আজ বুধবার বিকেল ৩টার দিকে নীলফামারীর ডোমার উপজেলায় সোনারায় ইউনিয়নের হাজিপাড়া গ্রামে পারিবারিক কবরস্থানে মেহেদী হাসানের (২৫) দাফন সম্পন্ন হয়। এর আগে গতকাল মঙ্গলবার বিকেলে ঢাকার বারিধারায় ফুটপাতে বিশ্রাম নেওয়ার সময় গাড়িচাপায় নিহত হন বাক্প্রতিবন্ধী এই যুবক।
আজ বেলা ১২টার দিকে একটি গাড়িতে তাঁর লাশ এসে পৌঁছায় গ্রামের বাড়িতে। এ সময় গ্রামে শোকের ছায়া নামে আসে। মেহেদী ওই গ্রামের দিনমজুর মো. এরশাদুল হকের ছেলে। তিনি ডোমার সরকারি কলেজে বিএ দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন।
মেহেদীর মামাতো ভাই সাজ্জাদ চৌধুরী জয় কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘মেহেদী হাসান মীম কথা শুনতে বা বলতেও পারতেন না। দিনমজুর বাবার বয়স হওয়ায় তিনিই পরিবারের উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন। গত সোমবার রাতে অন্য শ্রমিকদের সঙ্গে ঢাকায় যান। সেখানে বিভিন্ন ক্ষুদ্র ব্যবসার পাশাপাশি রাজমিস্ত্রির কাজ করতেন।’
সাজ্জাদ চৌধুরী আরও বলেন, ‘মেহেদী হাসানের এক ভাই ও এক বোন রয়েছেন। বড় ভাই বিয়ের পর আলাদা সংসার শুরু করেন, বোনেরও বিয়ে হয়েছে। বাবা-মাকে নিয়েই মেহেদীর সংসার ছিল। প্রতি মাসে বাবা-মাকে টাকা পাঠাতেন। ভিটেবাড়ি ছাড়া তাঁদের কোনো আবাদি জমি নেই। তিনি কাগজের ফুল দিয়ে বিভিন্ন শৈল্পিক কাজ করতে জানতেন।’
পুলিশের দাবি, সময়ের সঙ্গে হ্যাকিং ও ডিজিটাল প্রতারণায় জড়িয়ে পড়েন ওহিদুল। বিলমাড়িয়া বাজারসংলগ্ন পদ্মা নদীর ধারে নতুন একটি বাড়িতে তিনি হ্যাকিং ও মাদক ব্যবসার কার্যক্রম চালাতেন বলে অভিযোগ রয়েছে। হ্যাকিংয়ের মাধ্যমে তিনি দুটি বাড়ি করেছেন বলেও স্থানীয়ভাবে জানা
চট্টগ্রামের রাউজানে ১২০ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ সাইদুর রহমান সাদ্দামকে আটক করেছে পুলিশ। তিনি স্থানীয় ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. ফরিদ মিয়ার ছেলে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাঁর বিরুদ্ধে মামলা হয়েছে।
বরিশাল-ঢাকা রুটে সপ্তাহে সাত দিনই নিয়মিত ফ্লাইট চালুর দাবিতে স্মারকলিপি দিয়েছে ‘বরিশাল বিভাগ উন্নয়ন ও স্বার্থ সংরক্ষণ কমিটি’। আজ বুধবার দুপুরে বরিশাল জেলা প্রশাসকের মাধ্যমে বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রীর কাছে এই স্মারকলিপি দেওয়া হয়।
দৈনিক টার্গেট 


















