্য নাকি তিনি হাসপাতালে যেতে পারেন না।’

সংবাদ সম্মেলনে সুজানগর উপজেলা বিএনপি নেতা আহমেদ আলী প্রামাণিক লাটু, উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক নাদের হোসেন, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রাশেদ খান, এস এম রাসেল, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক আবুল কালাম আজাদসহ বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

এ বিষয়ে সুজানগর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. সুপ্রভা রানী বলেন, ‘আমি কোনো ধরনের অনিয়ম করিনি‌। কেউ অভিযোগ করলে সেটা করতেই পারে, কিন্তু আমি অনিয়ম করেছি—এটা প্রমাণ করুক। হ্যাঁ, আমি ছুটিতে আছি। আমি অফিসে যেতে পারছি না বলেই তো ছুটিতে আছি।’

সাঁথিয়ায় গৃহবধূকে হত্যার অভিযোগ, স্বামী গ্রেপ্তার

পাবনার সাঁথিয়া উপজেলার ধুলাউড়ি ইউনিয়নের চরপাড়া গ্রামে রোমেনা খাতুন (৩৫) নামে এক গৃহবধূকে হত্যা করেছে প্রবাস থেকে ছুটিতে আসা স্বামী আব্দুর রহিম (৪৫)। আব্দুর রহিম চরপাড়া গ্রামের রইজ মোল্লার ছেলে এবং নিহত গৃহবধূ একই ইউনিয়নের কাশিনাথপুর গ্রামের মরহম আলীর মেয়ে।

পাবনায় জোড়া খুন, সন্দেহভাজন একজন গ্রেপ্তার

পাবনার পুষ্পপাড়া বাজারে জোড়া খুনের সন্দেহভাজন এক আসামিকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। আজ রোববার ভোরে সদরের আতাইকুলার পূর্ব বনগ্রাম এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তির নাম মো. মুসা (২৬)।

রোগী নিয়ে হাসপাতালে ঢুকতেই দালালের ফাঁদ, ৪ জনকে কারাদণ্ড

দেশের বিভিন্ন প্রান্ত থেকে রোগী নিয়ে পাবনা মানসিক হাসপাতালে প্রবেশ করতেই জেঁকে ধরেন দালাল চক্র। এরপর অসহায়ত্বের সুযোগ নিয়ে বিভ্রান্ত করে রোগী ও তার স্বজনদের সঙ্গে প্রতারণায় হাতিয়ে নেওয়া হয় টাকা। এমন অবস্থায় অভিযান চালিয়ে হাসপাতাল চত্বর থেকে দালাল চক্রের চারজনকে আটক করে কারাদণ্ড দিয়েছেন…

জনপ্রিয় টার্গেট

টেন্ডারে অনিয়ম-দুর্নীতি ধামাচাপা দিতে মিথ্যা অভিযোগ তুলেছেন স্বাস্থ্য কর্মকর্তা: যুবদল নেতা পিন্টু

টেন্ডারে অনিয়ম-দুর্নীতি ধামাচাপা দিতে মিথ্যা অভিযোগ তুলেছেন স্বাস্থ্য কর্মকর্তা: যুবদল নেতা পিন্টু

প্রকাশ: ০৩:২১:২৪ অপরাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬