গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—সিরাজগঞ্জ সদর উপজেলার ছোনগাছা গ্রামের আবুল হোসেনের ছেলে রাশেদুল ইসলাম (৩৪), পটল ছোনগাছা গ্রামের আব্দুর রহিমের ছেলে শাহাদাত হোসেন (২২), শহরের মাহমুদপুর মহল্লার আব্দুল বাছেদের ছেলে নাদিম সেখ (২৩), শিলন্দা পশ্চিমপাড়ার আবু তালেবের ছেলে শামসুল আলম (৪৭), সয়দাবাদ ইউনিয়নের খিদির সেতু এলাকার জেলাল উদ্দিনের ছেলে আবুল কালাম আজাদ (৪৮) এবং জারিলা এলাকার গাজী ইসমাইল হোসেনের ছেলে জয়নাল আবেদিন (৪১)।
সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসান বলেন, গ্রেপ্তার ব্যক্তিরা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মী। সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় তাঁদের গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

দৈনিক টার্গেট 























