মিঠামইনে নববধূকে নিয়ে ফেরার পথে হামলা, পুলিশ সদস্যসহ আহত ১৫

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ১১:৩৪:২১ পূর্বাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬
  • ৮ বার পঠিত হয়েছে

আহত পুলিশ সদস্যের নাম মো. কাউসার মিয়া। আহত অন্যদের তাৎক্ষণিকভাবে নাম-পরিচয় জানা যায়নি। এ ঘটনায় কনের পরিবারের সদস্য ও স্বজনদের মারধরের পাশাপাশি তাঁদের টাকা-পয়সা ও স্বর্ণালংকার লুটের অভিযোগও উঠেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার মিঠামইন উপজেলার কেওয়ারজোড় ইউনিয়নের রানীগঞ্জ এলাকায় স্বপন মিয়ার সঙ্গে বিয়ে হয় বৈরাটি ইউনিয়নের মাইজচর গ্রামের জোনাকি আক্তারের। শনিবার দুপুরে বিয়েবাড়িতে খাওয়া-দাওয়া শেষে নবদম্পতিকে নিয়ে কনের স্বজনেরা বাড়ির উদ্দেশে রওনা হন।

পথে সন্ধ্যা পৌনে ৬টার দিকে তাঁরা কাটখাল গরুর হাট এলাকায় পৌঁছালে পেছন থেকে চরকাটখাল এলাকার অটোরিকশাচালক দয়াল মিয়া তাঁদের সঙ্গে থাকা এক স্বজনকে ধাক্কা দেন। এ নিয়ে প্রতিবাদ করলে দয়াল মিয়া ও তাঁর সঙ্গে থাকা কয়েকজন অটোরিকশাচালক তাঁদের ওপর হামলা চালান বলে অভিযোগ পাওয়া গেছে। এতে কনের পরিবারের ১৪ জন আহত হন।

খবর পেয়ে কাটখাল পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন। এ সময় হামলাকারীরা পুলিশের ওপরও হামলা চালালে কাউসার মিয়া নামের এক পুলিশ সদস্য আহত হন।

বৈরাটি ইউনিয়নের মাইজচর গ্রামের বাচ্চু মিয়া অভিযোগ করে বলেন, অটোরিকশাচালক দয়াল মিয়া মূলত গরুর হাট এলাকার অটোরিকশা স্ট্যান্ড নিয়ন্ত্রণ করেন। এ কারণে এলাকায় তাঁর প্রভাব রয়েছে। তাঁর নেতৃত্বেই তাঁদের স্বজনদের ওপর হামলা চালানো হয়েছে। এ সময় স্বজনদের টাকা-পয়সা ও স্বর্ণালংকারও লুট করে নেওয়া হয়েছে। আহত ১৪ স্বজনকে মিঠামইন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে।

কাটখাল পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) আবদুল গাফফার মুঠোফোনে বলেন, দুই পক্ষের মধ্যে মারামারির খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়। একপর্যায়ে দয়াল মিয়া ও তাঁর লোকজন পুলিশের ওপরও হামলা করে। বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

স্মৃতিতে অমলিন ‘গরিবের ডাক্তার’ অমূল্য চন্দ্র বণিক

কিশোরগঞ্জের কটিয়াদীর বিশিষ্ট পল্লিচিকিৎসক ও সমাজসেবক অমূল্য চন্দ্র বণিকের ৩৫তম মৃত্যুবার্ষিকী আজ শুক্রবার (৩০ অক্টোবর)। দরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে চিকিৎসাসেবা দেওয়ার জন্য স্থানীয় মানুষের কাছে তিনি ‘গরিবের ডাক্তার’ হিসেবে পরিচিতি পেয়েছিলেন।

কিশোরগঞ্জে সড়ক দুর্ঘটনায় জেলা পরিষদের অফিস সহায়ক নিহত

কিশোরগঞ্জে সড়ক দুর্ঘটনায় মুক্তার হোসেন (৫৬) নামে জেলা পরিষদের এক অফিস সহায়ক নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকাল ৯টার দিকে জেলা শহরের শোলাকিয়া এলাকার পপুলার হাসপাতালের সামনের মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

চালতা পাড়া নিয়ে বিরোধে ঘরবাড়িতে তাণ্ডব, কাটা পড়ল অর্ধশতাধিক গাছ

কিশোরগঞ্জের কুলিয়ারচরে গাছ থেকে চালতা পাড়া নিয়ে বিরোধের জেরে একটি বাড়িতে হামলা, চারটি ঘর ভাঙচুর এবং অর্ধশতাধিক গাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে। এ সময় ঘরের আসবাবপত্র ও প্রয়োজনীয় সামগ্রী তছনছ করার পাশাপাশি নগদ টাকা, স্বর্ণালংকার ও নলকূপ লুটের অভিযোগও করেছেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা।

জনপ্রিয় টার্গেট

দ্রুতগতির প্রাইভেট কার দেখে সন্দেহ, ধাওয়া করে মিলল ৪০ কেজি গাঁজা

মিঠামইনে নববধূকে নিয়ে ফেরার পথে হামলা, পুলিশ সদস্যসহ আহত ১৫

প্রকাশ: ১১:৩৪:২১ পূর্বাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬