০৫:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

প্রবাসী স্বামীর টাকায় পড়াশোনা-চাকরি, সহকর্মীর সঙ্গে ‘সম্পর্কে’ জড়িয়ে কারাগারে শিক্ষিকা

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৫:২২:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
  • ৬ বার পঠিত হয়েছে

ভুক্তভোগী প্রবাসী মনির হোসেন চৌধুরী জেলার মেহেন্দিগঞ্জ উপজেলার আসোলী সন্তোষপুর গ্রামের সুলকান গিয়াস উদ্দীনের ছেলে। ২০১২ সালে তিনি মুলাদী উপজেলার ডিক্রীরচর গ্রামের শাহে আলম সিকদারের মেয়ে নাসরিন সুলতানাকে বিয়ে করেন। তাঁদের দুটি সন্তান রয়েছে।

ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা যায়, বিয়ের পর নাসরিনের উচ্চশিক্ষার আগ্রহ দেখে তাঁকে সহযোগিতা করেন স্বামী মনির। প্রবাসে থেকে স্ত্রীর পড়াশোনা ও যাবতীয় খরচ বহন করেন বলে দাবি করেন তিনি। পরবর্তীতে মুলাদীর কাজিরচর ইউনিয়নের বেগম সামছুন্নাহার শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে চাকরি পান নাসরিন।

এ ঘটনায় গত ২০ জুলাই মনির হোসেন বরিশালের জ্যেষ্ঠ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (কাজিরহাট) আমলি আদালতে স্ত্রীর বিরুদ্ধে প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগে মামলা করেন। মামলায় সহকারী শিক্ষক নাসরিন সুলতানা, তারিকুল ইসলাম ও তাঁদের সহযোগী জাহেদুল ইসলামকে আসামি করা হয়।

মামলায় গত সোমবার সহকারী শিক্ষক নাসরিন সুলতানা ও তারিকুল ইসলাম আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন। শুনানি শেষে বিচারক তাঁদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এদিকে তাঁদের কারাগারে যাওয়ার বিষয়টি নিশ্চিত হওয়ার পর গতকাল বুধবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের শিশু কল্যাণ ট্রাস্টের পরিচালক সুরাইয়া খানের স্বাক্ষরিত অফিস আদেশে নাসরিন সুলতানাকে সাময়িক বরখাস্ত করা হয়।

মনির হোসেন চৌধুরী অভিযোগ করেন, তাঁর প্রবাসের উপার্জিত টাকা-পয়সা ও স্বর্ণালংকার নিয়ে গেছেন নাসরিন। বর্তমানে দুই সন্তানকে নিয়ে তিনি মানবেতর জীবনযাপন করছেন। ন্যায়বিচার পাওয়ার আশায় আদালতের দ্বারস্থ হয়েছেন বলে জানান তিনি।

মুলাদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. গোলাম সরওয়ার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নৈমিত্তিক ছুটি নিয়ে সহকারী শিক্ষক নাসরিন সুলতানা আদালতে হাজির হয়েছিলেন। পরে তিনি কারাগারে যান। শিশু কল্যাণ ট্রাস্ট তাঁকে সাময়িক বরখাস্ত করেছে। মামলা নিষ্পত্তির পর এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

খালের ওপর কোচিং সেন্টার, পাটাতন ভেঙে আহত ৩০ শিক্ষার্থী

বরিশালের মেহেন্দীগঞ্জের কাজীরহাটে একটি কোচিং সেন্টারের কাঠের পাটাতন ভেঙে অন্তত ৩০ শিক্ষার্থী আহত হয়েছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কাজীরহাট বাজারের পশ্চিম পাশে এ দুর্ঘটনা ঘটে। আহতদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে। তাদের স্থানীয় একটি ডায়াগনস্টিক সেন্টারে চিকিৎসা দেওয়া হচ্ছে।

বিএন খান কলেজ কর্তৃপক্ষের বিরুদ্ধে পৈতৃক সম্পত্তি দখলচেষ্টার অভিযোগ হিন্দু পরিবারের

বরিশালের উজিরপুর উপজেলায় বি. এন. খান ডিগ্রি কলেজ কর্তৃপক্ষের বিরুদ্ধে পৈতৃক জমি দখলচেষ্টার অভিযোগ তুলেছে স্থানীয় একটি হিন্দু পরিবার। এ নিয়ে আজ মঙ্গলবার বরিশাল নগরের টাউন হলের সামনে মানববন্ধন করে ভুক্তভোগী পরিবারসহ এলাকাবাসী।

‘জেগে ওঠা’ দুই কবরের পেছনে প্রতারণার ফাঁদ, অবশেষে ভাঙল ঝাড়ফুঁকের আসর

বরিশালের আগৈলঝাড়ায় বসতঘরের মেঝেতে ‘জেগে ওঠা’ সেই আলোচিত দুটি কবর ভেঙে ফেলা হয়েছে। ঋণের চাপে পড়ে প্রতারণার উদ্দেশে নিজেই কবর দুটি তৈরি করেছিলেন বলে স্বীকার করেছেন অভিযুক্ত সজীব বেপারী। উপজেলা প্রশাসন ও পুলিশের অভিযানে তাঁর পরিবারের সদস্যদের দিয়েই কবর দুটি ভেঙে ফেলা হয়। ভবিষ্যতে এমন কর্মকাণ্ডে জড়াবেন

জনপ্রিয় টার্গেট

প্রবাসী স্বামীর টাকায় পড়াশোনা-চাকরি, সহকর্মীর সঙ্গে ‘সম্পর্কে’ জড়িয়ে কারাগারে শিক্ষিকা

প্রবাসী স্বামীর টাকায় পড়াশোনা-চাকরি, সহকর্মীর সঙ্গে ‘সম্পর্কে’ জড়িয়ে কারাগারে শিক্ষিকা

প্রকাশ: ০৫:২২:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬