১০:১৮ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কালিয়াকৈরে দফায় দফায় অবরোধের চেষ্টা, আতঙ্ক নিয়ে মহাসড়কে যান চলাচল

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৬:৩৪:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬
  • ২০ বার পঠিত হয়েছে

স্থানীয় বাসিন্দা, শ্রমিক, বিএনপি ও পুলিশ সূত্রে জানা গেছে, আজ মঙ্গলবার সকাল ৮টার দিকে কালিয়াকৈর উপজেলার পল্লীবিদ্যুৎ এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধের চেষ্টা করেন বিক্ষুব্ধ শ্রমিকেরা। খবর পেয়ে বিজিবি, কালিয়াকৈর থানা-পুলিশ ও শিল্প পুলিশ ঘটনাস্থলে গিয়ে ধাওয়া দিয়ে শ্রমিকদের মহাসড়ক থেকে সরিয়ে দেয়।

এরপর সকাল সাড়ে ১০টার দিকে পল্লীবিদ্যুৎ এলাকায় আবারও মহাসড়ক অবরোধের চেষ্টা করেন শ্রমিকরা। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ধাওয়া দিয়ে তাঁদের ছত্রভঙ্গ করে দেন।

সকাল পৌনে ১১টার দিকে একবার এবং সাড়ে ১১ টার দিকে আরেকবার মৌচাক এলাকায় মহাসড়ক অবরোধ করেন বিক্ষুব্ধ শ্রমিকরা। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা টিয়ারশেল ও কাঁদানে গ্যাস নিক্ষেপ করে শ্রমিকদের সরিয়ে দেন।

বেলা ১২টার দিকে পল্লীবিদ্যুৎ ও সফিপুর এলাকায় মহাসড়ক অবরোধের চেষ্টা করেন শ্রমিকরা। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ধাওয়া দিয়ে তাঁদের ছত্রভঙ্গ করে দেন। এ সময় হরিণহাটি এলাকায় এপেক্স ফুটওয়্যার লিমিটেড কারখানা ছুটি হলে শ্রমিক ও বিএনপির নেতা-কর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। বেলা ৩টার দিকে মৌচাক তেলিচালা এলাকায় শ্রমিকদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে।

এসব ঘটনায় বিভিন্ন পোশাক কারখানা ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

মহাসড়ক সচল রাখতে গাজীপুর-১ আসনের সংসদ সদস্য মজিবুর রহমান ও বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক হুমায়ূন কবীর খানের নেতৃত্বে সকাল থেকে বিএনপি ও এর অঙ্গসংগঠন এবং পরিবহন শ্রমিক ইউনিয়নের নেতা-কর্মীরা মাঠে কাজ করেন।

সফিপুর ও মৌচাক এলাকায় গাজীপুর জেলা বিএনপির সদস্যসচিব এবং গাজীপুর জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার ড. চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিকীর নেতৃত্বেও নেতা-কর্মীরা মহাসড়ক সচল রাখতে কাজ করেন।

দিনভর থেমে থেমে মহাসড়কে যান চলাচল অব্যাহত ছিল। তবে যানবাহনের সংখ্যা তুলনামূলক কম দেখা গেছে। যানবাহনের চালক ও সহযোগীরা জানিয়েছেন, তীব্র আতঙ্ক নিয়েই তাঁরা দিনভর মহাসড়কে গাড়ি চালিয়েছেন।

এদিকে বিক্ষুব্ধ শ্রমিকেরা বলেন, ‘শুধু মজুরি কমিশন বোর্ড গঠন করলেই হবে না। আমাদের ন্যূনতম বেতন ৩০ হাজার টাকা করতে হবে। আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব।’

সংসদ সদস্য মজিবুর রহমান বলেন, ‘শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করার বিষয়ে সরকার অত্যন্ত আন্তরিক। তাঁদের ন্যায্য দাবি ও অধিকার নিয়ে সরকার কাজ করছে। কিন্তু কোনো অবস্থাতেই শিল্পকারখানা ভাঙচুর, অগ্নিসংযোগ, রাস্তা-ঘাট অবরোধ করে সাধারণ মানুষকে দুর্ভোগে ফেলা যাবে না। ধৈর্য ধরুন, ধ্বংসাত্মক কর্মকাণ্ড থেকে বিরত থাকুন। সরকারের পক্ষ থেকে আপনাদের জন্য ভালো খবরই আসছে।’

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় বিএনপির সহশ্রমবিষয়ক সম্পাদক হুমায়ূন কবীর খান বলেন, ‘শ্রমিকদের ন্যায্য দাবি ও অধিকার প্রতিষ্ঠার বিষয়টি গুরুত্বসহকারে দেখতে হবে। একই সঙ্গে শিল্পকারখানা ও রাষ্ট্রীয় সম্পদ রক্ষা এবং সাধারণ মানুষের দুর্ভোগের বিষয়টিও বিবেচনায় রাখতে হবে। তবে আলোচনার মাধ্যমে শান্তিপূর্ণভাবে সমস্যার সমাধান করতে হবে।’

কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা এ এইচ এম ফখরুল হোসাইন বলেন, ‘বিক্ষুব্ধ শ্রমিকরা বারবার মহাসড়ক অবরোধের চেষ্টা করলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাঁদের ছত্রভঙ্গ করে দেয়। তারপরও সারাদিন মহাসড়কে যান চলাচল স্বাভাবিক ছিল। তবে যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে বিজিবিসহ অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।’

টিয়ার শেল-সাউন্ড গ্রেনেডে ছত্রভঙ্গ বিক্ষোভকারীরা, গাজীপুরে পরিস্থিতি স্বাভাবিক

গাজীপুরে টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে মহাসড়ক থেকে শ্রমিকদের সরিয়ে দিয়েছে পুলিশ। দুপুর থেকে যানবাহন চলাচল ও পরিস্থিতি স্বাভাবিক হয়েছে। আজ মঙ্গলবার সকাল থেকেই কাঠ, টায়ার ও আসবাব জ্বালিয়ে গাজীপুরের বিভিন্ন এলাকায় বিক্ষোভ ও মহাসড়ক অবরোধ করেন শ্রমিকেরা।

শ্রমিক বিক্ষোভের পঞ্চম দিন: ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ, যান চলাচল বন্ধ

ন্যূনতম মজুরি বৃদ্ধির দাবিতে পঞ্চম দিনের মতো গাজীপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেছেন শ্রমিকেরা। সড়কের কয়েকটি স্থানে আবর্জনায় আগুন দিয়েছেন। এতে সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। ছবি ও ভিডিও ধারণে গণমাধ্যমকর্মীদের বাধা দিচ্ছেন বিক্ষুব্ধ শ্রমিকেরা।

গাজীপুরে আজ ১১ প্লাটুন বিজিবি মোতায়েন, দায়িত্বে ২৫ নির্বাহী ম্যাজিস্ট্রেট

গাজীপুরে পোশাক কারখানার শ্রমিকদের বেতন বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে চলমান আন্দোলনের মধ্যে আইনশৃঙ্খলা রক্ষায় বিজিবি ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের সংখ্যা বাড়ানো হয়েছে। ১০ প্লাটুন থেকে বাড়িয়ে আজ ১১ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। পাশাপাশি নির্বাহী ম্যাজিস্ট্রেটের সংখ্যা ২১ থেকে বাড়িয়ে ২৫ জন করা হয়েছে।

জনপ্রিয় টার্গেট

কালিয়াকৈরে দফায় দফায় অবরোধের চেষ্টা, আতঙ্ক নিয়ে মহাসড়কে যান চলাচল

প্রকাশ: ০৬:৩৪:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬